যেকোনো ফোন বিক্রি, হস্তান্তর বা অন্য কাউকে ব্যবহার করতে দিলে ডিভাইসের ডি-রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। নীচে বিস্তারিত নির্দেশনা দেওয়া হলো।
১. ডি-রেজিস্ট্রেশন করার জন্য প্রয়োজনীয় তথ্য
সিম কেনার সময় ব্যবহার করা জাতীয় পরিচয়পত্র (NID) বা পাসপোর্ট নম্বরের শেষ চারটি সংখ্যা।
বিক্রি বা হস্তান্তরের ক্ষেত্রে এই তথ্য ব্যবহার করা হবে।
২. ডি-রেজিস্ট্রেশন করার দুটি মাধ্যম
ক. সিটিজেন পোর্টাল (নির্বাচিত অনলাইন পদ্ধতি)
লিঙ্কে যান: neir.btrc.gov.bd
লগইন করুন
ড্যাশবোর্ডে গিয়ে আপনার ডিভাইস তালিকা দেখুন
ডিভাইস সিলেক্ট করুন
‘ডি-রেজিস্টার’ এ ক্লিক করুন
প্রয়োজনীয় তথ্য (NID/পাসপোর্টের শেষ ৪ সংখ্যা) প্রদান করে প্রক্রিয়া সম্পন্ন করুন
খ. ইউএসএসডি চ্যানেল
মোবাইলের কল অপশনে গিয়ে ডায়াল করুন *16161#
মেনু থেকে ডি-রেজিস্ট্রেশন অপশন সিলেক্ট করুন
নির্দেশনা অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন করুন
⚠️ ডি-রেজিস্ট্রেশন করার সময় যে সিম ব্যবহার করছেন তা অবশ্যই নিজের NID-এ নিবন্ধিত হতে হবে।
⚠️ ক্লোন বা ডুপ্লিকেট IMEI ফোনে অতিরিক্ত তথ্য হিসেবে পরবর্তী ব্যবহারকারীর সিম নম্বর দিতে হতে পারে।
৩. সহায়তা ও আরও তথ্য
BTRC ওয়েবসাইট
কল সেন্টার: ১০০
মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টার
সিএ/এসএ


