Saturday, March 7, 2026
26.7 C
Dhaka

পরিকল্পিত গর্ভধারণে কেন দরকার আগে থেকে প্রস্তুতি

আমাদের দেশে অনেক দম্পতি পূর্বপরিকল্পনা ছাড়াই সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন। তবে চিকিৎসকদের মতে, পরিকল্পিত গর্ভধারণই মা ও শিশুর সুস্থতার জন্য সবচেয়ে নিরাপদ পথ। আধুনিক জীবনের ব্যস্ততা, ক্যারিয়ার পরিকল্পনা, মানসিক চাপ, দেরিতে বিয়ে এবং নানা স্বাস্থ্যঝুঁকির কারণে গর্ভধারণের আগে যথাযথ প্রস্তুতি নেওয়া এখন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

পরিকল্পিত গর্ভধারণ বলতে শুধু সন্তান নেওয়ার সিদ্ধান্ত নয়, বরং শারীরিক, মানসিক ও আর্থসামাজিক প্রস্তুতিকে বোঝায়। এর সঙ্গে যুক্ত থাকে প্রি-কনসেপশন মেডিকেল চেকআপ, যার মাধ্যমে সম্ভাব্য ঝুঁকিগুলো আগে থেকেই শনাক্ত ও নিয়ন্ত্রণ করা যায়।

চিকিৎসকদের মতে, গর্ভধারণের আগে মায়ের স্বাস্থ্য পরিস্থিতি জানা অত্যন্ত জরুরি। অনেক সময় সুস্থ একজন নারীও গর্ভধারণের পর নানা জটিলতার সম্মুখীন হতে পারেন। গর্ভকালীন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েড সমস্যা বা রক্তশূন্যতার মতো সমস্যা থাকলে তা গর্ভাবস্থায় ঝুঁকি বাড়ায়। তবে আগে থেকেই চিকিৎসা ও নিয়ন্ত্রণের মাধ্যমে এসব ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

শিশুর সুস্থ বিকাশের ক্ষেত্রেও পরিকল্পিত গর্ভধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গর্ভধারণের প্রথম তিন মাসে শিশুর অঙ্গপ্রত্যঙ্গ গঠিত হয়। এই সময় ফলিক অ্যাসিডের ঘাটতি থাকলে নিউরাল টিউব ডিফেক্টের ঝুঁকি বাড়তে পারে। তাই গর্ভধারণের অন্তত তিন মাস আগে থেকেই ফলিক অ্যাসিড গ্রহণ শুরু করার পরামর্শ দেওয়া হয়।

পরিকল্পিত গর্ভধারণের আরেকটি সুবিধা হলো ঝুঁকিপূর্ণ ওষুধ ব্যবহারের বিষয়টি আগে থেকেই বিবেচনায় আনা যায়। অনেকেই বিভিন্ন শারীরিক সমস্যার কারণে নিয়মিত ওষুধ গ্রহণ করেন, যেগুলোর কিছু গর্ভাবস্থায় ক্ষতিকর হতে পারে। পরিকল্পনার মাধ্যমে এসব ওষুধ পরিবর্তন বা বন্ধ করার সুযোগ তৈরি হয়।

মাতৃত্ব একজন নারীর জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে। দাম্পত্য সম্পর্ক, কাজের চাপ এবং পারিবারিক দায়িত্বের বিষয়গুলো মাথায় রেখে মানসিক প্রস্তুতি নেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রি-কনসেপশন কাউন্সেলিংয়ের মাধ্যমে সাধারণত কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা করা হয়। এর মধ্যে রয়েছে রক্তের গ্রুপ ও আরএইচ ফ্যাক্টর, হিমোগ্লোবিন, রক্তের শর্করা, থাইরয়েড কার্যকারিতা, রুবেলা ইমিউনিটি, হেপাটাইটিস বি ও সি স্ক্রিনিং এবং প্রয়োজন হলে আলট্রাসনোগ্রাফি।

গর্ভধারণের আগে জীবনযাপনে কিছু ইতিবাচক পরিবর্তন আনা জরুরি। সুষম খাদ্যাভ্যাস, ওজন নিয়ন্ত্রণ, নিয়মিত ব্যায়াম, ধূমপান ও অ্যালকোহল বর্জন, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ কমানো—এসব বিষয় গর্ভধারণের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অতিরিক্ত স্থূলতা কিংবা খুব কম ওজন—দুই অবস্থাই গর্ভধারণে বাধা সৃষ্টি করতে পারে।

চিকিৎসকের পরামর্শ নেওয়ার ক্ষেত্রেও কিছু নির্দেশনা রয়েছে। বয়স যদি ৩৫ বছরের কম হয় এবং এক বছর চেষ্টা করেও গর্ভধারণ না হয়, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আর বয়স ৩৫ বা তার বেশি হলে ছয় মাস চেষ্টা করেও সন্তান না হলে বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া প্রয়োজন। এছাড়া মাসিক অনিয়মিত হলে, আগে গর্ভপাত হয়ে থাকলে বা বন্ধ্যত্বের ইতিহাস থাকলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা জরুরি।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডিম্বাণুর গুণগত মান কমে যেতে পারে। তাই সময়মতো পরিকল্পনা করা প্রয়োজন। ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকলে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী সেগুলো নিয়ন্ত্রণে রাখা জরুরি। গর্ভধারণের আগে সুগার ও রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে মা ও শিশুর জন্য ঝুঁকি বাড়তে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বিশ্ববাজারে বাড়ছে ক্রিপ্টোকারেন্সির দাম

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি ও স্বর্ণের দামের ঊর্ধ্বগতি চলাকালীন...

ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে...

ইবনে তুলুনের রাষ্ট্র ও ইবনে জাওজির জানাজার ইতিহাস

ইসলামের ইতিহাসে ১২ রমজান দিনটি নানা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী...

ডিএসইর প্রধান সূচক হারাল ৩৫৯ পয়েন্ট, বাজার মূলধন কমেছে ২০৪১৩ কোটি টাকা

চলতি সপ্তাহে দেশের পুঁজিবাজারে বড় পতনের মধ্য দিয়ে লেনদেন...

৪০ হাজার বছরের নিদর্শনে ভাষার সম্ভাব্য সূত্র

জার্মানিতে আবিষ্কৃত প্রায় ৪০ হাজার বছর আগের কিছু প্রত্নতাত্ত্বিক...

পানি কেন এড়িয়ে চলে ছারপোকা, জানাল গবেষণা

আকারে ছোট হলেও বিছানার কোণায় লুকিয়ে থাকা রক্তচোষা পরজীবী...

মধ্যপ্রাচ্য সংঘাত: বাড়ছে পরিবহন ব্যয়, চাপের মুখে আমদানি-রফতানি বাণিজ্য

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে তেলের দাম ক্রমশ বৃদ্ধি পাওয়ায়...

নেপালের নির্বাচনে এগিয়ে তরুণদের দল আরএসপি

নেপালে বহুল প্রতীক্ষিত সাধারণ নির্বাচনের ভোট গণনা চলতে থাকায়...

ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ

পবিত্র রমজান মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, আত্মসংযম এবং আধ্যাত্মিক উন্নতির...

রমজান মাসে কেন বাড়ে দান–সদকার গুরুত্ব

রমজান মাস ইসলামের দৃষ্টিতে অত্যন্ত মহিমান্বিত একটি সময়, যখন...

যুদ্ধের প্রভাব মোকাবিলা: আমিরাতের তেলেই ভরসা দক্ষিণ কোরিয়ার

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ...

ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের উৎসবে সম্মাননা পেলেন নির্মাতা জীবন শাহাদাৎ

ভারতের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘বঙ্গ...

জয় ফাঁস করলেন একঝাঁক নায়িকার নাম, স্ক্রিনশট পোস্ট করে নজর কাড়লেন

চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা শাহরিয়ার নাজিম জয় তার ফেসবুক...

স্থূলতা প্রতিরোধে প্রতিদিনের ছয় অভ্যাস

বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে স্থূলতা বা ওবেসিটির হার। স্বাস্থ্য বিশেষজ্ঞদের...
spot_img

আরও পড়ুন

বিশ্ববাজারে বাড়ছে ক্রিপ্টোকারেন্সির দাম

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি ও স্বর্ণের দামের ঊর্ধ্বগতি চলাকালীন ক্রিপ্টোকারেন্সির বাজারও ঊর্ধ্বমুখী। সপ্তাহ ব্যবধানে বিটকয়েনসহ অন্যান্য ভার্চুয়াল মুদ্রার দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান...

ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ইরানে ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে শুক্রবার (৬ মার্চ)...

ইবনে তুলুনের রাষ্ট্র ও ইবনে জাওজির জানাজার ইতিহাস

ইসলামের ইতিহাসে ১২ রমজান দিনটি নানা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হয়ে আছে। এই দিনে মিসরে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্রের উত্থান ঘটেছিল, আবার বাগদাদে এক মহান...

ডিএসইর প্রধান সূচক হারাল ৩৫৯ পয়েন্ট, বাজার মূলধন কমেছে ২০৪১৩ কোটি টাকা

চলতি সপ্তাহে দেশের পুঁজিবাজারে বড় পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এর ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন সপ্তাহ ব্যবধানে ২০ হাজার ৪১৩ কোটি...
spot_img