Wednesday, February 4, 2026
19 C
Dhaka

জান্নাতি হুরদের ৮ বিস্ময়কর বৈশিষ্ট্য

জান্নাত হলো চিরশান্তি, সুখ ও পরম আনন্দের আবাসস্থল—যেখানে নেই দুঃখ, নেই মৃত্যু, নেই ক্লান্তি। আল্লাহ তাআলা তাঁর প্রিয় বান্দাদের জন্য এই জান্নাত সৃষ্টি করেছেন, যেখানে থাকবে অফুরন্ত নেয়ামত ও অনন্ত আনন্দ। কোরআন ও হাদিসে জান্নাতের অন্যতম বিশেষ নেয়ামত হিসেবে ‘হুর’ বা পবিত্র ও সৌন্দর্যমণ্ডিত নারীদের কথা উল্লেখ আছে, যাদের আল্লাহ বিশেষভাবে সৃষ্টি করেছেন জান্নাতি পুরুষদের জন্য।

হাদিস ও তাফসিরে হুরদের বর্ণনা এমনভাবে এসেছে, যা মানব কল্পনাকেও ছাড়িয়ে যায়। নিচে জান্নাতি হুরদের আটটি বিস্ময়কর বৈশিষ্ট্য তুলে ধরা হলো—

১. অনিন্দ্য সৌন্দর্যের অধিকারী
হুরদের সৌন্দর্য দুনিয়ার কোনো সৌন্দর্যের সঙ্গে তুলনীয় নয়। কোরআনে বলা হয়েছে, ‘সেই উদ্যানগুলোতে আছে সুশীলা, সুন্দরীরা’ (সুরা আর-রহমান: ৭০)। আবার বলা হয়েছে, ‘তারা যেন পদ্মরাগ ও প্রবাল’ (সুরা আর-রহমান: ৫৮)। তাফসিরবিদদের মতে, তাদের রূপ এত উজ্জ্বল হবে যে, জান্নাত তাদের সৌন্দর্যে আলোকিত হয়ে উঠবে।

২. পবিত্র ও সুরক্ষিতা
আল্লাহ বলেন, ‘তারা হুর, তাঁবুতে সুরক্ষিতা। তাদের আগে কোনো মানুষ বা জ্বিন স্পর্শ করেনি।’ (সুরা আর-রহমান: ৭২, ৭৪)। জান্নাতি হুররা হবে পবিত্র, কুমারী ও সম্মানিত—যারা দুনিয়ার কোনো ক্লান্তি, দুঃখ বা অপবিত্রতার স্পর্শে কলুষিত নয়।

৩. চিরযৌবনা
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তারা গান গাইবে: আমরা চিরজীবী, আমাদের ধ্বংস নেই। আমরা আনন্দে আছি, দুঃখ নেই। আমরা চির সন্তুষ্ট, কখনো অসন্তুষ্ট হব না।’ (তিরমিজি: ২৫৬৪)। জান্নাতে সময় ও বার্ধক্যের কোনো প্রভাব থাকবে না—তারা সর্বদা তরুণী ও আনন্দময়।

৪. সুমিষ্ট কণ্ঠের অধিকারী
তাদের কণ্ঠ হবে অতুলনীয় মধুর। নবী করিম (সা.) বলেন, ‘জান্নাতে হুরদের সমবেত হওয়ার স্থান আছে। তারা এমন সুরেলা সুরে গান গাইবে, যা কোনো সৃষ্টি আগে শোনেনি।’ (তিরমিজি: ২৫৬৪)।

৫. স্বচ্ছ দেহের অধিকারিণী
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তাদের প্রত্যেকের দুজন স্ত্রী থাকবে, যাদের সৌন্দর্যের কারণে মাংস ভেদ করে পায়ের নলার মজ্জাও দেখা যাবে।’ (বুখারি: ৩২৪৬)। এটি তাদের নিখুঁত স্বচ্ছতা ও বিশুদ্ধতার প্রতীক।

৬. সুরভিত ও আলোকিত দেহ
রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘জান্নাতি কোনো নারী যদি দুনিয়াবাসীদের প্রতি উঁকি দেয়, তাহলে আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থান আলোকিত ও সুরভিত হয়ে যাবে। তার মাথার ওড়না দুনিয়া ও তার সবকিছুর চেয়ে উত্তম।’ (বুখারি: ২৭৯৬)। তাদের দেহ থেকে আলোর ঝলক ও সুগন্ধ ছড়াবে।

৭. আনত নয়না ও লজ্জাশীলা
আল্লাহ বলেন, ‘সেসবের মধ্যে আছে বহু আনত নয়না, যাদের আগে কোনো মানুষ বা জ্বিন স্পর্শ করেনি।’ (সুরা আর-রহমান: ৫৬)। হুররা হবে বিনয়ী, লজ্জাশীলা ও স্বামীনিষ্ঠ—তাদের দৃষ্টি থাকবে কেবল স্বামীর প্রতিই নিবদ্ধ।

৮. সোহাগিনী ও সমবয়স্কা
আল্লাহ বলেন, ‘আমি তাদের সৃষ্টি করেছি বিশেষভাবে—তাদের করেছি কুমারী, সোহাগিনী ও সমবয়স্কা। ডান দিকের লোকদের জন্য।’ (সুরা ওয়াকেয়া: ৩৫-৩৮)। হুররা হবে সোহাগিনী, অনুগত ও সঙ্গীসুলভ, যারা জান্নাতি জীবনের আনন্দকে বহুগুণ বাড়িয়ে তুলবে।

জান্নাতি হুররা শুধু সৌন্দর্যের প্রতীক নয়, তারা আল্লাহর রহমত, পুরস্কার ও অনুগ্রহের প্রতিফলন। তাদের বর্ণনা মুমিনদের মনে জান্নাতের প্রতি আকর্ষণ জাগায়, আমল বাড়াতে অনুপ্রেরণা দেয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে দৃঢ় করে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

অনিদ্রা বাড়াচ্ছে যে ভুলগুলো

ভালো ঘুম শুধু আরামের বিষয় নয়, বরং শরীর ও...

এআই ঘিরে নতুন পরিকল্পনায় অ্যাপল

আইফোন বিক্রি থেকে আয়ের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে প্রযুক্তি...

মাত্র ৫০ টাকায় উপভোগযোগ্য চলচ্চিত্র প্রদর্শনী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে শুরু হয়েছে বাংলা...

শাবান মাস কেন রমজানের প্রস্তুতির সময়

লাইলাতুল বরাত মুমিনদের কাছে মাহে রমজানের আগমনী বার্তা বা...

আদালতের নির্দেশে পাঁচজনের গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেল,...

অস্ত্রোপচার ছাড়াই হাঁটুর ব্যথা কমানোর নতুন উপায়

হাঁটুর ব্যথা বর্তমানে সব বয়সী মানুষের মধ্যেই একটি সাধারণ...

৭০০ মেগাহার্জ ব্যান্ডে বড় বিনিয়োগে যাচ্ছে গ্রামীণফোন

দেশের টেলিযোগাযোগ খাতে নতুন একটি মাইলফলক হিসেবে প্রথমবারের মতো...

প্যারিসে এক্স কার্যালয়ে প্রসিকিউটরের তল্লাশি

প্যারিসের প্রসিকিউটরের সাইবার অপরাধ ইউনিট সন্দেহভাজন অপরাধের তদন্তের অংশ...

ওজন কমাতে খাদ্যাভ্যাসে যেসব বদল জরুরি

ওজন কমাতে শুধু শরীরচর্চা করলেই যথেষ্ট নয়; দৈনন্দিন খাওয়া-দাওয়া...

২৫ বছরের সফটওয়্যার ইতিহাসের ইতি টানছে অ্যাডোবি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানোর অংশ হিসেবে দীর্ঘদিনের পরিচিত...

মানবিক সহায়তা সংস্থার কার্যালয়ও ড্রোন হামলার নিশানায়

সুদানের পশ্চিম ও দক্ষিণাঞ্চলে সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র‌্যাপিড...

শিশুদের ব্রাশে কতটা টুথপেস্ট নিরাপদ

দাঁতের যত্ন সুস্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। নিয়মিত দাঁত ব্রাশ...

লক্ষ্মীপুরে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

রক্ত পরীক্ষায় মিলবে স্তন ক্যানসার চিকিৎসার আগাম ইঙ্গিত

বিশ্বজুড়ে নারীদের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যানসারগুলোর একটি...
spot_img

আরও পড়ুন

অনিদ্রা বাড়াচ্ছে যে ভুলগুলো

ভালো ঘুম শুধু আরামের বিষয় নয়, বরং শরীর ও মনের সুস্থতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। অথচ দৈনন্দিন জীবনে অজান্তেই এমন কিছু অভ্যাস গড়ে ওঠে, যা...

এআই ঘিরে নতুন পরিকল্পনায় অ্যাপল

আইফোন বিক্রি থেকে আয়ের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। সর্বশেষ প্রান্তিকে আইফোন থেকে কোম্পানিটির আয় হয়েছে ৮৫ দশমিক ৩ বিলিয়ন ডলারের বেশি,...

মাত্র ৫০ টাকায় উপভোগযোগ্য চলচ্চিত্র প্রদর্শনী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে শুরু হয়েছে বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ আয়োজন ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২’। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে এ বছর...

শাবান মাস কেন রমজানের প্রস্তুতির সময়

লাইলাতুল বরাত মুমিনদের কাছে মাহে রমজানের আগমনী বার্তা বা মুয়াজ্জিন হিসেবে পরিচিত। শাবান মাসকে রমজানের প্রস্তুতিমূলক মাস হিসেবে বিবেচনা করা হয়। ইসলামের ইতিহাসে এই...
spot_img