Wednesday, March 11, 2026
33.6 C
Dhaka

২০ কোটি বছরে পৃথিবীর দিন হবে ২৫ ঘণ্টা

পৃথিবীর দিন ভবিষ্যতে ২৫ ঘণ্টায় পৌঁছাবে। প্রথমে শুনতে অবাক লাগলেও বৈজ্ঞানিক পর্যবেক্ষণ এটি নিশ্চিত করছে। গবেষকরা দীর্ঘদিন ধরে দেখছেন যে পৃথিবীর ঘূর্ণন ধীরে ধীরে কমছে। যদিও এই পরিবর্তনের গতিসমূহ এতই ধীর যে আমাদের দৈনন্দিন জীবনে তা প্রভাব ফেলে না, নক্ষত্রের সাপেক্ষে গণনা করলে দেখা যায়, পৃথিবীর দিন ২৪ ঘণ্টার চেয়ে সামান্য ছোট। সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবী সূর্যকে একই অবস্থানে ফিরিয়ে আনতে অতিরিক্ত সময় নেবে, ফলে দিনে দৈর্ঘ্য ক্রমে বাড়ছে।

পৃথিবীর ঘূর্ণন কমার প্রধান কারণ চাঁদ। চাঁদের মহাকর্ষের প্রভাবে সাগরে জোয়ার-ভাটা সৃষ্টি হয়। এই জলরাশি যখন সমুদ্রপৃষ্ঠে প্রবাহিত হয়, তখন ঘর্ষণ তৈরি হয় যা পৃথিবীর ঘূর্ণন শক্তি সামান্য কমিয়ে দেয়। এই শক্তি হারিয়ে যায় না, বরং চাঁদকে পৃথিবী থেকে দূরে ঠেলে দেয়। বিজ্ঞানীরা একে তুলনা করেন ঘূর্ণমান চেয়ারের সঙ্গে, যার পায়ের সঙ্গে মেঝের ঘর্ষণ গতি কমিয়ে দেয়।

চাঁদ ছাড়াও পৃথিবীর উপরিভাগের পরিবর্তন ঘূর্ণন গতিতে প্রভাব ফেলে। নাসা ১২০ বছরের তথ্য বিশ্লেষণ করে জানিয়েছে, হিমবাহ গলে যাওয়া, ভূগর্ভস্থ পানির স্তর পরিবর্তন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিও ঘূর্ণন অক্ষকে প্রভাবিত করছে। বিশেষ করে গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকার বরফ গলে মহাসাগরে মিশার ফলে ‘পোলার মোশন’ বা পৃথিবীর ঘূর্ণন অক্ষের পরিবর্তন ঘটছে। ২০০০ সালের পর গ্রিনহাউস গ্যাসের প্রভাবে বরফ গলার হার বেড়ে যাওয়ায় এই পরিবর্তনের গতি আরও ত্বরান্বিত হয়েছে।

গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তা ও লেজার প্রযুক্তি ব্যবহার করে গত ১২ দশকের তথ্য বিশ্লেষণ করেছেন। দেখা গেছে, দীর্ঘমেয়াদি পরিবর্তনের পেছনে প্রাকৃতিক জলবায়ু চক্র যেমন ভূমিকা রাখে, তেমনি সাম্প্রতিক কয়েক দশকে মানুষের কর্মকাণ্ডও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। বর্তমানে হিসাব অনুযায়ী, পৃথিবীর দিন ২৫ ঘণ্টায় পৌঁছাতে প্রায় ২০ কোটি বছর সময় লাগবে। তবে এই সময়কাল মানবসভ্যতা বা আধুনিক জীবনের ওপর কোনো ব্যবহারিক প্রভাব ফেলবে না।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

চন্দ্রা ত্রিমোড় ও যমুনা সেতুতে বাড়তি চাপের আশঙ্কা

রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মানুষের ঈদযাত্রা সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-রংপুর...

জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানের পর টহল জোরদার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় যৌথ...

ঈশ্বরগঞ্জে ধানখেত থেকে সদ্যোজাত শিশু উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সড়কের পাশের একটি ধানখেত থেকে কাঁদতে...

বগুড়ায় ভেজাল মসলা তৈরির কারখানায় অভিযান, জরিমানা

বগুড়াকে ঘিরে গড়ে ওঠা দেশের অন্যতম বড় মসলার বাজারে...

নাথিং আনছে নতুন স্মার্টফোন সিরিজ

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক নিয়ে আবারও হাজির হতে যাচ্ছে...

ইফতারের পর চা খাওয়ার সঠিক সময় জানুন

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতার অনেকের জন্য...

ভোলায় আধুনিক স্থাপত্যে নির্মিত নিজাম-হাসিনা জামে মসজিদ

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একমাত্র দ্বীপজেলা ভোলা। এই জেলার ভোলা শহরের...

কপোতাক্ষ নদের তীরে ঐতিহাসিক মসজিদকুঁড় মসজিদ

খুলনার দক্ষিণাঞ্চল একসময় ঘন বন ও বিভিন্ন গাছপালায় পরিপূর্ণ...

গ্যাস রিফিলের আগে যেসব বিষয় যাচাই জরুরি

গরমের মৌসুম শুরু হলেই বাড়তে থাকে এসির ব্যবহার। এর...

ওয়াই-ফাই ধীরগতির কারণ ও সমাধান জানুন

ইন্টারনেটনির্ভর এই সময়ে ওয়াই-ফাই সংযোগ আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ...

সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে জামালপুরের ঐতিহাসিক মসজিদ

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের রঘুনাথপুর বড়ভিটা এলাকায় দাঁড়িয়ে...

ইফতারের পর চা পান নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় খাবারের...

শিশুর গলায় খাবার আটকে গেলে কীভাবে প্রাথমিক চিকিৎসা দেবেন

খেলারত বা হাসিখুশি একটি শিশু হঠাৎ খাবার খাওয়ার সময়...

সামাজিক মাধ্যমে ‘থাম্বস ডাউন’ ইমোজির অর্থ কী

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন মানুষ শুধু শব্দ দিয়ে নয়, বিভিন্ন...
spot_img

আরও পড়ুন

চন্দ্রা ত্রিমোড় ও যমুনা সেতুতে বাড়তি চাপের আশঙ্কা

রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মানুষের ঈদযাত্রা সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-রংপুর মহাসড়কে আবারও বড় ধরনের যানজটের শঙ্কা দেখা দিয়েছে। আশুলিয়ায় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ, গাজীপুরের চন্দ্রা...

জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানের পর টহল জোরদার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় যৌথ বাহিনীর অভিযানের পর পুলিশি পাহারা জোরদার করা হয়েছে। এলাকায় বেশির ভাগ দোকানপাট বন্ধ রয়েছে এবং...

ঈশ্বরগঞ্জে ধানখেত থেকে সদ্যোজাত শিশু উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সড়কের পাশের একটি ধানখেত থেকে কাঁদতে থাকা সদ্যোজাত এক নবজাতককে উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য...

বগুড়ায় ভেজাল মসলা তৈরির কারখানায় অভিযান, জরিমানা

বগুড়াকে ঘিরে গড়ে ওঠা দেশের অন্যতম বড় মসলার বাজারে দীর্ঘদিন ধরে ভেজাল মসলার কারবার চলছেই। বিভিন্ন দেশ থেকে আমদানি করা মসলা স্থানীয় গুদাম বা...
spot_img