Sunday, February 22, 2026
29.5 C
Dhaka

রমজানে মিশরের ইফতারে ঐতিহ্য ও স্বাদের মেলবন্ধন

পবিত্র রমজান মাসে বিশ্বজুড়ে মুসলিমরা সিয়াম সাধনায় ব্যস্ত থাকেন। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতারের মাধ্যমে রোজা ভাঙার মুহূর্তটি ধর্মীয় আবেগের পাশাপাশি সামাজিক আনন্দেরও প্রতিচ্ছবি হয়ে ওঠে। দেশভেদে ইফতারের খাবারে বৈচিত্র্য থাকলেও খেজুর, পানি, দুধ ও ফল—এসব উপাদান প্রায় সর্বত্রই সমান জনপ্রিয়। এর সঙ্গে যুক্ত হয় স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের নিজস্ব স্বাদ।

বাংলাদেশে যেমন খেজুর, শরবত, ছোলা, মুড়ি, পিঁয়াজু, বেগুনি ও আলুর চপ ছাড়া ইফতার অসম্পূর্ণ মনে হয়, তেমনি মিশরেও রয়েছে ভিন্নধর্মী ও ঐতিহ্যমণ্ডিত ইফতার আয়োজন। প্রাচীন সভ্যতার দেশ মিশরে রমজান ঘিরে খাবারের আয়োজন ধর্মীয় আবেগ ও সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন ঘটায়।

মিশরের ইফতারের তালিকায় সবার আগে থাকে খেজুর। এর সঙ্গে দুধ ও বিভিন্ন ধরনের ফল পরিবেশন করা হয়। পাশাপাশি থাকে বাদামি রুটি ও মটরশুঁটি দিয়ে তৈরি বিশেষ খাবার মেডেম। এই খাবারটি স্বাস্থ্যকর এবং হজমের জন্য উপকারী বলে পরিচিত। বেশির ভাগ পরিবারে তেল, লবণ ও মরিচ দিয়ে মেডেম রান্না করা হয়। কেউ কেউ এতে পেঁয়াজ ও টমেটো যোগ করে স্বাদে ভিন্নতা আনেন।

রমজানে মিশরীয়দের ইফতারে বিশেষ একটি পানীয়ও জায়গা করে নেয়, যার নাম কামার আল দিনান্দ আরাসি। শুকনা আখরোট সারাদিন পানিতে ভিজিয়ে রেখে এই পানীয় প্রস্তুত করা হয়।

এ সময় মিশরে চাঁদের আকৃতির একটি বিশেষ রুটি তৈরি করা হয়, যা স্থানীয়ভাবে খাবোস রমজান নামে পরিচিত। ইফতার ও সেহরি—দুই সময়েই এই রুটি ব্যাপক জনপ্রিয়।

মিশরীয়রা মিষ্টিপ্রিয় হওয়ায় রমজান মাসে বিভিন্ন ধরনের মিষ্টান্ন তৈরি করেন তারা। এর মধ্যে কানাফাহ, কাতায়েফ ও বাকলাওয়াহ বিশেষভাবে পরিচিত। ইফতার শেষে কড়া চা পান করে তারা তারাবিহ নামাজের প্রস্তুতি নেন।

প্রাচীন ঐতিহ্য, ধর্মীয় অনুভূতি ও পারিবারিক উষ্ণতায় ভরপুর মিশরীয়দের ইফতার আয়োজন রমজানের এক অনন্য সাংস্কৃতিক প্রতিচ্ছবি হিসেবে বিবেচিত হয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ইনস্টাগ্রামের সঙ্গে থ্রেডসের সংযোগ আরও জোরালো

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডসে যুক্ত হয়েছে নতুন একটি সুবিধা।...

ইউরোপের বাজারে কমছে বাংলাদেশি পোশাকের দাম

বাংলাদেশের তৈরি পোশাকের দাম ইউরোপীয় ইউনিয়নের বাজারে ক্রমশ কমছে...

চালক-শ্রমিক হয়রানি বন্ধের দাবি এনসিপির

সড়ক পরিবহণমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে এবং সড়কে অনৈতিক অর্থ...

উত্তম ভাষা ব্যবহারের দ্বীনি গুরুত্ব

পৃথিবীর প্রাণীকুলের মধ্যে মানুষের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হলো ভাষা...

সড়ক দুর্ঘটনায় বাড়ছে প্রাণহানি

গত জানুয়ারি মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জন...

মেমোরিয়াল কলিসিয়ামে হাজারো দর্শকের উপস্থিতিতে ম্যাচ

মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুমের শুরুতেই বৈশ্বিক দুই...

ইরানের বিশ্ববিদ্যালয়ে সরকারবিরোধী ছাত্র আন্দোলন

ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারবিরোধী বিক্ষোভে নেমেছেন। গত মাসে...

রাজধানীতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য

রাজধানীর বসিলা, আদাবর ও বেড়িবাঁধ এলাকায় আবারও বেপরোয়া হয়ে...

কৃষি কার্ডের মাধ্যমে কৃষকের হাতে সরাসরি সহায়তা

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন,...

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রী আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ২৬ ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলার...

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

ফকিরহাটে দোকান ও পানের বরজে আগুনে ব্যাপক ক্ষতি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মানসা বাজারে তানভীর টেলিকম এন্ড ইলেকট্রিক্স...

আজ দুই ঘণ্টা মোবাইল নেটওয়ার্কে সীমিত বিভ্রাট

দেশের বিভিন্ন এলাকায় কিছু গ্রাহকের মোবাইল ফোনের নেটওয়ার্ক আজ...
spot_img

আরও পড়ুন

ইনস্টাগ্রামের সঙ্গে থ্রেডসের সংযোগ আরও জোরালো

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডসে যুক্ত হয়েছে নতুন একটি সুবিধা। এখন থেকে ব্যবহারকারীরা থ্রেডস অ্যাপ থেকেই নিজেদের পোস্ট সরাসরি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করতে পারবেন। সম্প্রতি...

ইউরোপের বাজারে কমছে বাংলাদেশি পোশাকের দাম

বাংলাদেশের তৈরি পোশাকের দাম ইউরোপীয় ইউনিয়নের বাজারে ক্রমশ কমছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। তাদের তথ্য অনুযায়ী, বছর ব্যবধানে গড় ইউনিট মূল্য কমেছে প্রায় ৪ শতাংশ।...

চালক-শ্রমিক হয়রানি বন্ধের দাবি এনসিপির

সড়ক পরিবহণমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে এবং সড়কে অনৈতিক অর্থ আদায় বন্ধের দাবিতে রাজধানীর সাত রাস্তার মোড়ে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।...

উত্তম ভাষা ব্যবহারের দ্বীনি গুরুত্ব

পৃথিবীর প্রাণীকুলের মধ্যে মানুষের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হলো ভাষা বা কথা বলার সক্ষমতা। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির নেয়ামতের পরপরই ভাষা দানের কথা উল্লেখ করেছেন।...
spot_img