Sunday, February 1, 2026
22 C
Dhaka

স্কুল শিক্ষায় যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার পাঠ

বিশ্বজুড়ে দ্রুত বিস্তার ঘটাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলা এই প্রযুক্তিকে ঘিরে নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনার মুখোমুখি হচ্ছে মানবজাতি। এরই মধ্যে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক মন্তব্য করেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্মিলিতভাবে সমগ্র মানবজাতির সক্ষমতাকেও ছাড়িয়ে যেতে পারে। এমন বাস্তবতায় স্কুল পর্যায় থেকেই এআই শিক্ষার প্রস্তুতির উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে নতুন প্রজন্ম বা জেন জি প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগোতে পারে।

এআই প্রযুক্তি ইতোমধ্যে ইন্টারনেটজুড়ে বিস্তৃত হয়ে পড়েছে এবং নানামুখী কাজে ব্যবহৃত হচ্ছে। বিশেষজ্ঞদের একটি অংশ মনে করছেন, ভবিষ্যৎ বিশ্ব হবে এআইনির্ভর। সেই লক্ষ্যেই ভারতে বিভিন্ন রাজ্যের স্কুল পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তার পাঠ অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। ব্যাংকিং পরিষেবা, রিয়েল এস্টেট, স্বাস্থ্য খাতসহ নানা ক্ষেত্রে মানুষের সহায়ক হিসেবে এআইকে কাজে লাগানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বর্তমানে সামাজিক মাধ্যম থেকে শুরু করে সাইবার প্রতারণা শনাক্তকরণ, ব্যাংক জালিয়াতি প্রতিরোধ, কেওয়াইসি ডকুমেন্ট যাচাই, মানিলন্ডারিং ও অবৈধ লেনদেন চিহ্নিতকরণে এআই ব্যবহার বাড়ছে। পাশাপাশি এআইয়ের মাধ্যমে ঋণ ও সঞ্চয় সংক্রান্ত বিনিয়োগ পরামর্শ, দ্রুত ক্রেডিট স্কোর বিশ্লেষণ এবং লোন প্রসেসিং আরও সহজ হচ্ছে। রিয়েল এস্টেট খাতেও ভবিষ্যতে এআইয়ের প্রভাব আরও বিস্তৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতে কীভাবে কাজ করবে, তার একটি স্পষ্ট রূপরেখা তুলে ধরেছে দেশের প্রথম সারির এআই সংস্থা এআই চ্যাম্প ইন্ডিয়া। সংস্থাটি কলকাতার বিভিন্ন শীর্ষস্থানীয় কলেজের সঙ্গে যৌথভাবে শিক্ষার্থীদের এআই প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিক সম্পর্কে প্রশিক্ষণ দিচ্ছে।

সম্প্রতি এ বিষয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়, যেখানে এআই প্রযুক্তির বহুমুখী ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। ব্যাংকিং ও রিয়েল এস্টেট থেকে শুরু করে ক্যানসার শনাক্তকরণসহ বিভিন্ন রোগ নির্ণয়ে এআইয়ের ভূমিকা তুলে ধরা হয় সেখানে। সেমিনারে একটি ব্যাংকের সিইও ফাউন্ডার চন্দ্রশেখর ঘোষসহ রাজ্যের শীর্ষস্থানীয় সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের অধ্যক্ষ এবং এআই হেড ফ্যাকাল্টিরা উপস্থিত ছিলেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ইসলামি শরীয়তে স্ত্রীর উপার্জনের অধিকার কী

বর্তমান সমাজে অনেক পরিবারেই স্বামী-স্ত্রী উভয়েই কর্মজীবী। নারীদের কর্মক্ষেত্রে...

কুরআন ও সুন্নাহ নারীর অধিকার কী বলে

ইসলামী সমাজে দীর্ঘদিন ধরে একটি ধারণা প্রচলিত—নারী নিজে থেকে...

সামাজিক মাধ্যম নিয়ে অভিভাবকদের উদ্বেগ কতটা যৌক্তিক

বর্তমান সময়ে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য নিয়ে সবচেয়ে বেশি আলোচিত...

ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন

চুলের যত্নে পেঁয়াজের ব্যবহার পরিচিত হলেও ত্বকের যত্নেও এই...

গোসল ফরজ হলে কী কী কাজ করা যাবে

সহবাস বা স্বপ্নদোষের পর ফরজ গোসল করার সময়সীমা নিয়ে...

কেন ঘুমের মধ্যেও মুখ বন্ধ রাখতে পারে না মানুষ

ঘুমের সময় মানুষ কখনো অস্পষ্ট বিড়বিড়ানি, কখনো আবার জোরে...

উল্টো হাঁটা কীভাবে বাড়ায় মস্তিষ্কের সক্ষমতা

নিয়মিত হাঁটা শরীর সুস্থ রাখতে সহায়ক—এ কথা সবারই জানা।...

সন্দেহ নয়, সংলাপেই সমাধান—আলেমদের মত

দাম্পত্য সম্পর্ক ইসলামে কেবল সামাজিক চুক্তি নয়, বরং এটি...

ইতিবাচক মানসিকতা ও শরীরের প্রতিরোধব্যবস্থার গভীর সম্পর্ক

ইতিবাচক মানসিকতা মানুষের শরীরের প্রাকৃতিক রোগপ্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করতে...

ঘুম ও রোগ প্রতিরোধে হলুদ দুধ

হলুদ দুধে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান। দুধের...

ইসলামে নির্বাচনী চরিত্রহননের নিষেধ

ইসলাম মানুষের ব্যক্তিগত চরিত্র, সামাজিক আচরণ এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ড—সব...

মানুষে দ্বিমুখী বিবর্তনের চিহ্ন

মানব পুরুষাঙ্গের আকার কেবল প্রজননের জন্য বিবর্তিত হয়নি। নতুন...

মুখ ও হার্টের যত্নে এলাচ

খাবারের স্বাদ বাড়াতে এলাচের জুড়ি নেই। তবে এটি শুধু...

ইসলামে শক্তি নয়, দুর্বলতার মূল্য

ইসলাম শক্তি ও সংখ্যার ভিত্তিতে বিজয় নির্ধারণ করে না।...
spot_img

আরও পড়ুন

ইসলামি শরীয়তে স্ত্রীর উপার্জনের অধিকার কী

বর্তমান সমাজে অনেক পরিবারেই স্বামী-স্ত্রী উভয়েই কর্মজীবী। নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ বাড়ার সঙ্গে সঙ্গে দাম্পত্য জীবনে আর্থিক অধিকার ও দায়িত্ব নিয়ে নানা প্রশ্নও সামনে আসছে।...

কুরআন ও সুন্নাহ নারীর অধিকার কী বলে

ইসলামী সমাজে দীর্ঘদিন ধরে একটি ধারণা প্রচলিত—নারী নিজে থেকে বিয়ের প্রস্তাব দিতে পারে না। অনেক ক্ষেত্রে সামাজিক এই রীতিকে ধর্মীয় বিধান হিসেবে বিবেচনা করা...

সামাজিক মাধ্যম নিয়ে অভিভাবকদের উদ্বেগ কতটা যৌক্তিক

বর্তমান সময়ে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য নিয়ে সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলোর একটি হলো সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভিডিও গেইমের প্রভাব। তবে সাম্প্রতিক এক বড় পরিসরের...

ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন

চুলের যত্নে পেঁয়াজের ব্যবহার পরিচিত হলেও ত্বকের যত্নেও এই উপাদান কার্যকর বলে জানিয়েছেন রূপবিশেষজ্ঞরা। পেঁয়াজে থাকা সালফার ও অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের রক্তসঞ্চালন বাড়াতে এবং উজ্জ্বলতা...
spot_img