Saturday, April 4, 2026
29 C
Dhaka

হোয়াটসঅ্যাপে স্প্যাম কল এড়ানোর সহজ উপায়

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য অপরিচিত নম্বর থেকে আসা কল অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। যেকোনো ব্যক্তি ফোন নম্বর জানলেই হোয়াটসঅ্যাপে কল করতে পারেন। ফলে কন্ট্যাক্ট তালিকায় সংরক্ষিত নেই বা আগে কখনো যোগাযোগ হয়নি—এমন নম্বর থেকেও কল আসতে পারে। এসব অচেনা কল থেকে স্বস্তি পেতে হোয়াটসঅ্যাপে রয়েছে অপরিচিত নম্বরের কল সাইলেন্ট করে রাখার সুবিধা।

এই ফিচারটি চালু থাকলে ফোনে সংরক্ষিত নেই এমন নম্বর থেকে কল এলে রিংটোন বাজবে না। এতে স্প্যাম কিংবা প্রতারণামূলক কল ফোনে শব্দ না করায় ব্যবহারকারীর বিরক্তি কমে আসে। তবে কলটি পুরোপুরি উপেক্ষিত হয় না; কলের তথ্য হোয়াটসঅ্যাপের কল তালিকায় সংরক্ষিত থাকে। প্রয়োজনে ব্যবহারকারী পরে সেই নম্বর দেখে যোগাযোগও করতে পারেন।

অপরিচিত কল সাইলেন্ট রাখলেও নোটিফিকেশনের মাধ্যমে কল আসার তথ্য জানা যায়। ফলে জরুরি কোনো কল মিস হওয়ার আশঙ্কা কম থাকে। একই সঙ্গে শুধু পরিচিত বা সংরক্ষিত নম্বর থেকেই সরাসরি কল গ্রহণ সীমিত রাখা সম্ভব হওয়ায় নিরাপত্তার দিক থেকেও এই সুবিধাটি কার্যকর।

অ্যান্ড্রয়েড ফোনে এই সুবিধা চালু করতে হলে প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলতে হবে। এরপর ওপরের ডান পাশে থাকা তিনটি বিন্দুতে ট্যাপ করে সেটিংসে যেতে হবে। সেখান থেকে প্রাইভেসি অপশনে প্রবেশ করে নিচে স্ক্রল করলে কলস নামের একটি সেকশন পাওয়া যাবে। সেখানে গিয়ে অপরিচিত নম্বরের কল সাইলেন্ট রাখার অপশনটি চালু করা যাবে।

এই অপশন চালু থাকলে অপরিচিত নম্বর থেকে আসা কলে ফোন বাজবে না, তবে কলস ট্যাব ও নোটিফিকেশনে সেই কলের তথ্য দেখা যাবে। ব্যবহারকারী চাইলে সেখান থেকেই কল ব্যাক করতে পারবেন। তবে কোনো অপরিচিত নম্বরে একবার কল করলে বা বার্তা পাঠালে ভবিষ্যতে সেই নম্বর থেকে আসা কল আর সাইলেন্ট থাকবে না। এ ছাড়া নির্দিষ্ট কোনো ব্যবহারকারীর কাছ থেকে একেবারেই কল পেতে না চাইলে তাকে হোয়াটসঅ্যাপে ব্লক করার ব্যবস্থাও রয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বিপদ মোকাবিলায় ইসলামের দৃষ্টিভঙ্গি

একজন আলেম বা ধর্মপ্রচারক বিপদের সময় ধৈর্য ও অবিচলতার...

ব্ল্যাকহোলের ভেতর লুকিয়ে আছে মৌলিক সংখ্যার রহস্য

পদার্থবিজ্ঞান এবং গণিতের জগতে এক অবিশ্বাস্য মিল দেখা দিয়েছে।...

হাঁটুর লিগামেন্ট ও মেনিসকাস ছিঁড়ে গেলে কী করবেন

হাঁটু হলো শরীরের গুরুত্বপূর্ণ ও ওজন বহনকারী জয়েন্ট। খেলাধুলা,...

খাদ্যনালিতে কিছু আটকে গেলে করণীয়

খাবারের কাঁটা, মাংসের হাড় বা ছোট খেলনা গলায় আটকে...

পৃথিবীর বয়স কীভাবে নির্ণয় করা হয়

পৃথিবীর বয়স কত? এটি দীর্ঘদিন ধরেই মানুষ ও বিজ্ঞানীদের...

বিয়েতে সাক্ষীর সংখ্যা ও দেনমোহরের নিয়ম

বিয়ে হলো নারী-পুরুষের ভালোবাসার বৈধ মাধ্যম। এর অন্যতম অংশ...

শুদ্ধ তেলাওয়াতে বিরতি চিহ্ন কেন জরুরি

পবিত্র কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে সঠিক নিয়ম মেনে পড়া অত্যন্ত...

বজ্রপাত কেন হয়, বাঁচার উপায় কী

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর গড়ে প্রায় ৩০০...

সকালের ৫ অভ্যাস বাদ দিলে বাড়তে পারে কর্মক্ষমতা

দিনের শুরুটা অনেকাংশে নির্ধারণ করে দেয় পুরো দিনের কর্মক্ষমতা।...

অকটেন বনাম পেট্রল: গাড়ির ইঞ্জিনের জন্য সঠিক নির্বাচন

অকটেনের জ্বালানিতে অভ্যস্ত গাড়ি বা মোটরসাইকেলে পেট্রল ব্যবহারে দীর্ঘমেয়াদে...

নিউরন দিয়ে তৈরি হচ্ছে জৈবিক কম্পিউটার

প্রযুক্তির জগতে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে, যেখানে...

২০৩৬ সালের মধ্যে চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণে নাসার মহাপরিকল্পনা

মহাকাশ অনুসন্ধানে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ...

ত্রিকোণমিতিতে সাইন অনুপাতের পথপ্রদর্শক

মধ্যযুগের মুসলিম বিজ্ঞানীদের মধ্যে আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে জাবির...

শিশুদের র‍্যাশ মানেই হাম নয়, থাকতে পারে অন্যান্য রোগ

মৌসুম পরিবর্তনের সময়ে শিশুদের মধ্যে নানা সংক্রামক রোগ দেখা...
spot_img

আরও পড়ুন

বিপদ মোকাবিলায় ইসলামের দৃষ্টিভঙ্গি

একজন আলেম বা ধর্মপ্রচারক বিপদের সময় ধৈর্য ও অবিচলতার উদাহরণ স্থাপন করেন। ইবনুল জাওজি (৫১১-৫৯৭ হি.) এমন একজন আলেম ছিলেন। নবীদের আদর্শ অনুসরণ করে...

ব্ল্যাকহোলের ভেতর লুকিয়ে আছে মৌলিক সংখ্যার রহস্য

পদার্থবিজ্ঞান এবং গণিতের জগতে এক অবিশ্বাস্য মিল দেখা দিয়েছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, মৌলিক সংখ্যা এবং কৃষ্ণগহ্বরের সিঙ্গুলারিটির মধ্যে এক ধরনের অদ্ভুত সম্পর্ক বিদ্যমান। মৌলিক...

হাঁটুর লিগামেন্ট ও মেনিসকাস ছিঁড়ে গেলে কী করবেন

হাঁটু হলো শরীরের গুরুত্বপূর্ণ ও ওজন বহনকারী জয়েন্ট। খেলাধুলা, দুর্ঘটনা বা হঠাৎ মোচড় খাওয়া হাঁটুর লিগামেন্ট ও মেনিসকাস ছিঁড়ে যাওয়ার সাধারণ কারণ। হাঁটুর জোড়ায়...

খাদ্যনালিতে কিছু আটকে গেলে করণীয়

খাবারের কাঁটা, মাংসের হাড় বা ছোট খেলনা গলায় আটকে গেলে তা জরুরি মেডিক্যাল ইমার্জেন্সি। এমন পরিস্থিতিতে রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া প্রয়োজন। সাধারণ আটকে যাওয়া বস্তুসমূহ ধাতব...
spot_img