Wednesday, March 18, 2026
26 C
Dhaka

কেন আনন্দের সময় দ্রুত আর অপেক্ষার সময় ধীরে কাটে

এই তো মনে হয় বছর শুরু হয়েছিল, আর মুহূর্তের মধ্যেই ডিসেম্বর এসে হাজির। অনেকের কাছেই মনে হয়, পুরো বছরটা যেন চোখের সামনে দিয়েই উড়ে গেল। সময় হঠাৎ এত দ্রুত চলে যাচ্ছে কেন—এই প্রশ্ন প্রায় সবার মনেই ঘোরে। তবে বিশেষজ্ঞদের মতে, আসলে সময় নিজে দ্রুত বা ধীরে চলে না। বদলে যায় মানুষের মস্তিষ্ক যেভাবে সময়কে বোঝে ও ব্যাখ্যা করে।

বিজ্ঞানীরা বলেন, সময়কে আমরা সরাসরি অনুভব করি না। রং দেখা যায়, শব্দ শোনা যায়, স্বাদ পাওয়া যায়—কারণ এগুলো বাহ্যিকভাবে উপস্থিত থাকে। কিন্তু সময়ের কোনো দৃশ্যমান বা স্পর্শযোগ্য অস্তিত্ব নেই। ফলে মস্তিষ্ক সময়কে দেখে না, বরং চারপাশের পরিবর্তন ও ঘটনার সংখ্যা দেখে সময় অনুমান করে। যত বেশি ঘটনা ঘটে, যত বেশি পরিবর্তন চোখে পড়ে, মস্তিষ্ক তত বেশি সময় পেরিয়েছে বলে ধরে নেয়।

এই কারণেই ভয়, উত্তেজনা বা রোমাঞ্চের মুহূর্তে সময় ধীরে চলার অনুভূতি তৈরি হয়। গবেষণায় দেখা গেছে, দুর্ঘটনা বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকা মানুষ পরে বলেন, সেই সময়টুকু তাদের কাছে অনেক দীর্ঘ মনে হয়েছে। একটি পরীক্ষায় অংশগ্রহণকারীদের প্রায় ৩০ মিটার উচ্চতা থেকে নিরাপত্তা জালে পড়তে দেওয়া হয়। পরে তারা জানান, কয়েক সেকেন্ডের সেই অভিজ্ঞতা বাস্তব সময়ের তুলনায় অনেক বেশি দীর্ঘ বলে তাদের মনে হয়েছে। কারণ, ভয় বা উত্তেজনার সময় মস্তিষ্ক অতিরিক্ত সতর্ক থাকে এবং মুহূর্তগুলো খুব গভীরভাবে স্মৃতিতে জমা হয়। পরে সেই স্মৃতি মনে করলে সময় দীর্ঘ বলে মনে হয়।

অন্যদিকে আনন্দ, কাজের চাপ বা মনোযোগের সময় সময় দ্রুত কেটে যায় বলে মনে হয়। কেউ ডাক্তারের চেম্বারে বসে অপেক্ষা করলে পাঁচ মিনিটও দীর্ঘ মনে হতে পারে। কিন্তু প্রিয় কাজে ডুবে থাকলে ঘণ্টা কেটে যায় টের না পেয়েই। মস্তিষ্ক যখন সময়ের দিকে মনোযোগ দেয়, তখন সময় ধীরে যায় বলে মনে হয়। আর মন যদি অন্য কাজে ব্যস্ত থাকে, সময়ের হিসাব আর থাকে না। একঘেয়েমি সময়কে টেনে লম্বা করে, আর ব্যস্ততা সময়কে ছোট করে দেয়।

এই দুই বিপরীত অনুভূতি থেকেই আসে পরিচিত বাস্তবতা—দিন অনেক দীর্ঘ মনে হলেও বছর দ্রুত শেষ হয়ে যায়। শৈশব ও কৈশোরে জীবনের প্রতিটি অভিজ্ঞতা নতুন হয়। নতুন স্কুল, নতুন বন্ধু, নতুন কাজ—সবকিছুই স্মৃতিতে গভীর ছাপ ফেলে। তাই পেছনে তাকালে মনে হয়, অনেক সময় পেরিয়েছে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবনে রুটিন ঢুকে পড়ে। একই কাজ, একই পরিবেশ, একই পথ—নতুনত্ব কমে যায়। স্মৃতিও তুলনামূলক কম জমে। ফলে বছরের শেষে মনে হয়, সময়টা খুব দ্রুত কেটে গেছে।

বিশেষজ্ঞদের মতে, সময়কে ধীর করা সম্ভব নয়, তবে স্মৃতিতে সময়কে দীর্ঘ করা যায়। এজন্য নিয়মিত স্মৃতি ধরে রাখা জরুরি। ডায়েরি লেখা, পুরোনো ছবি দেখা বা আগের ঘটনাগুলো মনে করা এতে সহায়ক। পাশাপাশি নতুন অভিজ্ঞতা তৈরি করাও গুরুত্বপূর্ণ। ভ্রমণ করা, নতুন কিছু শেখা, ভিন্ন পরিবেশে সময় কাটানো—এগুলো স্মৃতিকে সমৃদ্ধ করে। তখন বছর শেষ হলেও মনে হবে না যে পুরো সময়টা চোখের পলকে উড়ে গেছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

পাঁচ কারণে ঈদযাত্রায় সাভারের মহাসড়কে যানজটের শঙ্কা

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল...

ঝড়ের কবলে লঞ্চ, ডুবোচরে আটকা ৮০ যাত্রী

ঢাকার সদরঘাট থেকে নোয়াখালীর হাতিয়া যাওয়ার পথে ঝড়ের কারণে...

ঈদের আগে ও পরে জ্বালানি–সংকট এড়াতে সরকার সর্বোচ্চ সতর্ক: সেতুমন্ত্রী

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় রামনাবাদ নদীতে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও...

গাজীপুরের পোশাক কারখানায় বেতন-বোনাস বকেয়া, ঈদের ছুটি ধাপে ধাপে

পবিত্র ঈদুল ফিতরের আগে গাজীপুরের পোশাক শিল্পাঞ্চলে কিছু শ্রমিক...

এআই মডেল বাছাইয়ে নতুন পদ্ধতি

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের এআই...

শ্রীপুরে ভাওয়াল বনের আগুন নিয়ন্ত্রণে বনকর্মীরা, অগ্নিসংযোগী ধরলে পুরস্কার ঘোষণা

গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাওয়াল বনাঞ্চলে লাগা আগুন নিয়ন্ত্রণে বন...

ঢাকা–বরিশাল মহাসড়ক সম্প্রসারণের আশ্বাস দিলেন সেতুমন্ত্রী

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রাঙ্গামাটিয়া নদীর ওপর নির্মিত গোমা সেতু...

বিএডিসির খালের পুনরায় খনন, পাউবো ব্যয় বাড়াচ্ছে

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মির্জা মামুদ খাল আবারও খনন করা...

সুন্দরবনে ১০ দিন ধরে আটক জেলেদের উদ্ধার করল কোস্টগার্ড

খুলনার সুন্দরবনে কোস্টগার্ড বনদস্যুদের হাত থেকে ছয় জেলেকে উদ্ধার...

চারতলা বাড়িতে চুরি, দুই কয়েল তামার তার নিয়ে গেছে চোর

বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী...

গাজীপুরে ঘোড়া জবাই চক্র ধরা, ৫ আটক ও ৯ ঘোড়া উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রির...

রংপুর–কুড়িগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এমপি আহত

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রাম-২...

ঈদে যাত্রা সহজ করতে শিমুলিয়া ঘাটে নতুন লঞ্চ সার্ভিস

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখী যাত্রীদের যাতায়াত সহজ...

দারিদ্র্য পেরিয়ে ইতিহাস গড়া মুসলিম পণ্ডিতরা

ইসলামের সোনালি যুগে জ্ঞানচর্চা ছিল এক অনন্য অধ্যায়, যেখানে...
spot_img

আরও পড়ুন

পাঁচ কারণে ঈদযাত্রায় সাভারের মহাসড়কে যানজটের শঙ্কা

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল ঘিরে মহাসড়কগুলোতে ঘরমুখী মানুষের চাপ বৃদ্ধি পেতে শুরু করেছে। বিশেষজ্ঞ ও স্থানীয়রা পাঁচটি মূল কারণে...

ঝড়ের কবলে লঞ্চ, ডুবোচরে আটকা ৮০ যাত্রী

ঢাকার সদরঘাট থেকে নোয়াখালীর হাতিয়া যাওয়ার পথে ঝড়ের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী লঞ্চ এমবি সুগন্ধা নদীর ডুবোচরে (বগার চর) আটকা পড়েছে। লঞ্চে থাকা ৭০...

ঈদের আগে ও পরে জ্বালানি–সংকট এড়াতে সরকার সর্বোচ্চ সতর্ক: সেতুমন্ত্রী

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় রামনাবাদ নদীতে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঈদে ঘরমুখী মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত...

গাজীপুরের পোশাক কারখানায় বেতন-বোনাস বকেয়া, ঈদের ছুটি ধাপে ধাপে

পবিত্র ঈদুল ফিতরের আগে গাজীপুরের পোশাক শিল্পাঞ্চলে কিছু শ্রমিক এখনও ফেব্রুয়ারি মাসের বেতন ও বোনাস পাননি। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, প্রায় ৫ শতাংশ কারখানার...
spot_img