Monday, March 16, 2026
22.3 C
Dhaka

দীর্ঘ সময় রোজায় সুস্থ থাকার ১০টি উপায়

পবিত্র রমজান মাসে দীর্ঘ সময় রোজা রাখার কারণে শরীরকে সুস্থ ও সতেজ রাখা গুরুত্বপূর্ণ। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা এবং নির্দিষ্ট রুটিন মেনে চললে রোজার সময় সুস্থ থাকা সম্ভব বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

রোজা পালন করার সময় শরীরকে সচল রাখতে হালকা ব্যায়াম করা উপকারী। বিশেষজ্ঞদের মতে, ইফতারের কিছু সময় আগে শরীরচর্চা করার সময়টাই সবচেয়ে উপযোগী। ইফতারের প্রায় দুই ঘণ্টা আগে হালকা ব্যায়াম বা যোগব্যায়াম করলে শরীর চাঙা থাকে এবং রক্তসঞ্চালন স্বাভাবিক থাকে।

তবে রোজার সময় ভারী ব্যায়াম করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অতিরিক্ত শারীরিক পরিশ্রম করলে শরীর দুর্বল হয়ে যেতে পারে এবং নিয়মিত ব্যায়ামের রুটিনে ব্যাঘাত ঘটতে পারে। তাই হালকা হাঁটাহাঁটি বা কম পরিশ্রমের শারীরিক কর্মকাণ্ড বেছে নেওয়াই ভালো।

বিশেষজ্ঞরা আরও বলেন, ব্যায়াম করার সময় যদি মাথা ব্যথা বা দুর্বলতা অনুভূত হয়, তবে সঙ্গে সঙ্গে ব্যায়াম বন্ধ করা উচিত। কারণ রোজা রাখার সময় শরীর স্বাভাবিকের তুলনায় কিছুটা দুর্বল থাকতে পারে।

রোজার সময় সুস্থতা বজায় রাখতে পুষ্টিকর খাবারের দিকেও নজর দিতে হবে। নিয়মিত সেহরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেহরিতে শর্করা জাতীয় খাবার বেশি রাখলে সারাদিন শরীর প্রয়োজনীয় শক্তি পায়। অতিরিক্ত খাবার না খেয়ে পরিমিত খাবার গ্রহণ করা এবং পর্যাপ্ত পানি পান করা উচিত।

সেহরির মেন্যুতে ফল রাখলে তা শরীরের জন্য উপকারী। বিশেষ করে গরমের দিনে আম, কাঁঠাল ও লিচুর মতো মৌসুমি ফল শরীরের পুষ্টির চাহিদা পূরণে সহায়ক হতে পারে।

গরমের সময় দুপুরে অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টি হলে ছাতা ব্যবহার করা উচিত, কারণ ঘামে ভিজে সর্দি-কাশি হলে তা রোজা পালনে সমস্যা তৈরি করতে পারে।

ইফতারের সময় অতিরিক্ত খাবার না খেয়ে হালকা খাবার দিয়ে শুরু করা উচিত। পানি জাতীয় খাবার বেশি গ্রহণ করা ভালো। ধীরে ধীরে ইফতার করা এবং ভাজাপোড়া খাবার যতটা সম্ভব এড়িয়ে চলা স্বাস্থ্যসম্মত।

চা ও কফি পান কমানোর পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা। এসব পানীয় শরীরে পানিশূন্যতা তৈরি করতে পারে। এর পরিবর্তে ঠাণ্ডা পানীয় বা পানি বেশি পান করা ভালো।

এছাড়া ঘুমানোর আগে পর্যাপ্ত পানি পান করা এবং ইফতারের পর কিছু সময় হাঁটাহাঁটি করলে শরীর সুস্থ রাখতে তা সহায়ক হতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

এক ঘণ্টার মধ্যে ফোন সার্ভিস দিচ্ছে রিয়েলমি

বাংলাদেশে গ্রাহকদের জন্য দ্রুত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে নতুন...

অস্ট্রেলিয়ায় ঈদ উদযাপন ২০ মার্চ

অস্ট্রেলিয়ায় আগামী ২০ মার্চ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত...

সাধারণ মানুষের সঙ্গে সরলভাবে মিলিত হলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী ৫৪টি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের অংশ হিসেবে দিনাজপুর...

কুমিল্লায় হোটেলে অভিযানে আ.লীগের কয়েক নেতা আটক, পরে মুক্তির অভিযোগ

কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকার একটি অভিজাত হোটেলে সাবেক অর্থমন্ত্রী...

সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ফ্যামিলি কার্ড সম্প্রসারণের পরিকল্পনা

ফ্যামিলি কার্ড কর্মসূচিকে আরও বিস্তৃত করে সর্বজনীন করার সিদ্ধান্ত...

অগ্রিম টিকিট বিক্রি শুরু, রেলসেবা অ্যাপে বাড়ছে যাত্রীর চাপ

ঈদুল ফিতরকে সামনে রেখে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি...

বিনিয়োগ বাড়িয়ে শিল্পায়নে গতি আনতে চায় সরকার

ঋণনির্ভর অর্থনৈতিক নীতির পরিবর্তে বিনিয়োগ ও শিল্পায়নকে গুরুত্ব দিতে...

অবরুদ্ধ অবস্থায় জেরুজালেমের পবিত্র মসজিদ

রমজানের শেষ দশ দিন সাধারণত ফিলিস্তিনিদের পদচারণায় মুখর থাকে...

বসন্তে সুস্থ থাকতে মৌসুমি খাবারের গুরুত্ব

ঋতু পরিবর্তনের সময়, বিশেষ করে বসন্তকালে বিভিন্ন ধরনের অসুখের...

স্মার্ট কিচেন যন্ত্রে সহজ হচ্ছে ইফতার প্রস্তুতি

রমজান মাসে ইবাদত, প্রশান্তি ও পারিবারিক বন্ধনের পাশাপাশি প্রতিটি...

ইতিকাফ অবস্থায় মসজিদের ছাদে যাওয়ার বিধান

রমজান মাসের শেষ দশকের গুরুত্বপূর্ণ ইবাদত হলো ইতিকাফ। ইসলামি...

পবিত্র শবে কদর আজ

আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। সূর্যাস্তের পর...

র‍্যাব ও পুলিশের শীর্ষ পদে নতুন দায়িত্ব বণ্টন

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে...

অপ্রয়োজনীয় জিনিস সরালেই ঘর থাকবে গুছানো

সময়ের সঙ্গে সঙ্গে নতুন বাড়িও অল্প সময়ের মধ্যেই নানা...
spot_img

আরও পড়ুন

এক ঘণ্টার মধ্যে ফোন সার্ভিস দিচ্ছে রিয়েলমি

বাংলাদেশে গ্রাহকদের জন্য দ্রুত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে নতুন উদ্যোগ চালু করেছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের কাস্টমার কেয়ার সেন্টারে জমা দেওয়া স্মার্টফোনের...

অস্ট্রেলিয়ায় ঈদ উদযাপন ২০ মার্চ

অস্ট্রেলিয়ায় আগামী ২০ মার্চ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির ফাতওয়া কাউন্সিল। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ও আন্তর্জাতিক মানমন্দিরের তথ্য বিশ্লেষণ করে...

সাধারণ মানুষের সঙ্গে সরলভাবে মিলিত হলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী ৫৪টি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের অংশ হিসেবে দিনাজপুর সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকার বাইরে এই সফরটি ছিল সাধারণ ও আনুষ্ঠানিকতাবিহীন। সোমবার সকালে ঢাকা...

কুমিল্লায় হোটেলে অভিযানে আ.লীগের কয়েক নেতা আটক, পরে মুক্তির অভিযোগ

কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকার একটি অভিজাত হোটেলে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামালের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকের সময় কয়েকজন আওয়ামী লীগ...
spot_img