Friday, March 27, 2026
32 C
Dhaka

যে ৭ ভুলের জন্য মানুষ পরকালে কাঁদবে

পবিত্র কুরআনে মহান আল্লাহ মানুষের জীবনের বিভিন্ন গভীর আক্ষেপ ও অনুশোচনার চিত্র তুলে ধরেছেন। এসব বর্ণনা মুমিনের জন্য সতর্কবার্তা এবং পথনির্দেশক। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের মোহে পড়ে আখেরাতকে ভুলে যাওয়া, আল্লাহ ও তাঁর রাসুলের অবাধ্যতা, শিরক ও পাপাচারে লিপ্ত থাকার পরিণতি সম্পর্কে কুরআনে স্পষ্টভাবে জানানো হয়েছে। পরকালে এমন কিছু ভুলের কারণে মানুষ গভীর অনুশোচনায় কাঁদবে, যেগুলো এখনই সংশোধন করার সুযোগ রয়েছে।

সুরা আল-ফুরকান (২৫:২৭-২৯)
সেদিন জালেম ব্যক্তি যন্ত্রণায় নিজের হাত কামড়াতে থাকবে। সে বলবে, ‘হায়! আমি যদি রাসূলের দেখানো পথ ধরতাম! হায় আমার দুর্ভাগ্য! আমি যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম! আমার কাছে উপদেশ আসার পরও সে আমাকে বিভ্রান্ত করেছিল।’ শয়তান তো মানুষকে বিপদে ফেলে পালিয়ে যায়।
এ আয়াত থেকে বোঝা যায়, অসৎ সঙ্গ গ্রহণ এবং রাসূলের পথ ত্যাগ করার পরিণতি পরকালে কতটা ভয়াবহ হতে পারে।

সুরা আল-ফজর (৮৯:২৪)
সে বলবে, ‘হায়! আমি যদি আমার (আখেরাতের) জীবনের জন্য কিছু ভালো কাজ আগে পাঠাতাম!’
এই আক্ষেপ দুনিয়ার ব্যস্ততায় ডুবে থেকে আখেরাতের প্রস্তুতি না নেওয়ার করুণ পরিণতির কথা স্মরণ করিয়ে দেয়।

সুরা আন-নাবা (৭৮:৪০)
নিশ্চয়ই আমি তোমাদের আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করেছি। যেদিন মানুষ তার কৃতকর্ম চোখের সামনে দেখতে পাবে। আর অবিশ্বাসী ব্যক্তি চিৎকার করে বলবে, ‘হায়! আমি যদি আজ মাটি হয়ে যেতাম!’
বিচার দিবসের ভয়াবহতা দেখে অবিশ্বাসীরা নিজেদের অস্তিত্ব মুছে ফেলতে চাইবে—এটাই এই আয়াতের শিক্ষা।

সুরা আল-আনআম (৬:২৭)
আপনি যদি দেখতেন, যখন তাদের আগুনের সামনে দাঁড় করানো হবে! তারা তখন বলবে, ‘হায়! আমাদের যদি পৃথিবীতে ফেরত পাঠানো হতো! তাহলে আমরা আর আমাদের রবের নিদর্শন অস্বীকার করতাম না। আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতাম।’
মৃত্যুর পর আর ফিরে আসার সুযোগ নেই—এ সত্য স্পষ্ট করে দেয় এই আয়াত।

সুরা আল-কাহফ (১৮:৪২)
সে তখন আক্ষেপ করে বলতে লাগল, ‘হায়! আমি যদি আমার রবের সাথে কাউকেই শরিক না করতাম!’
শিরক ও সম্পদের অহংকার মানুষের দুনিয়া ও আখেরাত—দু’টিই ধ্বংস করে দেয়।

সুরা আল-আহযাব (৩৩:৬৬)
যেদিন তাদের মুখমন্ডল আগুনের মধ্যে উলটপালট করা হবে, সেদিন তারা বলবে, ‘হায়! আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম! আমরা যদি রাসূলের কথা মেনে চলতাম!’
আল্লাহ ও তাঁর রাসুলের অবাধ্যতার কঠিন পরিণতির চিত্র ফুটে উঠেছে এই আয়াতে।

সুরা আল-হাক্কাহ (৬৯:২৫-২৯)
কিন্তু যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, সে বলবে, ‘হায়! আমাকে যদি আমার আমলনামাই না দেওয়া হতো! আমি যদি না জানতাম আমার হিসাব কী! হায়! মৃত্যুই যদি আমার শেষ ফয়সালা হতো! আমার ধন-সম্পদ আমার কোনো কাজেই লাগল না। আমার সব ক্ষমতাও আজ ধ্বংস হয়ে গেছে।’
এই আয়াত শিক্ষা দেয়, অবৈধ পথে অর্জিত সম্পদ ও ক্ষমতা পরকালে কোনো কাজে আসবে না।

কুরআন মানুষের জীবনের সঠিক পথের দিশারী। এসব আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয়, ঈমানহীনতা, নামাজে অবহেলা, সময়ের অপচয় এবং পাপে লিপ্ত থাকার পরিণতি অত্যন্ত ভয়াবহ। এখনই সঠিক পথে ফিরে আসার সময়, যেন পরকালে এসব আক্ষেপ নিয়ে কাঁদতে না হয়।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

হৃদয় জাগ্রত করার কোরআনের শিক্ষা

কোরআন কারিম মানবজীবনের জন্য দিকনির্দেশনা হিসেবে বিবেচিত। এর প্রতিটি...

আঘাতের পর পেশিতে শক্ত গাঁট হলে কী করবেন

খেলাধুলা বা দুর্ঘটনায় আঘাত পাওয়ার পর অনেক সময় পেশিতে...

৫ হাজার বছরের পুরোনো গাছ ঘিরে নতুন গবেষণা

চিলির অ্যালার্স কোস্টেরো ন্যাশনাল পার্কের গভীর অরণ্যে অবস্থিত ‘গ্র্যান...

গ্রহাণু গবেষণায় নতুন মিশন শুরু করছে বিজ্ঞানীরা

মহাকাশের অজানা রহস্য উন্মোচনে নতুন উদ্যোগ নিয়েছেন বিজ্ঞানীরা। পৃথিবীর...

পুদিনার ঘ্রাণে জমজমাট দই বড়া

ঘরেই সহজ উপায়ে তৈরি করা যায় পুদিনার স্বাদে ভিন্নধর্মী...

হাররাতুল কুসাইবার ঐতিহাসিক মসজিদ

মদিনার উত্তর-পূর্বাঞ্চলে আগ্নেয় শিলায় ঘেরা হাররাতুল কুসাইবা অঞ্চলে অবস্থিত...

সম্মিলিত মুনাজাত নিয়ে বিতর্কের বিশ্লেষণ

সম্মিলিত দোয়া বা মুনাজাত নিয়ে সাম্প্রতিক সময়ে নানা বিতর্ক...

সহজ উপায়ে তৈরি করুন চিজি লাভা বোম্ব

ঘরে বসেই তৈরি করা যায় জনপ্রিয় নান বান লাভা...

কৌশল বদলে সোরা অ্যাপ বন্ধ করছে ওপেনএআই

ভিডিও তৈরির আলোচিত অ্যাপ ‘সোরা’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...

মহানবীর কূটনীতি ও প্রতিরক্ষা ব্যবস্থা

স্বাধীনতা ইসলামে একটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ, যা কেবল আধ্যাত্মিক নয়,...

সকালে মোবাইল ব্যবহারে বাড়ছে মানসিক চাপ

অনেকেই রাত জেগে মোবাইল ব্যবহার করার পর সকালে ঘুম...

ভিনগ্রহ নয়, এটি ছিল এক টুকরো আলু

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভেতরে তোলা একটি রহস্যময় ছবি ঘিরে...

একজন মুসলিমের কাছে স্বাধীনতার অর্থ কী

মানব ইতিহাসে স্বাধীনতা একটি গুরুত্বপূর্ণ ও বহুমাত্রিক ধারণা। তবে...

পেট ফাঁপার সমস্যা এড়াতে করণীয়

অনেকেই ভারী বা তেল-চর্বিযুক্ত খাবার খাওয়ার পর পেট ফাঁপা,...
spot_img

আরও পড়ুন

হৃদয় জাগ্রত করার কোরআনের শিক্ষা

কোরআন কারিম মানবজীবনের জন্য দিকনির্দেশনা হিসেবে বিবেচিত। এর প্রতিটি আয়াতেই রয়েছে গভীর তাৎপর্য, যা মানুষের হৃদয়ে প্রভাব ফেলে। কিছু আয়াত এমন রয়েছে, যা মানুষের...

আঘাতের পর পেশিতে শক্ত গাঁট হলে কী করবেন

খেলাধুলা বা দুর্ঘটনায় আঘাত পাওয়ার পর অনেক সময় পেশিতে ফুলে শক্ত গাঁটের মতো কিছু তৈরি হতে দেখা যায়। শুরুতে এটি সাধারণ আঘাত বা মাংসপেশির...

৫ হাজার বছরের পুরোনো গাছ ঘিরে নতুন গবেষণা

চিলির অ্যালার্স কোস্টেরো ন্যাশনাল পার্কের গভীর অরণ্যে অবস্থিত ‘গ্র্যান আবুয়েলো’ নামের প্রাচীন গাছটিকে ঘিরে নতুন এক বৈজ্ঞানিক অনুসন্ধান সামনে এসেছে। গবেষণায় দেখা গেছে, গাছটির...

গ্রহাণু গবেষণায় নতুন মিশন শুরু করছে বিজ্ঞানীরা

মহাকাশের অজানা রহস্য উন্মোচনে নতুন উদ্যোগ নিয়েছেন বিজ্ঞানীরা। পৃথিবীর কাছাকাছি আসতে যাওয়া একটি গ্রহাণুতে ল্যান্ডার অবতরণ করানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা...
spot_img