Tuesday, March 24, 2026
22 C
Dhaka

চীনে সমাধিতে মিলল ২০০০ বছর আগের ‘কম্পিউটার’, বদলে যেতে পারে প্রযুক্তির ইতিহাস

কম্পিউটার বলতে আমরা সাধারণত ইলেকট্রনিক চিপ, বিদ্যুৎ ও আধুনিক যন্ত্রপাতির কথাই ভাবি। তবে চীনা বিজ্ঞানীদের নতুন এক গবেষণা সেই ধারণাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। পশ্চিম চীনের একটি প্রাচীন সমাধিতে পাওয়া ২ হাজার বছর পুরোনো এক যন্ত্রকে আধুনিক কম্পিউটারের আদিরূপ বলে দাবি করা হচ্ছে, যা প্রযুক্তির ইতিহাসে বড় ধরনের পুনর্মূল্যায়নের ইঙ্গিত দিচ্ছে।

চীনা বিজ্ঞানীদের মতে, ‘তি হুয়া জি’ বা অলংকৃত তাঁত নামে পরিচিত এই যন্ত্রটি মূলত বাইনারি বা দ্বিমিক পদ্ধতিতে কাজ করত—যা আজকের ডিজিটাল প্রযুক্তির ভিত্তি। চায়না অ্যাসোসিয়েশন ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কাস্ট)-এর গবেষকরা বলছেন, যন্ত্রটিতে আধুনিক কম্পিউটারের মতোই ইনপুট-আউটপুট ও প্রোগ্রামিং নীতির ব্যবহার ছিল।

২০১২ সালে ছেংদু শহরে মেট্রো লাইন নির্মাণকালে পশ্চিম হান রাজবংশের (খ্রিষ্টপূর্ব প্রায় ১৫০ অব্দ) একটি সমাধি থেকে চারটি তাঁত যন্ত্রের মডেল উদ্ধার করা হয়। দীর্ঘ গবেষণা ও বিশ্লেষণের পর বিজ্ঞানীরা জানিয়েছেন, এগুলো ছিল সম্পূর্ণ প্রোগ্রামেবল যন্ত্র।

আধুনিক কম্পিউটারে যেমন সফটওয়্যার ব্যবহৃত হয়, তেমনি এই তাঁত যন্ত্রে সুতার নকশা করা বিশেষ ‘প্যাটার্ন কার্ড’ ব্যবহার করা হতো। কার্ডের নির্দেশনা অনুযায়ী কোন সুতা ওপরে উঠবে আর কোনটি নিচে নামবে—তা নির্ধারিত হতো। গবেষকদের ভাষায়, এটাই ছিল সেই সময়ের প্রোগ্রামিং ভাষা।

আধুনিক কম্পিউটারে ০ ও ১-এর মাধ্যমে তথ্য প্রক্রিয়াকরণ হয়। প্রাচীন এই যন্ত্রে কোনো সুতা ওপরে উঠলে তাকে ‘১’ এবং নিচে নামলে ‘০’ হিসেবে গণ্য করা হতো। এভাবে প্রায় ৯৬ লাখ সুতার সংযোগস্থল নিয়ন্ত্রণ করে জটিল নকশা তৈরি করা সম্ভব ছিল, যা বর্তমানের বাইনারি ক্যালকুলেশনের এক আদিম রূপ বলে মনে করছেন বিজ্ঞানীরা।

এতদিন ধারণা ছিল, কম্পিউটিং ও আধুনিক বিজ্ঞানের সূচনা ইউরোপেই হয়েছে। ১৯৪৬ সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে তৈরি ‘এনিয়াক’কে বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তবে কাস্টের গবেষকদের দাবি, চীনা কারিগররা দুই হাজার বছর আগেই অটোমেশন ও তথ্য সংরক্ষণের কৌশল আয়ত্ত করেছিলেন।

ইতিহাসবিদদের মতে, এই প্রযুক্তি রেশম পথ ধরে পারস্য হয়ে ইউরোপে পৌঁছায়। ১২তম শতাব্দীতে ইতালির ভেনিসে এই ধরনের তাঁত ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে ১৮০৫ সালে ফরাসি কারিগর জোসেফ ম্যারি জ্যাকোয়ার্ড এই ধারণা থেকেই পাঞ্চ কার্ডনির্ভর স্বয়ংক্রিয় তাঁত উদ্ভাবন করেন। সেই পাঞ্চ কার্ড পদ্ধতিই পরে ১৯ শতকের শুরুর দিকের কম্পিউটার প্রোগ্রামিংয়ের ভিত্তি হয়ে ওঠে।

কার্ল মার্ক্স তাঁর ‘ক্যাপিটাল’ গ্রন্থে জ্যাকোয়ার্ড তাঁতকে বাষ্পীয় ইঞ্জিনের আগের যুগের ‘সবচেয়ে জটিল যন্ত্র’ হিসেবে উল্লেখ করেছিলেন।

গবেষকদের মতে, ১৯৪৬ সালে ‘এনিয়াক’ নির্মাণ দলের অন্যতম প্রধান সদস্য চীনা বিজ্ঞানী ঝু চুয়ানজুও প্রাচীন চীনা তাঁত প্রযুক্তি ও ‘আই চিং’-এর বাইনারি দর্শন থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন।

চীনের বিজ্ঞান জাদুঘরের সাবেক পরিচালক ওয়াং ইউশেং বলেন, এই তাঁত যন্ত্র কেবল বস্ত্রশিল্পের উপকরণ নয়; এটি প্রাচীন প্রোগ্রামিং চিন্তা ও যান্ত্রিক বুদ্ধিমত্তার এক অনন্য নিদর্শন। আধুনিক তথ্যপ্রযুক্তির মৌলিক ধারণাগুলো গঠনে এই প্রযুক্তি নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

চার্জ দীর্ঘস্থায়ী করতে যা করবেন

দৈনন্দিন ব্যবহারে স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া অনেকের...

ম্যালওয়্যার থেকে স্মার্টফোন সুরক্ষার উপায়

স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং ব্যক্তিগত তথ্য...

কাবিননামা পূরণে সচেতনতা জরুরি

বিয়ের সময় কাবিননামা পূরণ একটি গুরুত্বপূর্ণ আইনি ও ধর্মীয়...

অফলাইনে পথ দেখাবে গুগল ম্যাপ

দৈনন্দিন যাতায়াতে গুগল ম্যাপ বর্তমানে অন্যতম নির্ভরযোগ্য অ্যাপ। নতুন...

সহজ রেসিপিতে মাছের কাবাব

সহজ উপকরণে ঘরেই তৈরি করা যায় সুস্বাদু মাছ-মটরশুঁটির কাবাব।...

রহমত পেতে যেসব গুণ প্রয়োজন

আল্লাহর রহমত মানুষের জীবনে আশার আলো জাগায় এবং হতাশা...

সহজ উপায়ে বেগুন বাহার

প্রতিদিনের একঘেয়ে খাবারের বাইরে ভিন্ন স্বাদের কিছু খেতে চাইলে...

জিম ছাড়াই ফিট থাকার কার্যকর কৌশল

জিমে না গিয়েও শক্তিশালী শরীর গড়ে তোলা সম্ভব—এমনটাই বলছেন...

বিমানযাত্রীদের স্বস্তি দেবে নতুন প্রযুক্তি

বিমানবন্দরে লাগেজ হারানো বা ভুল জায়গায় চলে যাওয়ার সমস্যা...

পরনিন্দা থেকে দূরে থাকার উপায়

গীবত বা পরনিন্দা একটি মারাত্মক নৈতিক ব্যাধি, যা মানুষের...

ইসলামে সফলতার মূল চাবিকাঠি কী

ইসলামে প্রকৃত সাফল্য শুধু দুনিয়াবি অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়,...

সরকার জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে: জামায়াত আমির

সরকার জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে...

সম্পর্ক নষ্ট না করে ‘না’ বলার কৌশল

পরিচিত কেউ টাকা ধার চাইলে অনেকেই অস্বস্তিতে পড়েন এবং...

দেওয়ানগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনায় ৫ শিশুর মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত একটি সাঁকো ভেঙে...
spot_img

আরও পড়ুন

চার্জ দীর্ঘস্থায়ী করতে যা করবেন

দৈনন্দিন ব্যবহারে স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া অনেকের জন্যই একটি সাধারণ সমস্যা। বিশেষ করে দীর্ঘ সময় বাইরে থাকলে বা বিদ্যুৎ না থাকলে এই...

ম্যালওয়্যার থেকে স্মার্টফোন সুরক্ষার উপায়

স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং ব্যক্তিগত তথ্য সংরক্ষণ, ছবি, ব্যাংকিং লেনদেনসহ নানা গুরুত্বপূর্ণ কাজের কেন্দ্রবিন্দু। ফলে ডিভাইসটির নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি...

কাবিননামা পূরণে সচেতনতা জরুরি

বিয়ের সময় কাবিননামা পূরণ একটি গুরুত্বপূর্ণ আইনি ও ধর্মীয় প্রক্রিয়া হলেও অনেক ক্ষেত্রে এতে ভুল-ত্রুটি ঘটে। এসব ভুলের পেছনে মূলত অজ্ঞতা, সামাজিক সংকোচ এবং...

অফলাইনে পথ দেখাবে গুগল ম্যাপ

দৈনন্দিন যাতায়াতে গুগল ম্যাপ বর্তমানে অন্যতম নির্ভরযোগ্য অ্যাপ। নতুন বা অপরিচিত কোনো স্থানে যাওয়ার সময় অধিকাংশ মানুষ দিকনির্দেশনার জন্য এই অ্যাপ ব্যবহার করেন। তবে...
spot_img