Sunday, February 8, 2026
20 C
Dhaka

পোস্টাল ব্যালটে নির্বাচন কমিশনের অগ্রগতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী ভোটারদের পাঠানো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের উল্লেখযোগ্য অংশ ইতোমধ্যে দেশে পৌঁছেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রবাসীদের পাঠানো প্রায় সোয়া ৩ লাখ ব্যালট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

৮ ফেব্রুয়ারি, রোববার প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এসব তথ্য জানান। তিনি বলেন, বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট গ্রহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ইসি সূত্র জানায়, বিশ্বের বিভিন্ন দেশে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়। এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৪৫০টি ব্যালট প্রবাসী ভোটাররা গ্রহণ করেন। ভোট প্রদান শেষে ৪ লাখ ৮৪ হাজার ৭৬৫টি ব্যালট ডাকযোগে দেশে ফেরত পাঠানো হয়। বাংলাদেশে পৌঁছায় ৪ লাখ ২৮ হাজার ৮২৮টি ব্যালট, যার মধ্যে ৩ লাখ ১৮ হাজার ১২৫টি ব্যালট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে।

এদিকে দেশের অভ্যন্তরে ভোটারদের কাছে পাঠানো হয়েছে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি ব্যালট। এসবের মধ্যে ৪ লাখ ৪৩ হাজার ৫৪২ জন ভোটার ব্যালট গ্রহণ করেন এবং ৩ লাখ ৮৮ হাজার ৮৯৮ জন ভোট প্রদান শেষে ডাকঘরে জমা দেন। এর মধ্যে ১ লাখ ৫২ হাজার ৭৭টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন।

নির্বাচন কমিশন জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নির্বাচনের আগে ঐক্যের বার্তা আজহারীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার...

বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) জানিয়েছে, জানুয়ারি মাসে...

ডিমের গন্ধে বিরক্তি? সমাধান জেনে নিন

বাঙালির খাবার তালিকায় ডিম একটি জনপ্রিয় উপাদান। তবে কাঁচা...

মান্না বেঁচে থাকলে শাকিব আজ এত উঁচুতে উঠতে পারতেন না: সোহেল রানা

বাংলা চলচ্চিত্রের দুই প্রজ্বলিত নায়ক মান্না ও শাকিব খানের...

জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি ৮.৫৮ শতাংশ, খাদ্যে অস্বস্তি বেড়েছে

গত জানুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। একই সঙ্গে...

এমপিওভুক্তির বিষয়ে যা বলল শিক্ষা মন্ত্রণালয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫-এর...

ভিসা জটিলতা কাটিয়ে ভারতে শাকিবের ‘প্রিন্স’ সিনেমার শুটিং

অবশেষে কাটল ভিসা সংক্রান্ত জটিলতা। সমস্ত শঙ্কা দূর করে...

চীনে বায়োটেক কোম্পানিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের শুয়াংয়ে একটি বায়োটেক কোম্পানিতে ভয়াবহ...

ভোটের আগে চাঙা ঢাকার পুঁজিবাজার, বিনিয়োগ টানছে জেড ক্যাটেগরির প্রতিষ্ঠান

নির্বাচনের আগে ঢাকার পুঁজিবাজারে চাঙাভাব দেখা দিয়েছে। বিশেষ করে...

আন্তবিশ্ববিদ্যালয় বিতর্কে বুটেক্সের সাফল্য

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এবার আন্তবিশ্ববিদ্যালয় মঞ্চে নিজেদের দক্ষতা...

কারাগারে বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদব

পর্দায় যাঁর উপস্থিতি মানেই হাসির রোল, সেই বলিউড অভিনেতা...

কর্মী ছাঁটাইয়ের ‘কঠিন সিদ্ধান্তে’ পদ ছাড়ছেন ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী

ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী ঘোষণা দিয়েছেন যে তিনি তাঁর...

ডিআইইউর শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা অর্জন

শুধু বইভিত্তিক পাঠ নয়—শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জন নিশ্চিত করতে...

মার্কিন হামলা হলে ইরানকে সহায়তায় প্রস্তুত হাজার হাজার ইরাকি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কা তৈরি...
spot_img

আরও পড়ুন

নির্বাচনের আগে ঐক্যের বার্তা আজহারীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী। তিনি বলেছেন, মতভিন্নতা থাকলেও তা যেন...

বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) জানিয়েছে, জানুয়ারি মাসে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম সামান্য নিম্নমুখী রূপ নিয়েছে। এফএও’র খাদ্য মূল্য সূচক জানিয়েছে, গত মাসের তুলনায়...

ডিমের গন্ধে বিরক্তি? সমাধান জেনে নিন

বাঙালির খাবার তালিকায় ডিম একটি জনপ্রিয় উপাদান। তবে কাঁচা বা রান্না করা ডিমের আঁশটে গন্ধ অনেক সময় রান্নাঘরের পাত্রে থেকে যায়, যা বারবার ধোয়ার...

মান্না বেঁচে থাকলে শাকিব আজ এত উঁচুতে উঠতে পারতেন না: সোহেল রানা

বাংলা চলচ্চিত্রের দুই প্রজ্বলিত নায়ক মান্না ও শাকিব খানের অবস্থান নিয়ে মন্তব্য করেছেন কিংবদন্তি অভিনেতা সোহেল রানা। সম্প্রতি এক পডকাস্টে তিনি বলেন, “মান্না বেঁচে...
spot_img