মানুষের জীবন অনিশ্চিত, যেকোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা থাকে। ইসলামি দৃষ্টিতে বিপদ থেকে রক্ষা পেতে আল্লাহর ওপর ভরসা ও দোয়ার গুরুত্ব অপরিসীম। কোরআনে বলা হয়েছে, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং নির্ধারিত সময় এক মুহূর্তও এগিয়ে বা পিছিয়ে নেওয়া যাবে না।
আলেমদের মতে, বাড়ি থেকে বের হওয়ার সময় রাসুল (সা.) শেখানো দোয়া পাঠ করলে আল্লাহ তায়ালা বিপদ থেকে হেফাজত করেন। দোয়ার মাধ্যমে অন্তরে সতর্কতা ও আল্লাহভীতি তৈরি হয়, যা বাস্তব জীবনে দায়িত্বশীল আচরণে সহায়ক।
হাদিসে বর্ণিত আছে, কেউ এই দোয়া পাঠ করলে শয়তান তার থেকে দূরে সরে যায় এবং আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করা হয়।
সিএ/এমআর


