Thursday, March 26, 2026
26 C
Dhaka

আল্লাহর বান্দা হওয়াই সর্বোচ্চ মর্যাদা

মানুষ হিসেবে সবাই মহান আল্লাহর বান্দা, তবে এই দাসত্বকে সাধারণ অর্থে দেখা যায় না। ইসলামী দৃষ্টিতে আল্লাহর দাস হওয়া সর্বোচ্চ মর্যাদার বিষয় হিসেবে বিবেচিত।

আল্লাহর দাসত্ব বা আবদিয়্যাত কেবল নামাজ, রোজা, জাকাত ও হজের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা এর অন্তর্ভুক্ত।

ইমাম ইবনে তাইমিয়াহ (রহ.) ব্যাখ্যা করেছেন, ইবাদত এমন একটি ব্যাপক ধারণা, যার মধ্যে সব ধরনের বাহ্যিক ও অন্তর্গত কাজ ও কথা অন্তর্ভুক্ত, যা আল্লাহ পছন্দ করেন। সত্যবাদিতা, আমানতদারি, পিতা-মাতার আনুগত্য, প্রতিশ্রুতি রক্ষা, সৎকাজে উৎসাহ এবং অসৎ কাজ থেকে বিরত রাখা—সবই ইবাদতের অংশ।

এ ছাড়া আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি ভালোবাসা, তাঁর রহমতের আশা, শাস্তির ভয়, ধৈর্য, কৃতজ্ঞতা ও তাওয়াক্কুলের মতো গুণাবলিও দাসত্বের গুরুত্বপূর্ণ দিক।

নবী (সা.) নিজেকে সর্বদা আল্লাহর বান্দা হিসেবে পরিচয় দিতে পছন্দ করতেন। তিনি বলেন, ‘তোমরা আমার প্রশংসায় বাড়াবাড়ি করো না, যেমন খ্রিষ্টানরা মরিয়ম-পুত্রের ব্যাপারে করেছে। আমি কেবল তাঁর আবদ (দাস), তাই তোমরা আমাকে বলো: আল্লাহর দাস ও তাঁর রাসুল।’ (সহিহ বুখারি, হাদিস: ৩৪৪৫)।

কোরআনে বহু স্থানে আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের ‘আবদ’ হিসেবে উল্লেখ করেছেন এবং মানুষের সৃষ্টির উদ্দেশ্য হিসেবে ইবাদতের কথা বলা হয়েছে, ‘আর জিন ও মানুষকে কেবল এই জন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে।’ (সুরা জারিয়াত, আয়াত: ৫৬)।

আল্লাহর দাসত্ব গ্রহণ করলে মানুষ শয়তানের কুমন্ত্রণা থেকে সুরক্ষিত থাকে এবং জীবনে শান্তি ও স্থিতি অর্জন করে। একই সঙ্গে এটি মানুষের মধ্যে নম্রতা, সংযম ও নৈতিকতা গড়ে তোলে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বিজয়ের পর মোমিনের দায়িত্ব ও করণীয়

ইসলামী শিক্ষায় মোমিনের জন্য বিজয় ও পরাজয় উভয়ই এক...

বিদ্যুৎ ও গ্যাস বিল কমাতে কার্যকর ৭ উপায়

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাসের বিল অনেক...

লিভার ভালো রাখতে প্রতিদিনের খাবার

বিশ্বজুড়ে ফ্যাটি লিভার রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞরা...

কক্সবাজারে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া এক পর্যটকের মরদেহ...

জ্বালানি তেল নিয়ে দেশে পৌঁছেছে নতুন জাহাজ

দেশের জ্বালানি চাহিদা মেটাতে ৩০ হাজার টন তেল নিয়ে...

১৮ মাস পর প্রকাশ্যে কর্মসূচি ছাত্রলীগের

বরগুনা শহরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নিষিদ্ধ...

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনা, শিশুসহ বহু যাত্রী আহত

রাঙামাটির কাউখালী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে...

জ্বালানি সরবরাহে স্বস্তি, নতুন চালান চট্টগ্রামে

দেশে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে চাপের মধ্যেই ১০ হাজার...

এক্সে নতুন নীতিমালা নিয়ে বিতর্ক

খুদে ব্লগভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রস্তাবিত নতুন রাজস্ব ভাগাভাগি...

স্বাধীনতা দিবসে বিজিবির আধুনিক সক্ষমতার প্রদর্শন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ...

নদীতে ডুবে বাস, এক পরিবারের দুই সদস্যের মৃত্যু

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে বাস দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা স্ত্রী...

হেলমেট পরা দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল শিক্ষার্থীর

বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাড়িতে ঢুকে পুলিশ পরিচয় দিয়ে ধাওয়া...

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল বিভিন্ন দেশ

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চীন, যুক্তরাষ্ট্রসহ...

করজে হাসানা কী এবং কেন গুরুত্বপূর্ণ

বর্তমান বিশ্ব অর্থনীতিতে দারিদ্র্য ও বৈষম্য একটি স্থায়ী সমস্যা...
spot_img

আরও পড়ুন

বিজয়ের পর মোমিনের দায়িত্ব ও করণীয়

ইসলামী শিক্ষায় মোমিনের জন্য বিজয় ও পরাজয় উভয়ই এক ধরনের পরীক্ষা হিসেবে বিবেচিত। বিজয়ের সময় কৃতজ্ঞতা প্রকাশ এবং পরাজয়ের সময় ধৈর্য ধারণ—এই দুই গুণই...

বিদ্যুৎ ও গ্যাস বিল কমাতে কার্যকর ৭ উপায়

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাসের বিল অনেক পরিবারের জন্য বাড়তি চাপ তৈরি করছে। বিশেষ করে শহুরে জীবনে ব্যবহার বেশি হওয়ায় মাস শেষে...

লিভার ভালো রাখতে প্রতিদিনের খাবার

বিশ্বজুড়ে ফ্যাটি লিভার রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু ওষুধ নয়, বরং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার মাধ্যমেও এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। দৈনন্দিন...

কক্সবাজারে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া এক পর্যটকের মরদেহ তিন ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। নিহত পর্যটকের নাম মেহেদী হাসান আবির (১৮)। বৃহস্পতিবার (২৬...
spot_img