Saturday, May 2, 2026
29 C
Dhaka

মহাকাশ অভিযানে বাংলাদেশের নতুন ইতিহাস

বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক অর্জনের সাক্ষী হলো মহাকাশ গবেষণার অঙ্গন। টাইটানস স্পেস ইন্ডাস্ট্রিজের ২০২৬–২০৩০ মেয়াদের মহাকাশচারী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সারাহ করিম। এর মাধ্যমে তিনি প্রথম বাংলাদেশি নারী হিসেবে আন্তর্জাতিক মহাকাশ অভিযানের পথে যাত্রা শুরু করলেন।

এই অর্জনকে দেশের মহাকাশ গবেষণায় অংশগ্রহণের নতুন দিগন্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে সারাহ করিম জানান, তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত করা হয়েছে—এতে তিনি বিনীত ও সম্মানিত বোধ করছেন।

তিনি লেখেন, ‘আমি বিনীত এবং সম্মানিত বোধ করছি যে আমাকে টাইটানস স্পেস ইন্ডাস্ট্রিজের ২০২৬-২০৩০ এর জন্য একজন মহাকাশচারী প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে।’

আরেকটি পোস্টে সারাহ বলেন, ‘আজ আমি আনুষ্ঠানিকভাবে একজন মহাকাশচারী হওয়ার পথে পা রাখছি। এবং ইনশাআল্লাহ, যদি সবকিছু ঠিকঠাক থাকে আমি মহাকাশে বাংলাদেশের পতাকা বহনকারী প্রথম বাংলাদেশী হব।’ তিনি আরও স্মরণ করেন শৈশবের স্বপ্নের কথা। তার ভাষায়, ‘একটি ৯ বছর বয়সী ছোট্ট মেয়ে যা কল্পনাও করতে পারে তার চেয়ে অনেক বড় স্বপ্ন দেখেছিল। একদিন সুনিতা উইলিয়ামসকে মহাকাশ থেকে ফিরে আসতে দেখে আমার ভেতরে সেই স্বপ্নের বীজ জন্ম নেয়, যা কখনও নিভে যায়নি।’

আগামী বছর থেকে তার মহাকাশচারী প্রশিক্ষণ শুরু হওয়ার কথা রয়েছে। তিনি জানান, ২০২৯ বা ২০৩০ সালে পৃথিবীর প্রায় ৩০০ কিলোমিটার উপরে টাইটানস জেনেসিস মহাকাশযানে একটি ঐতিহাসিক কক্ষপথ অভিযানের প্রস্তুতি নেবেন। ওই অভিযানে নেতৃত্ব দেবেন নাসার প্রবীণ মহাকাশচারী বিল ম্যাকআর্থার।

সারাহ আরও বলেন, ‘এই সাফল্য কেবল আমার একার নয়। এটি প্রতিটি বাংলাদেশি মেয়ের জন্য যারা নিঃশব্দে বড় স্বপ্ন দেখে। প্রতিটি শিশুর জন্য যারা আকাশের দিকে তাকিয়ে বিস্মিত হয়।’ তিনি পরিবার, স্বামী, শুভাকাঙ্ক্ষী এবং টাইটানস স্পেস ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

মাছ ধরতে গিয়ে নিখোঁজ, দুই দিন পর মিলল লাশ

ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের দুই দিন পর আড়িয়ালখাঁ নদ থেকে...

বাইপাস ও ড্রেন নির্মাণের দাবি জোরালো

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী রবিরবাজারে জলাবদ্ধতা ও অব্যবস্থাপনার কারণে...

বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড, তদন্তে নেমেছে কর্তৃপক্ষ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত...

বিয়ের আনন্দ মুহূর্তে রূপ নেয় সংঘর্ষে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনে দেরি হওয়াকে কেন্দ্র...

সদরপুরে রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

ফরিদপুরের সদরপুরে স্বর্ণালঙ্কার নিয়ে বাড়ি থেকে বের হওয়ার তিন...

জেলেদের জালে উদ্ধার মরদেহ

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মোহাম্মদ তায়েফ (১৫) নামের এক...

মাদকবিরোধী অভিযানে কুমিল্লায় গ্রেপ্তার

কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ...

মরদেহ ময়নাতদন্তে, তদন্তে পুলিশ

নাটোরের লালপুরে সৎ মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস...

তালাবদ্ধ বাসায় অভিযান, ৩০ কেজি গাঁজা জব্দ

পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে একটি তালাবদ্ধ বাসা থেকে প্রায়...

আইনি জটিলতা কাটিয়ে শেষ হলো নাবিকদের দীর্ঘ অপেক্ষা

কনটেইনারবাহী জাহাজ ডুবির ঘটনায় থাইল্যান্ড থেকে ৮২ দিন পর...

মির্জাপুরে খাল খননে ক্ষতিগ্রস্ত কৃষিজমি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় খাল খননের নামে আবাদি জমি থেকে...

ভ্যান চুরির সন্দেহে আটক, মারধরে মৃত্যু

শরীয়তপুর সদর উপজেলায় চুরির সন্দেহে গণপিটুনির শিকার এক অজ্ঞাতপরিচয়...

কক্সবাজারে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক

কক্সবাজারের রামু উপজেলায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আর্মড...

এমপির হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

কুমিল্লার লাকসাম উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিবাহের আয়োজন...
spot_img

আরও পড়ুন

মাছ ধরতে গিয়ে নিখোঁজ, দুই দিন পর মিলল লাশ

ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের দুই দিন পর আড়িয়ালখাঁ নদ থেকে নির্মল মালো ওরফে টেপা (৬০) নামের এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (...

বাইপাস ও ড্রেন নির্মাণের দাবি জোরালো

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী রবিরবাজারে জলাবদ্ধতা ও অব্যবস্থাপনার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য...

বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড, তদন্তে নেমেছে কর্তৃপক্ষ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। শুক্রবার ( ৫ ডিসেম্বর)...

বিয়ের আনন্দ মুহূর্তে রূপ নেয় সংঘর্ষে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনে দেরি হওয়াকে কেন্দ্র করে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন...
spot_img