Tuesday, February 10, 2026
22 C
Dhaka

শিশুর জ্বর ও খিঁচুনি, কখন বিপজ্জনক

শিশুর জ্বরের সঙ্গে হঠাৎ খিঁচুনি শুরু হলে অধিকাংশ অভিভাবকই আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই ধারণা করেন, এটি মস্তিষ্কের গুরুতর কোনো রোগের লক্ষণ। তবে বিশেষজ্ঞদের মতে, ছয় মাস থেকে ছয় বছর বয়সী শিশুদের ক্ষেত্রে জ্বরের সঙ্গে খিঁচুনি হওয়া তুলনামূলকভাবে সাধারণ একটি সমস্যা, যা ‘ফেব্রাইল সিজার’ নামে পরিচিত।

চিকিৎসকরা জানান, সাধারণ ভাইরাস জ্বরের সময় শিশুর শরীরের তাপমাত্রা হঠাৎ বেড়ে গেলে এই ধরনের খিঁচুনি দেখা দিতে পারে। শিশুর মস্তিষ্ক পুরোপুরি পরিণত না হওয়া এবং কিছু জেনেটিক কারণ এর পেছনে ভূমিকা রাখে। বেশির ভাগ ক্ষেত্রে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সমস্যা আর থাকে না। তবে অল্প কিছু ক্ষেত্রে এটি পরবর্তী সময়ে মৃগীরোগে রূপ নিতে পারে।

জ্বর ও খিঁচুনির পেছনে আরও কিছু জটিল কারণও থাকতে পারে। মস্তিষ্কে প্রদাহ বা এনকেফালাইটিস হলে রোগী খিঁচুনির পাশাপাশি চেতনা হারাতে পারে। একইভাবে যক্ষ্মা রোগ মস্তিষ্কে ছড়িয়ে পড়লে সিএনএস টিবি দেখা দিতে পারে। আবার দীর্ঘদিনের কানপাকা সংক্রমণ থেকেও মস্তিষ্কে পুঁজ জমে ব্রেইন অ্যাবসেস তৈরি হতে পারে।

চিকিৎসকদের মতে, ফেব্রাইল সিজারের ক্ষেত্রে সাধারণত জটিল পরীক্ষার প্রয়োজন হয় না। রোগীর ইতিহাস শুনেই প্রাথমিকভাবে রোগ নির্ণয় করা সম্ভব। তবে জটিলতা সন্দেহ হলে ইইজি বা এমআরআই পরীক্ষা করা হয়।

শিশুর জ্বরের সঙ্গে খিঁচুনি হলে ভয় না পেয়ে তাকে নিরাপদভাবে বাঁ কাতে শুইয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মুখে চামচ বা কোনো বস্তু দেওয়া উচিত নয়। বেশির ভাগ ক্ষেত্রে খিঁচুনি নিজে থেকেই থেমে যায়। তবে খিঁচুনি পাঁচ মিনিটের বেশি স্থায়ী হলে দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

দীর্ঘস্থায়ী ব্যাটারিতে নজর কাড়ছে অনার এক্স৫সি

দেশে তৈরি নতুন স্মার্টফোন ‘অনার এক্স৫সি’ বাজারে এনেছে অনার...

হাদিসে উপমার মাধ্যমে চরিত্র গঠনের নির্দেশনা

মহানবী হজরত মুহাম্মদ (সা.) মানুষের কাছে আল্লাহর দাওয়াত পৌঁছে...

রক্তশূন্যতা কমাতে প্রাকৃতিক খাবারের গুরুত্ব

রক্তশূন্যতা বা অ্যানিমিয়া বর্তমানে একটি নীরব স্বাস্থ্যঝুঁকি হিসেবে দেখা...

আপডেটের পর ওয়াই–ফাই ও অ্যাপ সমস্যায় আইফোন

অ্যাপলের সর্বশেষ অপারেটিং সিস্টেম হালনাগাদ আইওএস ২৬.২.১ ইনস্টল করার...

ইসলামে জিহাদুন নফসের তাৎপর্য

নিজের কুপ্রবৃত্তি বা নফসকে নিয়ন্ত্রণ করা মানুষের জন্য এক...

চীনের টেক জায়ান্টদের সুপার এআই দৌড়ে শুরু নতুন প্রতিযোগিতা

চীনা নববর্ষ উদযাপনের সময়টিকেই কাজে লাগিয়ে নতুন এক প্রতিযোগিতায়...

দ্রুত কাজের জন্য আইটেলের নতুন স্মার্টফোন

বাংলাদেশের স্মার্টফোন বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর নতুন মডেল ‘আইটেল...

ছোট ভালো কাজেও মিলতে পারে বড় সওয়াব

ইসলামে সদকা বা দান কেবল অর্থ ব্যয়ের মধ্যেই সীমাবদ্ধ...

চাঁদপুর হবে আধুনিক ও বৈষম্যহীন জনপদ: অ্যাডভোকেট শাহজাহান মিয়া

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে...

এক সপ্তাহে ৪০০ বিলিয়ন ডলার কমল প্রযুক্তি কোম্পানির বাজারমূল্য, এআই–বাবদে চাপ

বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত উদ্বেগের...

সেনাবাহিনীর ভুয়া মেজর গ্রেফতার, ব্যবসায়ীর টাকা হাতানোর সময় আটক

চাঁদপুরের হাইমচর উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র আলগী বাজারে সেনাবাহিনীর...

প্রিয়জনের জন্য নিখুঁত উপহার বাছাইয়ের সহজ কৌশল

ভালোবাসা দিবসসহ বিশেষ কোনো দিনে প্রিয়জনকে উপহার দেওয়ার আনন্দ...

বাংলাদেশের বর্তমান সংকটকে রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিতে দেখলে…..

এই সংকটের শুরু হয় আসলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ক্রমান্বয়ে ভেঙে...

আইসিসির সঙ্গে বৈঠকের পর সরকারের সঙ্গে আলোচনায় বসছে পিসিবি

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত ঘোষণার পর থেকে পাকিস্তানকে...
spot_img

আরও পড়ুন

দীর্ঘস্থায়ী ব্যাটারিতে নজর কাড়ছে অনার এক্স৫সি

দেশে তৈরি নতুন স্মার্টফোন ‘অনার এক্স৫সি’ বাজারে এনেছে অনার বাংলাদেশ। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত এই ফোনে উন্নত মানের ব্যাটারি ব্যবহারের ফলে দীর্ঘদিন ব্যবহারেও চার্জের...

হাদিসে উপমার মাধ্যমে চরিত্র গঠনের নির্দেশনা

মহানবী হজরত মুহাম্মদ (সা.) মানুষের কাছে আল্লাহর দাওয়াত পৌঁছে দিতে উপমার আশ্রয় নিতেন। প্রাণী ও প্রকৃতির সঙ্গে মানুষের আচরণ, বিশ্বাস ও চরিত্রের তুলনা করে...

রক্তশূন্যতা কমাতে প্রাকৃতিক খাবারের গুরুত্ব

রক্তশূন্যতা বা অ্যানিমিয়া বর্তমানে একটি নীরব স্বাস্থ্যঝুঁকি হিসেবে দেখা দিচ্ছে। গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে প্রায় এক কোটি মানুষ প্রয়োজনীয় আয়রনের ঘাটতিতে ভুগছেন। বাংলাদেশে এ...

আপডেটের পর ওয়াই–ফাই ও অ্যাপ সমস্যায় আইফোন

অ্যাপলের সর্বশেষ অপারেটিং সিস্টেম হালনাগাদ আইওএস ২৬.২.১ ইনস্টল করার পর নানা ধরনের ভোগান্তির মুখে পড়ছেন অনেক আইফোন ব্যবহারকারী। ব্যবহারকারীদের অভিযোগ, আপডেটের পর অ্যাপ হঠাৎ...
spot_img