Friday, March 27, 2026
25 C
Dhaka

সকালে মোবাইল ব্যবহারে বাড়ছে মানসিক চাপ

অনেকেই রাত জেগে মোবাইল ব্যবহার করার পর সকালে ঘুম থেকে উঠেই আবার ফোন হাতে নেন। এই অভ্যাস দীর্ঘমেয়াদে শরীর ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

ঘুমের সময় মস্তিষ্ক ধীরে ধীরে বিশ্রামের বিভিন্ন স্তর অতিক্রম করে। ঘুম ভাঙার পর মস্তিষ্ক স্বাভাবিকভাবে ধীরে ধীরে সক্রিয় হওয়ার কথা থাকলেও, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই মোবাইল ব্যবহার করলে মস্তিষ্ককে হঠাৎ উচ্চমাত্রায় সক্রিয় হতে হয়। এতে মানসিক চাপ তৈরি হয় এবং মস্তিষ্কের স্বাভাবিক কার্যপ্রক্রিয়া ব্যাহত হতে পারে।

সকালে ঘুম থেকে ওঠার সময় শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বেশি থাকে। এই সময় মোবাইল স্ক্রল করলে অতিরিক্ত তথ্যের চাপ মস্তিষ্কে প্রভাব ফেলে, যার ফলে স্ট্রেস, উদ্বেগ এবং মানসিক ক্লান্তি বাড়তে পারে।

এছাড়া ঘুম ঘুম অবস্থায় মোবাইলের নীল আলো চোখের জন্য ক্ষতিকর হতে পারে। এতে চোখ শুষ্ক হয়ে যাওয়া বা জ্বালাপোড়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

দিনের শুরুতেই মোবাইল ব্যবহারের কারণে মনোযোগে ব্যাঘাত ঘটে। সামাজিক মাধ্যমে দেখা বিভিন্ন তথ্য বা মন্তব্য সারাদিন চিন্তায় প্রভাব ফেলে, ফলে কাজে মনোযোগ কমে যায় এবং উৎপাদনশীলতা হ্রাস পায়।

স্মার্টফোনের নীল আলো মেলাটোনিন হরমোনের নিঃসরণেও বাধা সৃষ্টি করে, যা ঘুমের চক্র নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে রাতে ঘুমের সমস্যা বাড়ে এবং সকালে উঠেও ক্লান্তি কাটে না।

বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, ঘুম থেকে ওঠার পর অন্তত ৩০ মিনিট থেকে এক ঘণ্টা মোবাইল ব্যবহার থেকে বিরত থাকা উচিত।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

মহানবীর কূটনীতি ও প্রতিরক্ষা ব্যবস্থা

স্বাধীনতা ইসলামে একটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ, যা কেবল আধ্যাত্মিক নয়,...

ভিনগ্রহ নয়, এটি ছিল এক টুকরো আলু

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভেতরে তোলা একটি রহস্যময় ছবি ঘিরে...

একজন মুসলিমের কাছে স্বাধীনতার অর্থ কী

মানব ইতিহাসে স্বাধীনতা একটি গুরুত্বপূর্ণ ও বহুমাত্রিক ধারণা। তবে...

পেট ফাঁপার সমস্যা এড়াতে করণীয়

অনেকেই ভারী বা তেল-চর্বিযুক্ত খাবার খাওয়ার পর পেট ফাঁপা,...

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায়...

টুঙ্গিপাড়ায় ককটেল বিস্ফোরণে মাদ্রাসাছাত্রের নামে মামলা

প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে ককটেল তৈরির সময়...

চট্টগ্রামের সন্দ্বীপে জ্বালানি সংকটে যান চলাচল থমকে যাওয়ার আশঙ্কা

প্রতিনিধি, সন্দ্বীপ: চট্টগ্রামের একমাত্র সাগরঘেরা দ্বীপ উপজেলা সন্দ্বীপে জ্বালানি...

রাজবাড়ীতে পদ্মা বাসডুবিতে একই পরিবারের তিনজনের মৃত্যু, মা–ছেলে–ভাগ্নিকে পাশাপাশি দাফন

প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা...

হাতীবান্ধায় হাতকড়া পরা আসামিকে পালানোর দুই দিন পর আবার গ্রেপ্তার

প্রতিনিধি, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় চুরির অভিযোগে গ্রেপ্তার করা মনিরুজ্জামান...

আলীকদমে সংরক্ষিত বন থেকে হরিণ শিকার, মাংস বিক্রি করতে গিয়ে ধরা

প্রতিনিধি, বান্দরবান: বান্দরবানের আলীকদমে সংরক্ষিত বন থেকে হরিণ শিকার...

‘৩০ লাখ শহীদের আত্মত্যাগ বারবার স্মরণ করতে হবে’

প্রতিনিধি, লক্ষ্মীপুর: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের...

তরুণদের সুখ কমার পেছনে সোশ্যাল মিডিয়ার ভূমিকা

পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের মানসিক সুস্থতা ও জীবনের...

কাপ্তাই হ্রদে লঞ্চের তলা ছিদ্র, ২০০-এর বেশি যাত্রী রক্ষা পেলেন

রাঙামাটি: কাপ্তাই হ্রদে বৃহস্পতিবার সকালে এক যাত্রীবাহী লঞ্চ দুর্ঘটনার...

বাসডুবিতে স্বামী–স্ত্রীর মৃত্যু, একদিনেই এতিম দুই ভাই

রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামে বৃহস্পতিবার (২৬ মার্চ) এক...
spot_img

আরও পড়ুন

মহানবীর কূটনীতি ও প্রতিরক্ষা ব্যবস্থা

স্বাধীনতা ইসলামে একটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ, যা কেবল আধ্যাত্মিক নয়, বরং সামাজিক ও রাষ্ট্রীয় পরিসরেও বিস্তৃত। মহানবী হজরত মুহাম্মদ (সা.) তাঁর জীবনে একটি স্বাধীন রাষ্ট্র...

ভিনগ্রহ নয়, এটি ছিল এক টুকরো আলু

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভেতরে তোলা একটি রহস্যময় ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ছবিটিতে ডিমের মতো একটি বস্তু থেকে কালচে টেন্টাকলসদৃশ অংশ...

একজন মুসলিমের কাছে স্বাধীনতার অর্থ কী

মানব ইতিহাসে স্বাধীনতা একটি গুরুত্বপূর্ণ ও বহুমাত্রিক ধারণা। তবে ইসলামের দৃষ্টিতে স্বাধীনতা কেবল রাজনৈতিক বা ভৌগোলিক সীমারেখার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর অর্থ আরও...

পেট ফাঁপার সমস্যা এড়াতে করণীয়

অনেকেই ভারী বা তেল-চর্বিযুক্ত খাবার খাওয়ার পর পেট ফাঁপা, অস্বস্তি কিংবা ঢেকুর ওঠার সমস্যায় ভোগেন। নিয়মিত এমন পরিস্থিতি তৈরি হলে তা দৈনন্দিন জীবনে অস্বস্তি...
spot_img