Thursday, April 2, 2026
34 C
Dhaka

৭০০ মেগাহার্জ ব্যান্ডে বড় বিনিয়োগে যাচ্ছে গ্রামীণফোন

দেশের টেলিযোগাযোগ খাতে নতুন একটি মাইলফলক হিসেবে প্রথমবারের মতো ৭০০ মেগাহার্জ ব্যান্ডে স্পেকট্রাম বরাদ্দের ডিমান্ড নোট পেয়েছে গ্রামীণফোন। প্রয়োজনীয় সব নিয়ন্ত্রক শর্ত পূরণ সাপেক্ষে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রতিষ্ঠানটিকে এই বরাদ্দপত্র দিয়েছে। বরাদ্দ অনুযায়ী ১৩ বছরের জন্য গ্রামীণফোনকে ১০ মেগাহার্জ স্পেকট্রাম দেওয়া হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) গ্রামীণফোনের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে জানানো হয়, এই স্পেকট্রাম বরাদ্দের বিপরীতে আগামী ১৩ বছরে জাতীয় রাজস্ব খাতে প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা অবদান রাখবে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে ৭০০ মেগাহার্জ ব্যান্ড ব্যবহার করে সার্বিক নেটওয়ার্ক সম্প্রসারণে ভবিষ্যতে আরও বড় অঙ্কের বিনিয়োগের পরিকল্পনাও রয়েছে।

গ্রামীণফোনের পক্ষ থেকে জানানো হয়েছে, লো-ব্যান্ড বৈশিষ্ট্যের কারণে ৭০০ মেগাহার্জ স্পেকট্রাম ব্যবহার করলে প্রতিটি বেস স্টেশন থেকে তুলনামূলকভাবে বিস্তৃত এলাকায় নেটওয়ার্ক কভারেজ দেওয়া সম্ভব হবে। এতে কম খরচে ও দ্রুতগতিতে নেটওয়ার্ক সম্প্রসারণ সহজ হবে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ শহরাঞ্চলে অফিস, হাসপাতাল, শপিং মল, উঁচু ভবন, বেসমেন্ট ও লিফটের মতো স্থানে গ্রাহকেরা আরও উন্নত ও নির্ভরযোগ্য ইনডোর সিগন্যাল পাবেন বলে আশা করা হচ্ছে।

স্পেকট্রাম বরাদ্দ প্রসঙ্গে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, এই স্পেকট্রামের জন্য প্রতিষ্ঠানটি প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে। পরবর্তী ধাপে এই ব্যান্ড ব্যবহার করে দেশব্যাপী সেবা চালু করতে আরও বড় বিনিয়োগ করা হবে। এটি গ্রাহকদের জন্য দীর্ঘমেয়াদে উন্নতমানের ডেটা নেটওয়ার্ক অভিজ্ঞতা নিশ্চিত করার প্রতিশ্রুতিরই প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, লো-ব্যান্ড স্পেকট্রাম ফোরজি সেবার কার্যকারিতা বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এটি ফাইভজি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংসসহ ভবিষ্যৎ প্রযুক্তির জন্য প্রস্তুতি নিতে সহায়ক ভূমিকা রাখবে। এর মাধ্যমে অধিক গতির ডেটা, কম ল্যাটেন্সি এবং বিভিন্ন পরিবেশে উন্নতমানের গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করা সম্ভব হবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ফরিদপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ২৬

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে সাত মাস বয়সী এক শিশুর...

টুকুকে নিয়ে মন্তব্যে আমির হামজার বিরুদ্ধে নতুন মামলা

বিএনপি নেতা ও বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদমন্ত্রী ইকবাল...

পারিবারিক দ্বন্দ্বে পাবনায় যুবকের মৃত্যু

পাবনার সাঁথিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের মারধরের...

অটিজম নিয়ে প্রচলিত ৮ ভুল ধারণা ও বাস্তবতা

অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার নিয়ে সমাজে নানা ভ্রান্ত...

আদিম ব্ল্যাকহোলের সন্ধান পাওয়ার দাবি বিজ্ঞানীদের

মহাবিশ্বের উৎপত্তি ও গঠন নিয়ে দীর্ঘদিনের রহস্য উন্মোচনে নতুন...

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যা...

হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ১৬ ঘণ্টা বন্ধ সিলেটের রেল যোগাযোগ

হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৬...

দিনাজপুরে জাল ওকালতনামা চক্রে দুই কর্মচারী বহিষ্কার

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির দুই কর্মকর্তা দীর্ঘ সময় ধরে...

শরীয়তপুরে ৭ হাজার লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীর জরিমানা

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে এক ব্যবসায়ীর প্রতিষ্ঠান থেকে...

রাজবাড়ী আইনজীবী সমিতিতে বিএনপি-জামায়াত জোটের ৯ পদে জয়

রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত সম্মিলিত জেলা...

ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে ২১ শিশু ভর্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ...

ফুলবাড়িয়া উপস্বাস্থ্যকেন্দ্রের সংস্কার হবে: স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাস

ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর এলাকায় অবস্থিত জীর্ণ ফুলবাড়িয়া উপস্বাস্থ্যকেন্দ্রের দুরবস্থা...

নজরুল ইসলাম মোল্লা বরগুনা জেলা পরিষদের প্রশাসক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসন থেকে বিএনপির প্রার্থী...

রাঙামাটিতে জ্বালানি তেলের জন্য গভীর রাত থেকে ভিড়, সকালেই সরবরাহ শুরু

রাঙামাটির কল্যাণপুর ও রিজার্ভ বাজারে জ্বালানি তেলের জন্য ফিলিং...
spot_img

আরও পড়ুন

ফরিদপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ২৬

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে, যা চলতি বছরে জেলায় এ ধরনের প্রথম মৃত্যুর ঘটনা বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।...

টুকুকে নিয়ে মন্তব্যে আমির হামজার বিরুদ্ধে নতুন মামলা

বিএনপি নেতা ও বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী আখ্যা দেওয়ার অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনের এমপি ও জামায়াত...

পারিবারিক দ্বন্দ্বে পাবনায় যুবকের মৃত্যু

পাবনার সাঁথিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের মারধরের শিকার হয়ে ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি...

অটিজম নিয়ে প্রচলিত ৮ ভুল ধারণা ও বাস্তবতা

অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার নিয়ে সমাজে নানা ভ্রান্ত ধারণা ও অপতথ্য প্রচলিত রয়েছে, যা অনেক ক্ষেত্রে শিশুদের যথাযথ চিকিৎসা ও সহায়তা পেতে বাধা...
spot_img