Thursday, March 19, 2026
30 C
Dhaka

ব্যায়ামে সতর্ক না হলে বাড়তে পারে ঝুঁকি

পবিত্র রমজান মাসে রোজা পালন করার সময় অনেকেই শরীরচর্চা নিয়ে দ্বিধায় থাকেন। বিশেষ করে দিনের দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে ব্যায়াম করা নিরাপদ কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে।

বিশেষজ্ঞদের মতে, রোজা রেখে ব্যায়াম করা সম্ভব, তবে তা হতে হবে পরিমিত ও সঠিক সময়ে। দিনের শুরুতে হালকা ধরনের ব্যায়াম যেমন যোগব্যায়াম বা ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ করা যেতে পারে। অতিরিক্ত কষ্টকর বা ভারী ব্যায়াম এড়িয়ে চলাই ভালো।

যারা নিয়মিত হাঁটাহাঁটি করেন, তাদের জন্য সকালবেলা হাঁটা উপযোগী সময় হিসেবে বিবেচিত হয়। বিকেলের দিকে বেশি পরিশ্রমী কার্যক্রম করলে শরীর দুর্বল হয়ে পড়তে পারে, কারণ তখন দীর্ঘ সময় না খেয়ে থাকার প্রভাব বেশি থাকে।

চিকিৎসকরা বলছেন, রোজার সময় শরীরে পানির ঘাটতি তৈরি হতে পারে, যার ফলে পেশিতে টান বা ক্র্যাম্প দেখা দিতে পারে। তাই ইফতারের সময় পর্যাপ্ত পানি পান করা জরুরি। পাশাপাশি রাতের খাবার ও সেহরিতে শর্করাজাতীয় খাবার রাখলে শক্তির ঘাটতি কমে।

জিমে ব্যায়াম করা ব্যক্তিদের ক্ষেত্রেও সতর্কতা প্রয়োজন। ভারী ওজন তোলা বা অতিরিক্ত শক্তি প্রয়োজন এমন ব্যায়াম না করে হালকা ব্যায়াম করার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, সারাদিন না খেয়ে কঠোর ব্যায়াম করলে শরীরে সঞ্চিত শক্তি দ্রুত শেষ হয়ে যেতে পারে, যা দুর্বলতা ও ক্লান্তির কারণ হতে পারে। তাই রোজার সময় শরীরচর্চা করা যাবে, তবে তা অবশ্যই নিয়ম মেনে ও সীমিত পরিমাণে হওয়া উচিত।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ঈদে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে ১২১টি ঈদগাহ ও ১৫৯৯টি...

২৯ রমজানের ঐতিহাসিক গুরুত্ব

রমজান মাসের শেষভাগ মুসলিম বিশ্বের জন্য শুধু ইবাদতের সময়...

কসমিক ওয়েব খুঁজতে নতুন টেলিস্কোপ

মহাবিশ্বের অদৃশ্য গঠন উন্মোচনের লক্ষ্যে বিজ্ঞানীরা নির্মাণ করছেন বিশ্বের...

খুলনায় পারিবারিক বিরোধে গুলিতে আহত চারজন

খুলনার বটিয়াঘাটা উপজেলার লবণচরা ইউনিয়নের কৃষ্ণনগর শাহজালাল নগরের রেলক্রসিং...

জাকাতের মাধ্যমে কমে বৈষম্য

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম জাকাত, যা কেবল ধর্মীয় বিধান...

তেল না পেয়ে পাম্পে হামলা, আটক ব্যবসায়ী

কক্সবাজারের রামুতে জ্বালানি তেল না পেয়ে এক ফিলিং স্টেশনে...

এক টাকায় ঈদের বাজারে স্বস্তি নিম্ন আয়ের মানুষের

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে গাইবান্ধায় ব্যতিক্রমী উদ্যোগ...

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুতির ২২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার...

দুই মেয়ের সঙ্গে মা-শাশুড়িকে হারিয়ে আবদুস সালামের ঈদ শোকের

ঈদুল ফিতরের আনন্দের মুহূর্তে খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামে...

চট্টগ্রামে টেরিবাজারের কে বি অর্কিড প্লাজায় আগুন, হাসপাতালে দুজনের মৃত্যু

চট্টগ্রামের টেরিবাজারের বহুতল বিপণিকেন্দ্র কে বি অর্কিড প্লাজাতে অগ্নিকাণ্ডের...

বনে পাওয়া আহত ঈগলের বাচ্চা সুস্থ হয়ে উঠছে কিশোর হৃদয়ের যত্নে

বরগুনায় আহত একটি ঈগলের বাচ্চা সামাজিক বন থেকে উদ্ধার...

ইয়াছিন আরাফাতের বিরুদ্ধে বিক্ষোভ, শাস্তি দাবি

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ছাত্রদল নেতার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অনৈতিক...

তিন মাসের বকেয়া পরিশোধে শ্রমিকদের স্বস্তি

চট্টগ্রামের বায়েজিদ এলাকায় অবস্থিত জেপি সনেট লিমিটেড পোশাক কারখানায়...

পাথর নিক্ষেপে ঈদযাত্রার ট্রেনে ছয় যাত্রী আহত

ঢাকা থেকে রাজশাহীগামী ঈদযাত্রার আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে...
spot_img

আরও পড়ুন

ঈদে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে ১২১টি ঈদগাহ ও ১৫৯৯টি মসজিদসহ মোট ১৭৭১ স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা...

২৯ রমজানের ঐতিহাসিক গুরুত্ব

রমজান মাসের শেষভাগ মুসলিম বিশ্বের জন্য শুধু ইবাদতের সময় নয়, বরং ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর স্মৃতিও বহন করে। বিশেষ করে ২৯ রমজান ঘিরে বিভিন্ন সময়ের...

কসমিক ওয়েব খুঁজতে নতুন টেলিস্কোপ

মহাবিশ্বের অদৃশ্য গঠন উন্মোচনের লক্ষ্যে বিজ্ঞানীরা নির্মাণ করছেন বিশ্বের বৃহত্তম ‘অল-লেন্স’ টেলিস্কোপ ‘মথরা’। এই টেলিস্কোপের মূল লক্ষ্য মহাজাগতিক রহস্যময় কাঠামো ‘কসমিক ওয়েব’ শনাক্ত করা,...

খুলনায় পারিবারিক বিরোধে গুলিতে আহত চারজন

খুলনার বটিয়াঘাটা উপজেলার লবণচরা ইউনিয়নের কৃষ্ণনগর শাহজালাল নগরের রেলক্রসিং এলাকায় বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দুর্বৃত্তরা একই পরিবারের চার সদস্যকে গুলি করে গুরুতর আহত করেছে।...
spot_img