একজন আলেম বা ধর্মপ্রচারক বিপদের সময় ধৈর্য ও অবিচলতার উদাহরণ স্থাপন করেন। ইবনুল জাওজি (৫১১-৫৯৭ হি.) এমন একজন আলেম ছিলেন। নবীদের আদর্শ অনুসরণ করে তিনি বিপদের মোকাবিলা করতেন।
রাসুল (সা.) বলেন, মানুষের ওপর বিপদের তীব্রতা তার দ্বীনের গভীরতার ওপর নির্ভর করে। ইবনুল জাওজির জীবনে বিভিন্ন পরীক্ষা ছিল: ৫৫৪ হিজরিতে লাইব্রেরি ধ্বংস, সন্তান শোক, নির্বাসন এবং সন্তানদের অবাধ্যতা। তিনি গ্রন্থ সাইদুল খাতির-এ বিপদে ধৈর্য ধারণের মূলনীতি তুলে ধরেছেন।
বিপদের সময়ে মুমিনের উচিত নিজের অঙ্গ-প্রত্যঙ্গ ও জিহ্বার ওপর নিয়ন্ত্রণ রাখা, যেন কোনো অসংলগ্ন কথা বা অভিযোগ প্রকাশ না পায়। বড় বিপদের সময় আখেরাতের সওয়াব ভাবা উচিত। প্রকৃত বিপদ পার্থিব ক্ষতি নয়, বরং উচ্চাকাঙ্ক্ষা ও তাকওয়ার সঙ্গে নশ্বর সুখের প্রবৃত্তি হলো বিপদ।
সূত্র: ইমাম জাহাবি, সিয়ারু আলামিন নুবালা
সিএ/এমআর


