Thursday, March 19, 2026
30 C
Dhaka

কল্পনাশক্তি বাড়াতে অভিভাবকের করণীয়

শিশুর বয়স যখন মাত্র কয়েক মাস, তখন অনেক অভিভাবক মনে করেন, বই পড়ে শোনানোর সময় এখনও আসেনি। সাধারণ ধারণা হলো—শিশু ভাষা বুঝতে শেখার পরই বইয়ের প্রয়োজন। তবে শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, জন্মের পর থেকেই বইয়ের সঙ্গে পরিচয় করানো শিশুর মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিকসের নীতিমালায় বলা হয়েছে, শিশুর জন্মের পর থেকেই পড়াশোনা বা বই পড়ে শোনানোকে প্রাথমিক শিশু পরিচর্যার অংশ হিসেবে বিবেচনা করা উচিত। চিকিৎসকদের দায়িত্বের মধ্যেও পড়ে বাবা–মাকে এ বিষয়ে সচেতন করা। আমাদের দেশে এ ধরনের চর্চা এখনো খুব বেশি দেখা যায় না, তবে অভ্যাস গড়ে তুললে শিশুরা ভবিষ্যতে স্মার্ট ও বুদ্ধিদীপ্ত হয়ে ওঠে।

গবেষণায় দেখা গেছে, যেসব শিশুর বাড়িতে বেশি বই থাকে এবং নিয়মিত বই পড়ে শোনানো হয়, তাদের ভাষা শেখার দক্ষতা দ্রুত বাড়ে এবং স্কুলজীবনে তারা ভালো ফলাফল করে। পেডিয়াট্রিক্স জার্নালে প্রকাশিত এক গবেষণায় জানানো হয়েছে, বইয়ের সংস্পর্শে থাকা শিশুদের মস্তিষ্কের একটি নির্দিষ্ট অংশ বেশি সক্রিয় হয়ে ওঠে, যেখানে শব্দ ও দৃশ্যের সমন্বয় ঘটে।

শিশুচিকিৎসাবিদেরা বলছেন, মা যখন গল্প পড়ে শোনান, তখন শিশু নিজের মনে কল্পনার ছবি তৈরি করে। যেমন, মা বললে—‘একটা কাক গাছের ডালে বসে কা-কা করছে।’ তখন শিশুর মনে কাক ও গাছের দৃশ্য ভেসে ওঠে। এতে ভাষা ও কল্পনার মধ্যে সংযোগ তৈরি হয়। শুধু ভিডিও দেখালে এই শেখার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে এবং কল্পনাশক্তির বিকাশ কমে যায়।

বইয়ের গল্পে নতুন নতুন শব্দ থাকায় শিশুর শব্দভান্ডার সমৃদ্ধ হয়। এতে তাদের চিন্তাশক্তি, কল্পনাশক্তি এবং শেখার আগ্রহ বাড়ে। দীর্ঘমেয়াদে এই অভ্যাস শিশুকে মেধাবী ও আত্মবিশ্বাসী করে তোলে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ঈদের জামাতে নিরাপত্তায় বাড়তি নজরদারি

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাতকে কেন্দ্র করে...

প্রাচীন সভ্যতার রহস্যে নতুন প্রশ্ন

গিজার বিশাল পিরামিডগুলো আদৌ কি প্রাচীন মিশরের ফারাওদের তৈরি,...

সুপারলুমিনাস সুপারনোভার রহস্য উন্মোচন

মহাকাশের সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণগুলোর একটি সুপারনোভা নিয়ে দীর্ঘদিনের রহস্য...

সদরঘাট দুর্ঘটনায় তদন্তে নামল ছয় সদস্যের কমিটি

রাজধানীর সদরঘাটে সংঘটিত লঞ্চ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ছয় সদস্যের...

ঈদে সারাদেশে নিরাপত্তা জোরদার র‌্যাবের

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশে নিরাপত্তা জোরদারে বিশেষ...

সরকারি ব্যবস্থাপনায় যাকাত বিতরণ নিয়ে প্রশ্ন

যাকাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত, যা নির্ধারিত খাতে...

রোজায় সুস্থ থাকতে পানীয়র গুরুত্ব

রমজান মাসের শেষ সময়ে দীর্ঘ সময় রোজা রাখার কারণে...

গুলশানেই থাকবেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় না উঠে ঢাকার গুলশান অ্যাভিনিউয়ের...

ঈদে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে ১২১টি ঈদগাহ ও ১৫৯৯টি...

২৯ রমজানের ঐতিহাসিক গুরুত্ব

রমজান মাসের শেষভাগ মুসলিম বিশ্বের জন্য শুধু ইবাদতের সময়...

কসমিক ওয়েব খুঁজতে নতুন টেলিস্কোপ

মহাবিশ্বের অদৃশ্য গঠন উন্মোচনের লক্ষ্যে বিজ্ঞানীরা নির্মাণ করছেন বিশ্বের...

খুলনায় পারিবারিক বিরোধে গুলিতে আহত চারজন

খুলনার বটিয়াঘাটা উপজেলার লবণচরা ইউনিয়নের কৃষ্ণনগর শাহজালাল নগরের রেলক্রসিং...

জাকাতের মাধ্যমে কমে বৈষম্য

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম জাকাত, যা কেবল ধর্মীয় বিধান...

তেল না পেয়ে পাম্পে হামলা, আটক ব্যবসায়ী

কক্সবাজারের রামুতে জ্বালানি তেল না পেয়ে এক ফিলিং স্টেশনে...
spot_img

আরও পড়ুন

ঈদের জামাতে নিরাপত্তায় বাড়তি নজরদারি

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট কিছু সামগ্রী...

প্রাচীন সভ্যতার রহস্যে নতুন প্রশ্ন

গিজার বিশাল পিরামিডগুলো আদৌ কি প্রাচীন মিশরের ফারাওদের তৈরি, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও প্রাচীন কোনো অজানা সভ্যতার হাত—এমন প্রশ্ন নতুন করে সামনে...

সুপারলুমিনাস সুপারনোভার রহস্য উন্মোচন

মহাকাশের সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণগুলোর একটি সুপারনোভা নিয়ে দীর্ঘদিনের রহস্য উন্মোচনে অগ্রগতি এসেছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, কিছু সুপারনোভা কেন সাধারণের তুলনায় শতগুণ বেশি উজ্জ্বল হয়, তার...

সদরঘাট দুর্ঘটনায় তদন্তে নামল ছয় সদস্যের কমিটি

রাজধানীর সদরঘাটে সংঘটিত লঞ্চ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুর্ঘটনার পেছনের কারণ ও...
spot_img