Saturday, April 4, 2026
27 C
Dhaka

শিশুদের র‍্যাশ মানেই হাম নয়, থাকতে পারে অন্যান্য রোগ

মৌসুম পরিবর্তনের সময়ে শিশুদের মধ্যে নানা সংক্রামক রোগ দেখা যায়, যার অনেকগুলোর উপসর্গ শুরুতে প্রায় একই রকম হতে পারে। জ্বর, কাশি, শরীরব্যথা কিংবা ত্বকে ফুসকুড়ি দেখা দিলে অনেকেই তা হাম হিসেবে ধরে নেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই উপসর্গগুলো অন্য রোগের কারণেও হতে পারে।

জলবসন্ত বা চিকেন পক্স বর্তমানে শিশুদের মধ্যে বেশ দেখা যাচ্ছে। এ রোগে জ্বর, মাথাব্যথা এবং শীত শীত ভাবের সঙ্গে এক থেকে দুই দিনের মধ্যে শরীরে লালচে ফুসকুড়ি দেখা দেয়। এগুলো পানি বা পুঁজে ভরা থাকে এবং পরে ফেটে ঘায়ের মতো হয়ে যায়। সাধারণত পেট ও পিঠ থেকে শুরু হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং চুলকানি সৃষ্টি করে।

জার্মান মিজলস বা রুবেলা রোগেও র‍্যাশ দেখা যায়। এতে কানের পাশ ও গলার লসিকাগ্রন্থি ফুলে যায় এবং ব্যথা করে। র‍্যাশ সাধারণত তিন দিনের মধ্যে মিলিয়ে যায় এবং তুলনামূলকভাবে কম চুলকায়।

হ্যান্ড-ফুট-মাউথ রোগে পাঁচ বছরের নিচের শিশুদের বেশি আক্রান্ত হতে দেখা যায়। এতে জ্বরের পাশাপাশি মুখে ঘা এবং হাত-পায়ে ফোসকা দেখা দেয়। এটি দ্রুত ছড়ায় এবং সাধারণত এক সপ্তাহের মধ্যে সেরে যায়।

মেনিনগোকক্কেমিয়া একটি গুরুতর ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, যা শিশুদের মধ্যে বেশি দেখা যায়। এতে জ্বর, শ্বাসকষ্ট, বমি এবং শরীরে লাল বা বেগুনি দাগ দেখা দেয়। দ্রুত চিকিৎসা না নিলে জটিলতা এমনকি মৃত্যুও হতে পারে।

ডেঙ্গুতেও জ্বরের কয়েকদিন পর ত্বকে র‍্যাশ দেখা দিতে পারে, যা দেখতে হামের মতোই। অন্যদিকে হাম রোগে জ্বর, কাশি ও সর্দির সঙ্গে মুখ বা কানের পেছন থেকে র‍্যাশ শুরু হয়ে দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়ে।

চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, জ্বর ও র‍্যাশ দেখা দিলে তা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত, যাতে সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসা নিশ্চিত করা যায়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

২০৩৬ সালের মধ্যে চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণে নাসার মহাপরিকল্পনা

মহাকাশ অনুসন্ধানে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ...

ত্রিকোণমিতিতে সাইন অনুপাতের পথপ্রদর্শক

মধ্যযুগের মুসলিম বিজ্ঞানীদের মধ্যে আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে জাবির...

কেন একসঙ্গে বেশি পানি পান করা ক্ষতিকর

অনেকেই মনে করেন বেশি পানি পান করলেই শরীর সঠিকভাবে...

মানব জীবনে আদর্শের গুরুত্ব ও প্রয়োগ

মানব জীবনের পূর্ণতা অর্জনে একটি সঠিক ও শাশ্বত জীবনাদর্শের...

কেন শুধু পৃথিবীতেই সক্রিয় টেকটোনিক প্লেট

পৃথিবীর বিশাল পর্বতমালা, ঘনঘন ভূমিকম্প কিংবা মহাদেশগুলোর ধীরে ধীরে...

ইসলামে হাসি-ঠাট্টা ও কৌতুকের সীমারেখা

ধর্মীয় জীবন মানেই গাম্ভীর্যে আচ্ছন্ন থাকা—এ ধারণা অনেকের মধ্যে...

মোটা চালের পুষ্টিগুণ কেন বেশি

বাজারে বিভিন্ন ধরনের চালের মধ্যে চিকন ও মোটা চাল...

আর্টেমিস ২ মিশনে নভোচারীদের মহাকাশের খাবার তালিকা, কী থাকছে ১০ দিনের অভিযানে

চাঁদের পথে মানুষের প্রত্যাবর্তনের ঐতিহাসিক মিশন আর্টেমিস ২-এ অংশ...

এপ্রিল ফুলে ভুয়া প্রযুক্তি পণ্যের বন্যা

এপ্রিল মাসের প্রথম দিনকে ঘিরে প্রতি বছরের মতো এবারও...

কাজা রোজা আদায়ে বিলম্ব: কী বলে ইসলামি বিধান

শরিয়তসম্মত কারণে রমজানের রোজা ভঙ্গ হলে পরে তা কাজা...

সহজ রেসিপিতে সুস্বাদু পটেটো ওয়েজেস

সহজ উপকরণে বাসায় তৈরি করা যায় জনপ্রিয় ফাস্টফুড পটেটো...

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক...

যৌথ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে শুরু হচ্ছে বড় মহড়া

বাংলাদেশ বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়–২০২৬’ আগামীকাল রোববার (৬...

শান্তিপূর্ণ ভোটে সম্পন্ন কুমিল্লা বার নির্বাচন

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী...
spot_img

আরও পড়ুন

২০৩৬ সালের মধ্যে চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণে নাসার মহাপরিকল্পনা

মহাকাশ অনুসন্ধানে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। অ্যাপোলো মিশনের পর দীর্ঘ সময় চাঁদ নিয়ে আগ্রহ কিছুটা কমে গেলেও এবার...

ত্রিকোণমিতিতে সাইন অনুপাতের পথপ্রদর্শক

মধ্যযুগের মুসলিম বিজ্ঞানীদের মধ্যে আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে জাবির ইবনে সিনান আল-বাত্তানি ছিলেন অন্যতম অগ্রগণ্য মনীষী, যিনি আধুনিক বিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাশ্চাত্যে...

কেন একসঙ্গে বেশি পানি পান করা ক্ষতিকর

অনেকেই মনে করেন বেশি পানি পান করলেই শরীর সঠিকভাবে হাইড্রেটেড থাকে। তবে চিকিৎসক ও বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি এতটা সরল নয়। শরীর শুধু পানি গ্রহণ...

মানব জীবনে আদর্শের গুরুত্ব ও প্রয়োগ

মানব জীবনের পূর্ণতা অর্জনে একটি সঠিক ও শাশ্বত জীবনাদর্শের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরে আলোচিত হয়ে আসছে। বিভিন্ন ধর্ম ও দর্শনের অনুসারীরা তাদের নিজস্ব মতাদর্শকে গুরুত্ব...
spot_img