Tuesday, February 3, 2026
17 C
Dhaka

কোন ইবাদতে অজু অপরিহার্য

ইসলামে পবিত্রতা অর্জনের অন্যতম মাধ্যম হলো অজু। নামাজসহ কিছু গুরুত্বপূর্ণ ইবাদতের আগে অজু করা ফরজ হিসেবে নির্ধারিত। কোরআনে স্পষ্টভাবে অজুর নির্দেশ দেওয়া হয়েছে এবং কোন কোন অঙ্গ ধোয়া ফরজ তা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

কোরআনের নির্দেশ অনুযায়ী অজুর ফরজ কাজ চারটি—পুরো চেহারা ধোয়া, কনুইসহ উভয় হাত ধোয়া, মাথা মাসাহ করা এবং টাখনুসহ উভয় পা ধোয়া। এই চারটি কাজ সম্পন্ন হলে অজু আদায় হয়।

নামাজ আদায়ের জন্য অজু অপরিহার্য। নফল হোক বা ফরজ—যে কোনো নামাজ অজু ছাড়া শুদ্ধ হয় না। নামাজ চলাকালে অজু ভেঙে গেলে নামাজও ভেঙে যায়।

জানাজার নামাজের জন্যও অজু ফরজ। তবে যদি অজু করতে গেলে জানাজার পুরো নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা থাকে, সে ক্ষেত্রে তায়াম্মুম করে নামাজ আদায়ের অনুমতি রয়েছে।

তিলাওয়াতের সিজদা ও শোকরের সিজদার ক্ষেত্রেও অজু ফরজ বলে অধিকাংশ আলেম মত দিয়েছেন। কারণ এসব সিজদা নফল নামাজের সঙ্গে সাদৃশ্যপূর্ণ এবং নামাজের শর্তগুলো এখানেও প্রযোজ্য।

এ ছাড়া কোরআন শরিফ স্পর্শ করার জন্য অজু থাকা ফরজ। অজু ছাড়া কোরআন স্পর্শ করা বৈধ নয়। যে গ্রন্থে অধিকাংশ অংশ কোরআনের আয়াত রয়েছে, সেটিও অজু ছাড়া স্পর্শ করা যাবে না।

ইসলামি শরিয়তে তাওয়াফের জন্য অজু ওয়াজিব হিসেবে গণ্য। হাদিসে তাওয়াফকে নামাজের সঙ্গে তুলনা করা হয়েছে। তাই ইবাদতের শুদ্ধতা নিশ্চিত করতে অজু বিষয়ে সচেতন থাকা জরুরি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

এক্স অ্যাকাউন্ট হ্যাকিং এড়াতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ ব্যবহারকারী—অ্যাকাউন্ট...

দুর্নীতিবিরোধী অভিযানে দণ্ডিত চীনের সাবেক বিচারমন্ত্রী

ঘুষ গ্রহণের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় চীনের সাবেক বিচারমন্ত্রী...

সাপ্লিমেন্ট ছাড়াই সুস্থ থাকার উপায়

শরীর সুস্থ রাখতে ভিটামিনের পাশাপাশি বিভিন্ন খনিজের ভূমিকা গুরুত্বপূর্ণ।...

ইরান ইস্যুতে নিরপেক্ষ অবস্থানের বার্তা জর্দানের

ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে জর্দান তার ভূখণ্ড বা...

নতুন ওয়াইফাই মানে কী বদল আসছে

বাড়ির ইন্টারনেট ব্যবস্থার কেন্দ্রবিন্দু হলো ওয়াইফাই রাউটার। অথচ স্মার্টফোন...

অজুর ভুলে নামাজ শুদ্ধ হবে কি

নামাজ আদায়ের পর যদি কারও মনে হয় যে অজুর...

রেমিট্যান্স বাড়ায় ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক

চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে...

বাসি ভাত খাওয়ার ঝুঁকি কতটা

ব্যস্ত জীবনে সময় বাঁচাতে অনেকেই একবারে বেশি ভাত রান্না...

এআই জগতে নতুন অভিজ্ঞতা আনছে গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে গুগল...

নতুন ডিজাইনে বাজারে আসছে ১০ টাকার নোট

‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও...

ইসলামে একনিষ্ঠ ইবাদতের গুরুত্ব

ইসলামে ইবাদত একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত। পবিত্র কোরআনের সুরা...

শবেবরাত উপলক্ষে প্রধান উপদেষ্টার বাণী

পবিত্র শবেবরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে শুভেচ্ছা জানিয়েছেন...

রুক্ষ চুলের সমাধানে অয়েলিং কেন জরুরি

ঝলমলে ও সুন্দর চুল পেতে নিয়মিত যত্ন জরুরি। দূষণ,...

তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি আয়ের নতুন সম্ভাবনা

বাংলাদেশ থেকে বর্তমানে বিশ্বের ১০৪টির বেশি দেশে সফটওয়্যার ও...
spot_img

আরও পড়ুন

এক্স অ্যাকাউন্ট হ্যাকিং এড়াতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ ব্যবহারকারী—অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হওয়ার ঘটনা নতুন নয়। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এক্স অ্যাকাউন্ট বেহাত হওয়ার পেছনে সবচেয়ে...

দুর্নীতিবিরোধী অভিযানে দণ্ডিত চীনের সাবেক বিচারমন্ত্রী

ঘুষ গ্রহণের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় চীনের সাবেক বিচারমন্ত্রী তাং ইয়েজুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। আদালতের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ সময় ধরে দায়িত্বে...

সাপ্লিমেন্ট ছাড়াই সুস্থ থাকার উপায়

শরীর সুস্থ রাখতে ভিটামিনের পাশাপাশি বিভিন্ন খনিজের ভূমিকা গুরুত্বপূর্ণ। এর মধ্যে ম্যাগনেশিয়াম শরীরের স্নায়ুতন্ত্র, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মানসিক স্বাস্থ্যের জন্য বিশেষভাবে প্রয়োজনীয়। এই...

ইরান ইস্যুতে নিরপেক্ষ অবস্থানের বার্তা জর্দানের

ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে জর্দান তার ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না বলে স্পষ্ট আশ্বাস দিয়েছে দেশটির সরকার। জর্দানের শীর্ষ কূটনীতিক এ...
spot_img