Friday, March 20, 2026
21 C
Dhaka

ঈদে সুস্থ থাকতে খাবারে রাখতে হবে নিয়ন্ত্রণ

রমজানের এক মাস সংযমের পর ঈদের সময়ে হঠাৎ ভারী ও তেল-ঝাল খাবার গ্রহণের ফলে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই সময় খাবারে অনিয়মের কারণে হজমজনিত সমস্যা থেকে শুরু করে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকিও বাড়ে।

চিকিৎসকদের মতে, অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার বা অতিরিক্ত পরিমাণে খাওয়ার ফলে পেট ফাঁপা, অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা বেশি দেখা যায়। এসব সমস্যা এড়াতে রান্না ও খাওয়ার ক্ষেত্রে পরিমিতি বজায় রাখা জরুরি। খাবার ও পানীয় গ্রহণের মাঝেও কিছু সময় বিরতি রাখা ভালো।

এ ধরনের সমস্যা দেখা দিলে হালকা খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়। ঘরে তৈরি জিরা পানি বা টক দইয়ের পানীয়ও আরাম দিতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করা যেতে পারে।

ঈদের সময় আঁশযুক্ত খাবার কম খাওয়ার কারণে অনেকেই কোষ্ঠকাঠিন্যে ভোগেন। তাই খাদ্যতালিকায় শাকসবজি, ফলমূল এবং পর্যাপ্ত পানি রাখা প্রয়োজন। ফলের রসের পরিবর্তে সরাসরি ফল খেলে শরীর প্রয়োজনীয় আঁশ পায়।

খাবার প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে অসচেতনতা থেকে বমি, ডায়রিয়া বা পেটব্যথার মতো সমস্যাও হতে পারে। এ জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, সঠিকভাবে রান্না করা এবং আধা সেদ্ধ খাবার এড়িয়ে চলা জরুরি। সমস্যা গুরুতর হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়।

একই সঙ্গে ঈদের দীর্ঘ ছুটিতে অতিরিক্ত ক্যালরিযুক্ত খাবার গ্রহণ ও শারীরিক পরিশ্রম কমে যাওয়ায় ওজন বাড়ার ঝুঁকিও থাকে। তাই পরিমিত খাবার গ্রহণ, চিনি কম খাওয়া এবং কিছুটা শারীরিক পরিশ্রম বজায় রাখা গুরুত্বপূর্ণ।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ঈদের টেবিলে নতুন ডেজার্ট কটন ক্যান্ডি সেমাই

ঈদের আনন্দে ছোটদের জন্য আকর্ষণীয় একটি ডেজার্ট হতে পারে...

এআইয়ের চাপে বদলে যাচ্ছে ভারতের আইটি খাত

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তারের মধ্যে ভারতের বিশাল আইটি ও...

লাখো মুসল্লির নিরাপত্তায় মাঠে বিজিবি

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের বৃহৎ...

পবিত্র ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক...

চাঁদ দেখার পর করণীয় সম্পর্কে ইসলামী নির্দেশনা

ইসলামী বর্ষপঞ্জি চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় মাসের শুরু...

অ্যাপলের নতুন হেডফোনে যুক্ত হলো লাইভ ট্রান্সলেশন

দীর্ঘ বিরতির পর প্রিমিয়াম অডিও ডিভাইসের বাজারে নতুন চমক...

স্মার্টফোনেই লাইটার, নতুন প্রযুক্তিতে চমক

প্রযুক্তি খাতে যখন স্মার্টফোন নির্মাতারা পাতলা ও হালকা ডিজাইনের...

রমজানের শিক্ষায় বদলে যেতে পারে জীবন

পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, সংযম ও আধ্যাত্মিক...

মাঠের সাফল্যেই ঈদের আনন্দ দেখতে চান ফুটবলার

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় শেখ মোরছালিন জানিয়েছেন, ঈদের...

টিউরিং পুরস্কারে সম্মানিত দুই গবেষক

ডেটা নিরাপত্তা ও আধুনিক যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচনের...

বিদায়ী মাসে আত্মমূল্যায়নের গুরুত্ব

দীর্ঘ এক মাসের সংযম, ইবাদত ও আত্মশুদ্ধির পর পবিত্র...

শৈশবের ঈদ স্মৃতিতে মায়ের ছোঁয়া

ঈদ উৎসব ঘিরে ব্যক্তিগত স্মৃতিচারণায় লেখক ও গণমাধ্যম ব্যক্তিত্ব...

সীমিত উৎপাদনের ফোনে আগ্রহ, কিন্তু টেকেনি বাজারে

বাজারে আসার অল্প সময়ের মধ্যেই ট্রাইফোল্ড প্রযুক্তির স্মার্টফোন বিক্রি...

দরিদ্রের মুখে হাসি ফোটাতে ফিতরার ভূমিকা

ইসলামে ফিতরা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা রমজান শেষে ঈদের...
spot_img

আরও পড়ুন

ঈদের টেবিলে নতুন ডেজার্ট কটন ক্যান্ডি সেমাই

ঈদের আনন্দে ছোটদের জন্য আকর্ষণীয় একটি ডেজার্ট হতে পারে কটন ক্যান্ডি সেমাই কাপ। সহজ উপকরণে ঘরেই তৈরি করা যায় এই রঙিন ও সুস্বাদু মিষ্টান্ন। এই...

এআইয়ের চাপে বদলে যাচ্ছে ভারতের আইটি খাত

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তারের মধ্যে ভারতের বিশাল আইটি ও আউটসোর্সিং খাত নতুন এক বাস্তবতার মুখোমুখি হয়েছে। গত তিন দশকে লাখো দক্ষ পেশাজীবীর কর্মসংস্থান তৈরি...

লাখো মুসল্লির নিরাপত্তায় মাঠে বিজিবি

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের বৃহৎ জামাত উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতি বছরের মতো এবারও জননিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার...

পবিত্র ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আশা প্রকাশ করেছেন, এই উৎসব জাতীয় ঐক্য, সম্প্রীতি ও...
spot_img