মসজিদে নামাজের আগে ইমাম যথাস্থানে পৌঁছানোর আগেই ইকামত দেওয়া নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন দেখা যায়। এ বিষয়ে ইসলামী বিধানে কিছু দিকনির্দেশনা রয়েছে।
ইমাম নামাজের জন্য প্রস্তুত থাকলে তিনি মেহরাবে পৌঁছানোর আগেই ইকামত শুরু করা যেতে পারে। ইকামত দেওয়ার জন্য ইমামের মেহরাবে উপস্থিত থাকা আবশ্যক নয়।
তবে যদি ইমাম এত দূরে থাকেন যে ইকামত শেষ হওয়ার আগে তিনি সামনে পৌঁছাতে পারবেন না, তাহলে ইকামত শুরু না করে অপেক্ষা করা উত্তম।
ইকামত শুরু হলে মুসল্লিদের উচিত দাঁড়িয়ে কাতার সোজা করা, যাতে নামাজ শুরু হওয়ার আগেই সারি ঠিকভাবে বিন্যস্ত হয়ে যায়।
হাদিসে বর্ণিত আছে, ইকামত শুরু হলে সাহাবিরা কাতার সোজা করতেন এবং ইমাম নিজের স্থানে পৌঁছানোর আগেই সারি প্রস্তুত হয়ে যেত।
এই বিধান মুসল্লিদের মধ্যে শৃঙ্খলা ও প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে।
সিএ/এমআর


