Friday, March 27, 2026
32 C
Dhaka

শব্দের কম্পাঙ্কে আলঝেইমার চিকিৎসার নতুন দিগন্ত

আলঝেইমার রোগের চিকিৎসায় নতুন সম্ভাবনার কথা জানিয়েছেন চীনের কুনমিং ইনস্টিটিউট অব জুলোজির একদল গবেষক। তাঁদের গবেষণায় দেখা গেছে, বিশেষ কম্পাঙ্কের শব্দ ব্যবহার করে আলঝেইমার রোগের জন্য দায়ী ক্ষতিকর প্রোটিন মস্তিষ্ক থেকে সরিয়ে নেওয়া যেতে পারে। পরীক্ষায় সুনির্দিষ্ট টিউনের শব্দ মস্তিষ্কের স্বাভাবিক ছন্দ বা ব্রেইন রিদমকে সক্রিয় করে এবং মস্তিষ্কের প্রাকৃতিক পরিচ্ছন্নতা ব্যবস্থাকে শক্তিশালী করে।

গবেষণার অংশ হিসেবে ৯টি বয়স্ক বানরকে টানা সাত দিন প্রতিদিন এক ঘণ্টা করে ৪০ হার্টজ কম্পাঙ্কের মৃদু গুঞ্জন শোনানো হয়। পরীক্ষার ফলাফলে দেখা গেছে, শব্দ শোনার পর বানরদের মস্তিষ্কের শিরদাঁড়ার তরলে বিটা-অ্যামাইলয়েড নামের বর্জ্য প্রোটিনের পরিমাণ প্রায় ২০০ শতাংশ বেড়েছে। এটি ইতিবাচক লক্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ আলঝেইমার রোগীদের মস্তিষ্কে এই প্রোটিন জমে প্লাক তৈরি করে কোষের যোগাযোগ ব্যাহত করে। তরলে এই প্রোটিনের উপস্থিতি বাড়লে বোঝা যায়, মস্তিষ্ক জমাটবাঁধা ক্ষতিকর উপাদান কার্যকরভাবে বের করে দিচ্ছে।

গবেষকেরা আরও জানান, এক সপ্তাহের এই থেরাপির প্রভাব পরবর্তী পাঁচ সপ্তাহ পর্যন্ত স্থায়ী ছিল। এর আগে ইঁদুরের ওপর এমন পরীক্ষা সফল হলেও প্রাইমেট বা বানরজাতীয় প্রাণীর ওপর এই প্রথম একই ধরনের ইতিবাচক ফল পাওয়া গেল।

মস্তিষ্ক সাধারণত সুশৃঙ্খল বৈদ্যুতিক চক্রের মাধ্যমে কাজ করে এবং বর্জ্য অপসারণ প্রক্রিয়াও এই ছন্দের ওপর নির্ভরশীল। বার্সেলোনা ইনস্টিটিউট ফর বায়োইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক জিউসেপ ব্যাটাগ্লিয়া বলেন, আলঝেইমার রোগীদের ক্ষেত্রে এই ছন্দ দুর্বল ও বিশৃঙ্খল হয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, ৪০ হার্টজ কম্পাঙ্কের শব্দ মস্তিষ্কের ছন্দকে পুনরায় সংগঠিত করতে সহায়তা করে এবং পরিচ্ছন্নতা ব্যবস্থাকে সক্রিয় করে।

তবে গবেষকেরা এখনই এটিকে চূড়ান্ত চিকিৎসা পদ্ধতি হিসেবে ঘোষণা করতে নারাজ। এটি সীমিত পরিসরের গবেষণা এবং এতে স্মৃতিশক্তি কতটা উন্নত হয়, তা এখনও নিশ্চিত নয়। মানুষের ওপর বড় পরিসরের ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়া এর দীর্ঘমেয়াদি কার্যকারিতা নিশ্চিত করা সম্ভব নয়। বর্তমানে বিশ্বে প্রায় ৫ কোটি ৫০ লাখ মানুষ আলঝেইমার রোগে আক্রান্ত। মানুষের ওপর এই পদ্ধতি সফল হলে এটি হতে পারে প্রথম নন-ইনভেসিভ ও তুলনামূলক সাশ্রয়ী চিকিৎসা পদ্ধতি।

বিশেষজ্ঞদের মতে, মাঝারি ভলিউমে ৪০ হার্টজ শব্দ শোনা সাধারণত ক্ষতিকর নয়। তবে বাড়িতে বসে এমন শব্দ শোনা আলঝেইমার চিকিৎসায় কার্যকর হবে—এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ এখনো পাওয়া যায়নি। গবেষণায় ব্যবহৃত শব্দের সুর ও মান ছিল অত্যন্ত নিয়ন্ত্রিত।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

হৃদয় জাগ্রত করার কোরআনের শিক্ষা

কোরআন কারিম মানবজীবনের জন্য দিকনির্দেশনা হিসেবে বিবেচিত। এর প্রতিটি...

আঘাতের পর পেশিতে শক্ত গাঁট হলে কী করবেন

খেলাধুলা বা দুর্ঘটনায় আঘাত পাওয়ার পর অনেক সময় পেশিতে...

৫ হাজার বছরের পুরোনো গাছ ঘিরে নতুন গবেষণা

চিলির অ্যালার্স কোস্টেরো ন্যাশনাল পার্কের গভীর অরণ্যে অবস্থিত ‘গ্র্যান...

গ্রহাণু গবেষণায় নতুন মিশন শুরু করছে বিজ্ঞানীরা

মহাকাশের অজানা রহস্য উন্মোচনে নতুন উদ্যোগ নিয়েছেন বিজ্ঞানীরা। পৃথিবীর...

পুদিনার ঘ্রাণে জমজমাট দই বড়া

ঘরেই সহজ উপায়ে তৈরি করা যায় পুদিনার স্বাদে ভিন্নধর্মী...

হাররাতুল কুসাইবার ঐতিহাসিক মসজিদ

মদিনার উত্তর-পূর্বাঞ্চলে আগ্নেয় শিলায় ঘেরা হাররাতুল কুসাইবা অঞ্চলে অবস্থিত...

সম্মিলিত মুনাজাত নিয়ে বিতর্কের বিশ্লেষণ

সম্মিলিত দোয়া বা মুনাজাত নিয়ে সাম্প্রতিক সময়ে নানা বিতর্ক...

সহজ উপায়ে তৈরি করুন চিজি লাভা বোম্ব

ঘরে বসেই তৈরি করা যায় জনপ্রিয় নান বান লাভা...

কৌশল বদলে সোরা অ্যাপ বন্ধ করছে ওপেনএআই

ভিডিও তৈরির আলোচিত অ্যাপ ‘সোরা’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...

মহানবীর কূটনীতি ও প্রতিরক্ষা ব্যবস্থা

স্বাধীনতা ইসলামে একটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ, যা কেবল আধ্যাত্মিক নয়,...

সকালে মোবাইল ব্যবহারে বাড়ছে মানসিক চাপ

অনেকেই রাত জেগে মোবাইল ব্যবহার করার পর সকালে ঘুম...

ভিনগ্রহ নয়, এটি ছিল এক টুকরো আলু

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভেতরে তোলা একটি রহস্যময় ছবি ঘিরে...

একজন মুসলিমের কাছে স্বাধীনতার অর্থ কী

মানব ইতিহাসে স্বাধীনতা একটি গুরুত্বপূর্ণ ও বহুমাত্রিক ধারণা। তবে...

পেট ফাঁপার সমস্যা এড়াতে করণীয়

অনেকেই ভারী বা তেল-চর্বিযুক্ত খাবার খাওয়ার পর পেট ফাঁপা,...
spot_img

আরও পড়ুন

হৃদয় জাগ্রত করার কোরআনের শিক্ষা

কোরআন কারিম মানবজীবনের জন্য দিকনির্দেশনা হিসেবে বিবেচিত। এর প্রতিটি আয়াতেই রয়েছে গভীর তাৎপর্য, যা মানুষের হৃদয়ে প্রভাব ফেলে। কিছু আয়াত এমন রয়েছে, যা মানুষের...

আঘাতের পর পেশিতে শক্ত গাঁট হলে কী করবেন

খেলাধুলা বা দুর্ঘটনায় আঘাত পাওয়ার পর অনেক সময় পেশিতে ফুলে শক্ত গাঁটের মতো কিছু তৈরি হতে দেখা যায়। শুরুতে এটি সাধারণ আঘাত বা মাংসপেশির...

৫ হাজার বছরের পুরোনো গাছ ঘিরে নতুন গবেষণা

চিলির অ্যালার্স কোস্টেরো ন্যাশনাল পার্কের গভীর অরণ্যে অবস্থিত ‘গ্র্যান আবুয়েলো’ নামের প্রাচীন গাছটিকে ঘিরে নতুন এক বৈজ্ঞানিক অনুসন্ধান সামনে এসেছে। গবেষণায় দেখা গেছে, গাছটির...

গ্রহাণু গবেষণায় নতুন মিশন শুরু করছে বিজ্ঞানীরা

মহাকাশের অজানা রহস্য উন্মোচনে নতুন উদ্যোগ নিয়েছেন বিজ্ঞানীরা। পৃথিবীর কাছাকাছি আসতে যাওয়া একটি গ্রহাণুতে ল্যান্ডার অবতরণ করানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা...
spot_img