অলসতা মানুষের কর্মক্ষমতা ও মানসিক শক্তিকে ধীরে ধীরে ক্ষয় করে দেয়। দীর্ঘদিন অলসতায় অভ্যস্ত হলে ব্যক্তিগত ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব পড়ে। তবে কিছু অভ্যাস গড়ে তুললে অলসতা কাটিয়ে ওঠা সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত ঘুম অলসতা দূর করার প্রথম ধাপ। প্রতিদিন ৬ থেকে ৭ ঘণ্টা ঘুম শরীর ও মনকে সতেজ রাখে। নিয়মিত ব্যায়াম শরীরে কর্মশক্তি বাড়ায় এবং মনোযোগ বৃদ্ধি করে।
স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাসও গুরুত্বপূর্ণ। শাকসবজি, ফলমূল ও আঁশজাতীয় খাবার শরীরকে হালকা ও কর্মক্ষম রাখে। বিপরীতে অতিরিক্ত তৈলাক্ত খাবার অলসতা বাড়ায়।
পরিচ্ছন্ন পরিবেশ ও ইতিবাচক মানসিকতা কাজের আগ্রহ তৈরি করে। প্রতিদিনের কাজের তালিকা তৈরি করে ধাপে ধাপে কাজ শেষ করার অভ্যাস অলসতা কমাতে সহায়ক।
সময় ব্যবস্থাপনা ও ইতিবাচক মানুষের সান্নিধ্যও কর্মচাঞ্চল্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সিএ/এমআর


