Saturday, March 14, 2026
27.4 C
Dhaka

সুরা কদর পাঠ ও অর্থের তাৎপর্য

পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মাসের গুরুত্ব আরও বহুগুণ বৃদ্ধি পায় শবে কদরের কারণে। ইসলামী বিশ্বাস অনুযায়ী, এই মহিমান্বিত রাতেই মহান আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর পবিত্র কোরআন নাজিল করেন।

পবিত্র কোরআনে মোট ১১৪টি সুরা রয়েছে। এর মধ্যে সুরা কদর হলো ৯৭তম সুরা। এই সুরাটির আয়াত সংখ্যা পাঁচটি এবং রুকুর সংখ্যা একটি। ইসলামী ঐতিহ্য অনুযায়ী এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। একটি বিশেষ রাতের গুরুত্ব তুলে ধরতে সম্পূর্ণ একটি সুরা নাজিল করা হয়েছে, যা থেকে শবে কদরের মাহাত্ম্য সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়।

سورة القدر

اِنَّاۤ اَنۡزَلۡنٰہُ فِیۡ لَیۡلَۃِ الۡقَدۡرِ ۚۖ ١ وَمَاۤ اَدۡرٰىکَ مَا لَیۡلَۃُ الۡقَدۡرِ ؕ ٢ لَیۡلَۃُ الۡقَدۡرِ ۬ۙ خَیۡرٌ مِّنۡ اَلۡفِ شَہۡرٍ ؕؔ ٣ تَنَزَّلُ الۡمَلٰٓئِکَۃُ وَالرُّوۡحُ فِیۡہَا بِاِذۡنِ رَبِّہِمۡ ۚ مِّنۡ کُلِّ اَمۡرٍ ۙۛ ٤ سَلٰمٌ ہِیَ حَتّٰی مَطۡلَعِ الۡفَجۡرِ ٪ ٥

উচ্চারণ: ইন্না আনযালনাহু ফী লাইলাতিল কদর। অমা আদরা কামা লাইলাতুল কাদর। লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর। তানাযযালুল মালায়িকাতু অররূহু ফীহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমরি। সালামুন হিয়া হাত্তামাত্ব লাই’ল ফাজ্বর।

অর্থ: নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি মহিমান্বিত রাতে। আর আপনি কি জানেন মহিমান্বিত রজনি কী? মহিমান্বিত রজনি হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। এ রজনীতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ এবং রুহ তাদের প্রতিপালকের আদেশত্রুমে অবতীর্ণ হয়। এবং ভোর উদিত হওয়ার আগ পর্যন্ত কেবল শান্তি আর শান্তি বিরাজ করে।’ (আল-কদর, আয়াত : ১-৫)

ইসলামী শিক্ষায় বলা হয়, লাইলাতুল কদরে বিশেষ কোনো নির্দিষ্ট নামাজের পদ্ধতি নির্ধারিত নেই। তবে এ রাতে দুই রাকাত করে যত মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে নামাজ আদায় করা যায় তা অত্যন্ত ফজিলতপূর্ণ। একই সঙ্গে কোরআন তেলাওয়াত, দোয়া, ইস্তেগফার ও তওবা করার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

ধর্মীয় পণ্ডিতরা বলেন, এই রাত আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের এক বিশেষ সুযোগ। তাই রমজানের শেষ দশকে বেশি বেশি ইবাদত-বন্দেগির মাধ্যমে লাইলাতুল কদরের সন্ধান করার তাগিদ দেওয়া হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ঘুমের ঘাটতি বাড়ায় ডায়াবেটিসের ঝুঁকি

সম্প্রতি এমরি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন গড়ে...

কুড়িগ্রামে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, আতঙ্কে কৃষক

কুড়িগ্রাম জেলার সদর ও রাজারহাট উপজেলার কয়েকটি এলাকায় হঠাৎ...

ছাদ থেকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শালবাগান সিটি গ্যারেজ এলাকার একটি...

মোল্টবুকের মাধ্যমে এআই চ্যাটবটের নতুন যোগাযোগ

কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এআই চ্যাটবটগুলোর জন্য বিশেষভাবে তৈরি সামাজিক...

আইসক্রিম খাওয়া ও ডায়াবেটিস ঝুঁকি নিয়ে গবেষণায় নতুন প্রশ্ন

গরমের দিনে স্বস্তি পেতে অনেকেই আইসক্রিম খেতে পছন্দ করেন।...

কৃত্রিম মৌল লরেনসিয়াম: বিজ্ঞানীদের দীর্ঘ গবেষণার ফল

পর্যায় সারণির ১০৩ নম্বর মৌল লরেনসিয়াম বিজ্ঞানের ইতিহাসে বিশেষ...

কাজা নামাজ আদায়ের বিধান কী

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। প্রাপ্তবয়স্ক...

ইনস্টাগ্রাম ব্যবহারে পাঁচ ভুলে বন্ধ হতে পারে অ্যাকাউন্ট

সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে ইনস্টাগ্রাম তরুণদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি...

সাইবার হামলার ঝুঁকি কমাতে নতুন নিরাপত্তা প্যাচ

বিশ্বজুড়ে জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ক্রোমের ওয়েব সংস্করণে গুরুতর দুটি...

শবে কদরের রাতে যে দোয়া বেশি পড়বেন

ইসলামে শবে কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ একটি রাত।...

প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটপণ্যের ব্যবহারে জোর

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, পাট...

পালং, বাঁধাকপি ও বেগুন কাঁচা খেলে হতে পারে স্বাস্থ্যঝুঁকি

স্বাস্থ্যকর খাবারের তালিকায় কাঁচা সবজি, স্যালাড বা স্মুদি অনেকের...

রাষ্ট্রপতির ভাষণ নিয়ে সংসদে ৫০ ঘণ্টা আলোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট...

নতুন ধরনের হীরা তৈরি, দাবি চীনা বিজ্ঞানীদের

বর্তমানে পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাকৃতিক খনিজ হিসেবে হীরাকে ধরা...
spot_img

আরও পড়ুন

ঘুমের ঘাটতি বাড়ায় ডায়াবেটিসের ঝুঁকি

সম্প্রতি এমরি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন গড়ে ৭ ঘণ্টা ১৮ মিনিট ঘুম রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের...

কুড়িগ্রামে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, আতঙ্কে কৃষক

কুড়িগ্রাম জেলার সদর ও রাজারহাট উপজেলার কয়েকটি এলাকায় হঠাৎ শিলাবৃষ্টি হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শনিবার সন্ধ্যার দিকে স্বল্প সময়ের জন্য হওয়া...

ছাদ থেকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শালবাগান সিটি গ্যারেজ এলাকার একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে সাব্বির হোসেন (২৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল...

মোল্টবুকের মাধ্যমে এআই চ্যাটবটের নতুন যোগাযোগ

কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এআই চ্যাটবটগুলোর জন্য বিশেষভাবে তৈরি সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম মোল্টবুক কিনেছে মেটা। চুক্তি অনুযায়ী মোল্টবুকের সকল কর্মী মেটার সুপারইন্টেলিজেন্স ল্যাবে যোগ দেবেন।...
spot_img