Thursday, February 19, 2026
30 C
Dhaka

জনপ্রিয় ইউটিউবারের হাত ধরে ঘরোয়া ইফতার আয়োজন

পবিত্র রমজান উপলক্ষে ইফতারের আয়োজনকে আরও সহজ ও মুখরোচক করতে তিনটি বিশেষ রেসিপি তুলে ধরেছেন জনপ্রিয় ইউটিউবার মাহিম আহমেদ। খাবারবিষয়ক ভিডিও কনটেন্টের জন্য পরিচিত মাহিম বাংলাদেশের তরুণদের কাছে বেশ জনপ্রিয় একটি নাম। রমজানকে সামনে রেখে ‘নকশা’র পাঠকদের জন্য তিনি তৈরি করেছেন গরুর হালিম, বেগুনি ও খেজুরের শেক।

মায়ের জন্মদিনে বানানো একটি কেকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলার পর ফেসবুকে ‘মাহিম মেকস’ নামে একটি পেজ খোলেন মাহিম আহমেদ। সেখানে নিয়মিত বিভিন্ন ধরনের রেসিপি ভিডিও প্রকাশ করতে থাকেন। পরবর্তী সময়ে ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউবেও আলাদা আলাদা অ্যাকাউন্ট খুলে নিজের কাজ ছড়িয়ে দেন তিনি।

শিক্ষাজীবনে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করা মাহিম আহমেদ আগে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেছেন। বর্তমানে তিনি পুরোপুরি কনটেন্ট তৈরিতেই মনোযোগী। তাঁর ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত ২৪০টির বেশি ভিডিও রয়েছে। ইফতারে তিনি নিজে ডিম চপ, আলুর চপ, তরমুজ ও হালিম খেতে পছন্দ করেন বলে জানান।

গরুর হালিম তৈরির জন্য প্রথমে এলাচি, ধনে, জিরা, সাদা গোলমরিচ, লবঙ্গ, শুকনা মরিচ, শর্ষেদানা, জয়ত্রী, জায়ফল, মেথি ও দারুচিনি একসঙ্গে ব্লেন্ড করে মসলা তৈরি করতে হবে। এতে স্বাদমতো লবণ মেশাতে হবে। গম, ছোলার ডাল, কালিজিরা চাল, মাষকলাই ডাল, মসুর ডাল ও মুগ ডাল হালকা ভেজে ব্লেন্ড করে এক ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে।

প্যানে তেল গরম করে পেঁয়াজ, আদাবাটা, রসুনবাটা, শুকনা মরিচগুঁড়া, হলুদগুঁড়া ও গরুর মাংস ভালোভাবে কষাতে হবে। এরপর শুকনা মসলার অর্ধেক অংশ দিয়ে তিন কাপ পানি যোগ করে মাংস সেদ্ধ করতে হবে। পরে ভেজানো শস্য ও ডাল, প্রয়োজনমতো পানি ও কাঁচা মরিচ দিয়ে রান্না করতে হবে। মাংস প্রায় সেদ্ধ হলে বাকি মসলা যোগ করে সম্পূর্ণ রান্না শেষে আদাকুচি ও ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করা যায়।

বেগুনি তৈরির জন্য বেগুন কেটে লবণপানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর বেসন, চালের গুঁড়া, শুকনা মরিচগুঁড়া, হলুদের গুঁড়া ও জিরার গুঁড়া মিশিয়ে পরিমাণমতো পানি যোগ করতে হবে। ১০ মিনিট পর গরম তেল, বেকিং পাউডার ও লবণ মিশিয়ে ব্যাটার তৈরি করে ডুবোতেলে বেগুন ভেজে নিতে হবে।

খেজুরের শেক তৈরিতে দুধ, কলা, খেজুর, কাঠবাদাম, কাজুবাদাম, কিশমিশ ও গুঁড়া দুধ একসঙ্গে ব্লেন্ড করলেই সহজে তৈরি হয়ে যাবে পুষ্টিকর এই পানীয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

আইসিটি খাতে নতুন ভিশনের কথা জানালেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি...

চীনা রোবটকে নিজেদের দাবি, এআই সামিট থেকে বাদ ভারতীয় বিশ্ববিদ্যালয়

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে চীনা প্রযুক্তিতে...

রোজা রেখে রান্না, লবণ চেখে দেখার শরয়ি বিধান

রমজান মাস এলেই গৃহিণীদের দৈনন্দিন ব্যস্ততা কয়েকগুণ বেড়ে যায়।...

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে সিরিয়া ছাড়ছে মার্কিন সেনারা

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে আগামী কয়েক মাসের মধ্যে...

রমজান মাসে ইফতারের ফজিলত

সারাদিন সিয়াম সাধনার পর সূর্যাস্তে রোজা ভঙ্গ করার খাবার...

“বিদেশে স্বপ্ন পূরণের পথে ১৮ বছরের ফাহাদ হারালেন জীবন, শোকাহত পরিবার।”

চট্টগ্রাম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ – ১৮ বছর বয়সী ফাহাদ...

মেটার এআই অবকাঠামোয় বাড়ছে এনভিডিয়ার নির্ভরতা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপের বৈশ্বিক বাজারে নিজেদের আধিপত্য...

সিলেটে ৯ দিন পর ভূমিকম্প, ছাতক উৎপত্তিস্থল

সিলেটে বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৬ মিনিটে ৪ দশমিক ১...

কেপিএম স্কুলের প্রাক্তন ‘ফার্স্ট বয়’ জাহেদ উর রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার কর্ণফুলী পেপার মিল স্কুলের প্রাক্তন...

গভীর রাতে গেজেট প্রকাশ, নির্বাচন কমিশনের দায়িত্বে প্রশ্ন

ঢাকায় বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সুশাসনের জন্য...

রমজানের প্রথম দিনেই ইফতারির ভিড়ে মুখর চকবাজার

রমজানের প্রথম দিনেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারসামগ্রীর বাজার...

রোহিঙ্গা শিশুদের শিক্ষা নিয়ে তুরস্ক প্রতিনিধিদলের আশ্বাস

জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল কক্সবাজারের উখিয়ার...

আদালতে অগ্রগতি নেই ওসমান হাদি হত্যা মামলার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা...

ভারতের যৌনপল্লি থেকে ১১ বাংলাদেশি নারী উদ্ধার

ভারতের পুনে শহরের বুধওয়ার পেথ এলাকার যৌনপল্লি থেকে ১১...
spot_img

আরও পড়ুন

আইসিটি খাতে নতুন ভিশনের কথা জানালেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাত পরিচালনার মূল...

চীনা রোবটকে নিজেদের দাবি, এআই সামিট থেকে বাদ ভারতীয় বিশ্ববিদ্যালয়

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে চীনা প্রযুক্তিতে তৈরি একটি মানবাকৃতি রোবটকে নিজেদের উদ্ভাবন বলে দাবি করার অভিযোগ উঠেছে ভারতের এক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে।...

রোজা রেখে রান্না, লবণ চেখে দেখার শরয়ি বিধান

রমজান মাস এলেই গৃহিণীদের দৈনন্দিন ব্যস্ততা কয়েকগুণ বেড়ে যায়। সেহরি, ইফতার ও রাতের খাবার—সবকিছু ঠিকঠাক ও সুস্বাদু হচ্ছে কি না, তা নিয়ে থাকে বাড়তি...

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে সিরিয়া ছাড়ছে মার্কিন সেনারা

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে আগামী কয়েক মাসের মধ্যে সিরিয়া থেকে অবশিষ্ট মার্কিন সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ...
spot_img