বিয়ে হলো নারী-পুরুষের ভালোবাসার বৈধ মাধ্যম। এর অন্যতম অংশ হলো দেনমোহর, যা সম্পূর্ণভাবে নারীর অধিকার।
সাক্ষীর সংখ্যা
বিয়ে বৈধ করতে প্রয়োজন:
- দুইজন প্রাপ্তবয়স্ক মুসলিম পুরুষ অথবা
- একজন পুরুষ এবং দুইজন নারী সাক্ষী
দেনমোহর
- সর্বনিম্ন ১০ দিরহাম (৩০.৬১৮ গ্রাম রুপা)
- সর্বাধিক নির্ধারিত নয়
- দেনমোহর ছাড়া বা কম হলে বিয়ে বৈধ হবে না
- পাত্রপক্ষ ও পরিবার সম্মতিতে নির্ধারিত হয়
ইসলামের বিধান অনুযায়ী, দেনমোহর নারী অধিকার, যা কোনোভাবেই হ্রাস করা যাবে না। নবীজি সাল্লাহল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ১০ দিরহামের কম কোনো দেনমোহর গ্রহণযোগ্য নয়।
সিএ/এমআর


