Sunday, March 15, 2026
24.3 C
Dhaka

গ্যাস সংকটে বাড়ছে ইন্ডাকশন চুলার ব্যবহার

রান্নার গ্যাসের সংকট বাড়তে থাকায় অনেকেই এখন বিকল্প হিসেবে ইন্ডাকশন ওভেন ব্যবহার করছেন। বিশেষ করে শহরাঞ্চলে একক বা ছোট পরিবারে রান্নার কাজে এই প্রযুক্তিনির্ভর যন্ত্রের ব্যবহার দ্রুত বাড়ছে। তবে সঠিকভাবে ব্যবহার না করলে বিদ্যুৎ খরচও উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

বিভিন্ন অঞ্চলে এলপিজি সিলিন্ডারের সরবরাহ সংকট দেখা দেওয়ায় অনেক পরিবার ইন্ডাকশন ওভেনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। সহজ ব্যবহার ও দ্রুত রান্নার সুবিধার কারণে ভাড়াবাড়ি বা মেসবাড়িতে বসবাসকারীদের কাছেও এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

বিশেষজ্ঞদের মতে, অনেকেই মনে করেন ইন্ডাকশন ওভেন ব্যবহারের আগে অবশ্যই প্রি-হিট করতে হয়। বাস্তবে ইন্ডাকশন খুব দ্রুত গরম হয়ে যায়, তাই অপ্রয়োজনে প্রি-হিট করলে বিদ্যুৎ অপচয় বাড়ে। প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা নির্ধারণ করে সরাসরি রান্না শুরু করলে বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব।

রান্নার পাত্র নির্বাচনও বিদ্যুৎ ব্যবহারের ওপর প্রভাব ফেলে। ইন্ডাকশন ওভেনের জন্য বিশেষ ধরনের পাত্র ব্যবহার করা হলে খাবার দ্রুত রান্না হয়। সাধারণত স্টেইনলেস স্টিল বা কাস্ট আয়রনের তৈরি এসব পাত্রের তলায় ম্যাগনেটিক বেস থাকে, যা তাপ দ্রুত পরিবাহিত করে এবং রান্নার সময় কমিয়ে দেয়।

রান্নার সময় পাত্র ঢেকে রাখলে খাবার দ্রুত সিদ্ধ হয়, এতে ইন্ডাকশন দীর্ঘ সময় চালু রাখতে হয় না। এছাড়া ইন্ডাকশন ওভেনের আকার অনুযায়ী পাত্র নির্বাচন করা জরুরি। পাত্রের আকার ওভেনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে বিদ্যুৎ অপচয় বাড়তে পারে।

ওভেনের পরিচ্ছন্নতাও গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন পরিষ্কার না করলে কুকটপে তেল ও ময়লা জমে তাপ বের হতে বাধা সৃষ্টি করে, যা যন্ত্রের কার্যক্ষমতা কমিয়ে দেয় এবং বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ বাড়াতে পারে।

কাজ শেষ হওয়ার পর অবশ্যই ইন্ডাকশন ওভেন বন্ধ করে রাখা উচিত। অনেক সময় মেন সুইচ চালু থাকলে অজান্তেই বিদ্যুৎ খরচ হতে পারে। তাই ব্যবহারের পর সুইচ বন্ধ রাখলে বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ভাটিয়ারী ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ সারি গাড়ি

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর একটি ফিলিং স্টেশনের সামনে ডিজেল নিতে...

গরমেও ত্বকের যত্নে বডি অয়েল কেন জরুরি

অনেকেই মনে করেন শীতকালেই কেবল ত্বকের যত্নে বডি অয়েলের...

নগরবাসীর জন্য যানজট নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ প্রশাসক

কুমিল্লাসহ দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ...

ইফতারের আগে পারিবারিক কলহে স্ত্রী খুন

চট্টগ্রাম নগরের পতেঙ্গার দক্ষিণপাড়ায় ইফতারের আগমুহূর্তে স্বামী-স্ত্রীর মধ্যে কথা–কাটাকাটি...

রামপালে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ ১৪ জনের মৃত্যু

বাগেরহাটের রামপাল উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই মেয়ে, মা...

বিএনপির একদলীয় নীতিকে সমালোচনা এবি পার্টির মঞ্জুর

এবি পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি...

চ্যাটজিপিটি নিয়ে নতুন বিতর্কে ইলন মাস্ক ও ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি যথেষ্ট নিরাপদ নয় বলে মন্তব্য...

গরম বাড়ায় রাজশাহীতে জনজীবনে অস্বস্তি

রাজশাহীতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার...

তরু মিয়া হত্যার ঘটনায় মামলা, তিনজন গ্রেপ্তার

ঝিনাইদহে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে আহত হয়ে...

সুগন্ধা সৈকতে ভেসে এল অর্ধগলিত ডলফিন

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে ভেসে এসেছে বড় আকৃতির একটি...

প্রজ্ঞাপনে পাঁচ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির...

মাদক তরুণসমাজকে ধ্বংস করছে, সতর্ক করলেন আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশের...

অনলাইন জালিয়াতি রোধে এআই প্রযুক্তি জোরদার করছে মেটা

সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়তে থাকা অনলাইন প্রতারণা মোকাবিলায় নতুন কৃত্রিম...

অন্য কোথাও হত্যার পর লাশ ফেলে যাওয়ার সন্দেহ

গাজীপুরের শ্রীপুরে একটি বাড়ির পাশের ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের...
spot_img

আরও পড়ুন

ভাটিয়ারী ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ সারি গাড়ি

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর একটি ফিলিং স্টেশনের সামনে ডিজেল নিতে দাঁড়ানো যানবাহনের দীর্ঘ সারির কারণে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে চারটার...

গরমেও ত্বকের যত্নে বডি অয়েল কেন জরুরি

অনেকেই মনে করেন শীতকালেই কেবল ত্বকের যত্নে বডি অয়েলের প্রয়োজন হয়। তবে বিশেষজ্ঞদের মতে, গরমকালেও ত্বকের আর্দ্রতা বজায় রাখতে বডি অয়েল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে...

নগরবাসীর জন্য যানজট নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ প্রশাসক

কুমিল্লাসহ দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো....

ইফতারের আগে পারিবারিক কলহে স্ত্রী খুন

চট্টগ্রাম নগরের পতেঙ্গার দক্ষিণপাড়ায় ইফতারের আগমুহূর্তে স্বামী-স্ত্রীর মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে স্বামী জহিরুল ইসলাম ইট দিয়ে স্ত্রী হালিমা আক্তার (৩০)-কে আঘাত করলে ঘটনাস্থলেই...
spot_img