Monday, February 9, 2026
22 C
Dhaka

দেশের বাজারে এলো লেনোভো আইডিয়া সেন্টার মিনি সিরিজ

দেশের বাজারে নতুন মডেলের ডেস্কটপ কম্পিউটার ‘লেনোভো আইডিয়া সেন্টার মিনি’ উন্মোচন করেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। আকারে ছোট হলেও শক্তিশালী পারফরম্যান্সের এই ডেস্কটপটি ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক—দুই ধরনের ব্যবহারের কথা মাথায় রেখে বাজারে আনা হয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ডিভাইসটিতে রয়েছে সর্বোচ্চ ৪.৮ গিগাহার্জ গতির ইন্টেল কোর আই ফাইভ প্রসেসর, যা একসঙ্গে একাধিক কাজ দ্রুত সম্পন্ন করতে সক্ষম। দৈনন্দিন অফিস কাজের পাশাপাশি মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রেও এটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কম্পিউটারটিতে ৮ গিগাবাইট ডিডিআর৫ র‍্যাম ব্যবহার করা হয়েছে, যা প্রয়োজনে সর্বোচ্চ ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। পাশাপাশি ৫১২ জিবি স্টোরেজ সুবিধা থাকায় প্রয়োজনীয় তথ্য ও ডেটা সংরক্ষণে সুবিধা পাওয়া যাবে।

সংযোগ সুবিধার দিক থেকেও আধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে ডিভাইসটিতে। এতে রয়েছে ওয়াইফাই ৬ই ও ব্লুটুথ ৫.৩ প্রযুক্তি। পাশাপাশি ইউএসবি টাইপ-এ, ইউএসবি টাইপ-সি, থান্ডারবোল্ট, এইচডিএমআই ২.১, ভিজিএ ও ল্যান পোর্ট থাকায় বিভিন্ন ডিভাইস সংযুক্ত করা সহজ হবে।

তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ এই ডেস্কটপ কম্পিউটারের বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৮০ হাজার টাকা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

চাঁদপুর হবে আধুনিক ও বৈষম্যহীন জনপদ: অ্যাডভোকেট শাহজাহান মিয়া

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে...

এক সপ্তাহে ৪০০ বিলিয়ন ডলার কমল প্রযুক্তি কোম্পানির বাজারমূল্য, এআই–বাবদে চাপ

বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত উদ্বেগের...

সেনাবাহিনীর ভুয়া মেজর গ্রেফতার, ব্যবসায়ীর টাকা হাতানোর সময় আটক

চাঁদপুরের হাইমচর উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র আলগী বাজারে সেনাবাহিনীর...

প্রিয়জনের জন্য নিখুঁত উপহার বাছাইয়ের সহজ কৌশল

ভালোবাসা দিবসসহ বিশেষ কোনো দিনে প্রিয়জনকে উপহার দেওয়ার আনন্দ...

বাংলাদেশের বর্তমান সংকটকে রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিতে দেখলে…..

এই সংকটের শুরু হয় আসলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ক্রমান্বয়ে ভেঙে...

আইসিসির সঙ্গে বৈঠকের পর সরকারের সঙ্গে আলোচনায় বসছে পিসিবি

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত ঘোষণার পর থেকে পাকিস্তানকে...

সিরাজগঞ্জে ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে ধানের শীষে গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জে বিএনপির...

ভোটকেন্দ্রের কাছে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা: চবিসাসের তীব্র প্রতিবাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে...

লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ

লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা...

৭৮তম ডিজিএ অ্যাওয়ার্ড: অস্কারের দৌড়ে এগিয়ে গেলেন পল থমাস অ্যান্ডারসন

হলিউডের পরিচালক সংগঠন ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা (ডিজিএ) প্রতিবছর...

আন্দামান সাগরে বাংলাদেশগামী জাহাজডুবি, ছড়িয়ে পড়েছে তেল!

আন্দামান সাগরে মালয়েশিয়া থেকে বাংলাদেশ অভিমুখে আসার পথে পানামার...

বার্সেলোনার বিপক্ষে বছরের ‘প্রথম’ গোল করলেন মেসি

লিওনেল মেসি ও বার্সেলোনা যেন একে অপরের পরিপূরক। যদিও...

যুগ পেরিয়ে কোনালের কে-কম্পানি

২০০৯ সালে চ্যানেল আইয়ের সংগীত বিষয়ক রিয়েলিটি শো সেরাকণ্ঠ-এর...
spot_img

আরও পড়ুন

চাঁদপুর হবে আধুনিক ও বৈষম্যহীন জনপদ: অ্যাডভোকেট শাহজাহান মিয়া

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেছেন, "ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলন ও ত্যাগের বিনিময়ে...

এক সপ্তাহে ৪০০ বিলিয়ন ডলার কমল প্রযুক্তি কোম্পানির বাজারমূল্য, এআই–বাবদে চাপ

বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত উদ্বেগের কারণে এক সপ্তাহের মধ্যে প্রায় ৪০০ বিলিয়ন ডলার বাজারমূল্য হারিয়েছে। মার্কিন, ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারে...

সেনাবাহিনীর ভুয়া মেজর গ্রেফতার, ব্যবসায়ীর টাকা হাতানোর সময় আটক

চাঁদপুরের হাইমচর উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র আলগী বাজারে সেনাবাহিনীর ‘মেজর’ পরিচয়ে চাঁদাবাজি করার সময় কামাল হোসেন গাজী (৪৮) নামের এক ধুরন্ধর প্রতারককে আটক করেছে...

প্রিয়জনের জন্য নিখুঁত উপহার বাছাইয়ের সহজ কৌশল

ভালোবাসা দিবসসহ বিশেষ কোনো দিনে প্রিয়জনকে উপহার দেওয়ার আনন্দ আলাদা। তবে উপহার দিয়ে সত্যিকারের সুখ দিতে চাইলে বাছাইয়ের সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরি।...
spot_img