Thursday, April 9, 2026
25 C
Dhaka

আজ মহানবমী

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন আজ বুধবার (১ অক্টোবর)। দিনটি মহানবমী, দেবী দুর্গার বিদায় ঘণ্টা শুরুর দিন। আগামীকাল দশমীতে দেবী কৈলাশে (স্বামীর বাড়ি) ফিরে যাবেন।

ধর্মীয় সূত্রে জানা গেছে, নবমীতে সকালে তর্পণের মাধ্যমে দেবীর মহাস্নান, ষোড়শ উপচারে পূজা এবং সন্ধ্যায় মহাআরতি অনুষ্ঠিত হবে। এই দিনে বলিদান ও নবমী হোমের রীতিও রয়েছে। বিশেষভাবে ১০৮টি নীলপদ্ম দিয়ে দেবী দুর্গার পূজা হবে। পূজা শেষে যথারীতি ভক্তরা অঞ্জলি প্রদান ও প্রসাদ গ্রহণ করবেন।

নবমী তিথি শুরু হয় সন্ধিপূজার মধ্য দিয়ে। অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমীর শুরু ২৪ মিনিট মিলিয়ে সন্ধিপূজা হয়। এ সময় মূলত দেবী চামুণ্ডার পূজা অনুষ্ঠিত হয়। ভক্তরা ১০৮টি মাটির প্রদীপ জ্বালিয়ে ও ১০৮টি পদ্মফুল নিবেদন করেন দেবীর চরণে।

পুরোহিতরা জানিয়েছেন, মহানবমীর আরাধনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ষোড়শ উপচারের পাশাপাশি ১০৮টি নীলপদ্ম, নীলকণ্ঠ, নীল অপরাজিতা ফুল এবং যজ্ঞের মাধ্যমে দেবীকে পূজা করা হবে। এ যজ্ঞে ১০৮টি বেলপাতা, আমকাঠ ও ঘি ব্যবহার করা হবে।

দুর্গোৎসবের বিদায়বেলার আবেগঘন এই দিনে ভক্তরা আকুতি জানান নবমী নিশি দীর্ঘস্থায়ী হোক। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দেবী দুর্গাকে বিদায় জানানো হবে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...

উম্মতের জন্য নবীজির গুরুত্বপূর্ণ সতর্কবার্তা

মানবকল্যাণে উদ্বিগ্ন একজন মানুষ সব সময়ই প্রিয়জনদের ভবিষ্যৎ নিয়ে...

বগুড়া-৬ আসনে আড়াই ঘণ্টায় ভোট পড়েছে ৭ শতাংশের বেশি

বগুড়া-৬ সদর আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরুর আড়াই ঘণ্টার মধ্যেই...

বিয়ের পর নাম বদল নয়, একই পদবির মানুষ খুঁজছে জাপানিরা

জাপানে বিয়ের পর স্বামী-স্ত্রীকে একই পারিবারিক নাম ব্যবহার বাধ্যতামূলক—এমন...

শুক্রবার থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের কারণে রাজধানীসহ আশপাশের কয়েকটি এলাকায়...

স্থগিতের পর শেরপুর-৩ আসনে ভোট শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থগিত থাকা শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ...

চাহিদা বাড়ায় গ্রাফিকস কার্ডের দামে ঊর্ধ্বগতি

চলতি সপ্তাহে ঢাকার বিভিন্ন কম্পিউটার মার্কেটে গ্রাফিকস কার্ডের দামে...

যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে যা বলল ভারত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের জন্য ঘোষিত যুদ্ধবিরতিকে...
spot_img

আরও পড়ুন

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি বাংলার কৃষিভিত্তিক সমাজের প্রাচীন ও দৈনন্দিন খাদ্য। গ্রামীণ জীবনে সকাল বা দুপুরের খাবার হিসেবে পান্তার...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের মান উন্নত করতে নতুন একটি সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে। ব্যবহারকারীদের কলের সময় আশপাশের অপ্রয়োজনীয় শব্দ...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক সাহাবি হলেন মুগিরা ইবনে শুবা (রা.)। তিনি ছিলেন নবীজির ঘনিষ্ঠ সাহাবিদের একজন এবং গুরুত্বপূর্ণ বহু...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মায়ের দিক থেকে বেশি প্রভাবিত হয় বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। বিশেষ...
spot_img