Monday, February 23, 2026
19.7 C
Dhaka

শিশুদের রক্তশূন্যতা কেন বাড়ছে

দেশে অনেক শিশু রক্তশূন্যতায় ভুগছে, যা মা–বাবার জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠছে। জন্মগত ত্রুটি থেকে শুরু করে পুষ্টিকর খাদ্যের অভাব—বিভিন্ন কারণে শিশুর রক্তশূন্যতা দেখা দিতে পারে। এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত তুলে ধরা হয়েছে।

এনটিভির স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. আফিকুল ইসলাম জানান, শিশুদের রক্তশূন্যতার সবচেয়ে সাধারণ কারণ তিনটি। প্রথমটি ডেফিসিয়েন্সি এনিমিয়া, যার মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া সবচেয়ে বেশি দেখা যায়। হিমোগ্লোবিনের হিম অংশ আয়রনের ওপর নির্ভরশীল হওয়ায় আয়রনের ঘাটতিতে এই সমস্যা তৈরি হয়।

দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ ইনহেরিটেড হিমোলাইটিক এনিমিয়া। এতে হিমোগ্লোবিনের গ্লোবিন অংশের জেনেটিক ত্রুটির কারণে রক্তশূন্যতা হয়। থ্যালাসেমিয়া ও থ্যালাসেমিয়া সিনড্রোম এই শ্রেণির অন্তর্ভুক্ত।

তৃতীয় সাধারণ কারণ হলো এনিমিয়া অব ক্রনিক ডিজিজ। দীর্ঘদিনের সংক্রমণ, প্রদাহ, টিউমার বা অন্যান্য দীর্ঘস্থায়ী রোগের কারণে এই ধরনের রক্তশূন্যতা দেখা দেয়।

এ ছাড়া কিছু কমন নয়, তবে গুরুতর কারণও রয়েছে। এর মধ্যে এপ্লাস্টিক এনিমিয়া অন্যতম, যেখানে রক্তকণিকা তৈরির ক্ষমতা কমে যায়। ভিটামিন বি১২ ও ফলিক অ্যাসিডের অভাবে মেগালোব্লাস্টিক এনিমিয়া হতে পারে। আবার আরবিসির বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হলে ইমিউন হেমোলাইটিক এনিমিয়াও দেখা দেয়, যা নবজাতক ও বড়দের ক্ষেত্রেও হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এনিমিয়া নিজে কোনো রোগ নয়, বরং অন্য রোগের একটি লক্ষণ। তাই সঠিক কারণ নির্ণয় করে চিকিৎসা নেওয়া জরুরি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

এসএমএস ব্লাস্টারে নতুন ধরনের প্রতারণা

হঠাৎ করে মুঠোফোনে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সতর্কবার্তা, ব্যাংক হিসাব...

পরীক্ষার সময় আন্দোলন, শিক্ষকদের বিরুদ্ধে শাস্তি নেওয়া হচ্ছে না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় সাময়িক মূল্যায়ন-২০২৫ চলাকালে কর্মবিরতি বা...

দক্ষিণ আমেরিকায় বিরল মাংসাশী ডাইনোসরের ডিম

বিশালাকৃতির ডাইনোসরের কথা ভাবলেই সাধারণত ধূসর বা বাদামি চামড়ার...

ওমরাহ পালনে সৌদি আরবে চিত্রনায়িকা বর্ষা

দুনিয়ার ব্যস্ততা, ক্যামেরার ঝলক এবং গ্ল্যামারের আলোর বাইরে মহান...

ট্রাম্পের শুল্কনীতি অবৈধ ঘোষণায় ঢাকা–ওয়াশিংটন বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা

বিশ্বজুড়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা অতিরিক্ত শুল্ক যুক্তরাষ্ট্রের...

ইউরোপের দেশগুলোর নৌ ও বিমান বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান

ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস–কে...

হেরা গুহার ধ্যান ও নবুয়তের ইতিহাস

হজরত মুহাম্মদ (সা.) চল্লিশের কাছাকাছি পৌঁছানোর পর নির্জনতা ও...

দ্বীনি শিক্ষায় কোরআন ও সুন্নাহর ভূমিকা

দ্বীনি ইলম অর্জন ইসলামি জীবনের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ...

ডাউন সিনড্রোম শিশুদের যত্ন ও শিক্ষা

নাবিল (ছদ্মনাম) ডাউন সিনড্রোম নামক বৈশিষ্ট্য নিয়ে জন্ম নেয়া...

নাশতার ৩০ টাকায় শুরু, লাখ ডলারে সমাপ্তি

ভোরবেলা ধানের শীষে জমে থাকা শিশিরবিন্দুর মতো স্বচ্ছ স্বপ্ন...

শিশুদের বাড়ির খাবারে আগ্রহ তৈরি করার কৌশল

ছোটরা সাধারণত মুখরোচক, ভাজাভুজি ও জাঙ্ক ফুড খেতে বেশি...

ইলন মাস্কের মালিকানায় এক্সে পরিবর্তনের প্রভাব

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স থেকে একের পর এক প্রতিষ্ঠান সরে...

মুনাফিকদের চারটি প্রধান নিকৃষ্ট কাজ

সুরা বাকারার ১১-১৬ আয়াতে আল্লাহ বলেন, মুনাফিকরা নিজেকে সংশোধনকারী...

স্বপ্নদোষে রোজার ক্ষতি হয় কি?

প্রশ্ন: রোজা রেখে হস্তমৈথুন করলে বা স্বপ্নদোষ, অশ্লীল চিন্তা...
spot_img

আরও পড়ুন

এসএমএস ব্লাস্টারে নতুন ধরনের প্রতারণা

হঠাৎ করে মুঠোফোনে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সতর্কবার্তা, ব্যাংক হিসাব হালনাগাদের অনুরোধ, কেওয়াইসি আপডেটের দাবি কিংবা পুরস্কার পয়েন্টের মেয়াদ শেষ হওয়ার মতো জরুরি বার্তা এলে...

পরীক্ষার সময় আন্দোলন, শিক্ষকদের বিরুদ্ধে শাস্তি নেওয়া হচ্ছে না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় সাময়িক মূল্যায়ন-২০২৫ চলাকালে কর্মবিরতি বা আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পূর্ববর্তী নির্দেশনা বাতিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। নিজস্ব...

দক্ষিণ আমেরিকায় বিরল মাংসাশী ডাইনোসরের ডিম

বিশালাকৃতির ডাইনোসরের কথা ভাবলেই সাধারণত ধূসর বা বাদামি চামড়ার এক প্রাণীর কল্পচিত্র চোখে ভেসে ওঠে। তবে সরাসরি প্রমাণের সীমাবদ্ধতার কারণে ডাইনোসর সম্পর্কে স্পষ্ট ধারণা...

ওমরাহ পালনে সৌদি আরবে চিত্রনায়িকা বর্ষা

দুনিয়ার ব্যস্ততা, ক্যামেরার ঝলক এবং গ্ল্যামারের আলোর বাইরে মহান রবের ডাকে পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবের মক্কা নগরীতে পৌঁছেছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। কাবা...
spot_img