খাদ্যাভ্যাসের ওপর হৃদ্যন্ত্রের সুস্থতা অনেকাংশে নির্ভর করে। ক্ষতিকর খাবার হার্টের ঝুঁকি বাড়ালেও সঠিক খাদ্যাভ্যাস হৃদ্যন্ত্রকে সুস্থ রাখতে সহায়তা করে। শরীরের জন্য প্রয়োজনীয় কোলেস্টেরলের একটি অংশ উপকারী হলেও ক্ষতিকর কোলেস্টেরল বেড়ে গেলে তা রক্তনালিতে জমে মারাত্মক সমস্যার সৃষ্টি করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ভালো কোলেস্টেরল বা এইচডিএল বাড়াতে কিছু নির্দিষ্ট সবজি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত এসব সবজি খেলে হার্টের অসুখের ঝুঁকি কমে।
বিট একটি উপকারী সবজি, যাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও বিটা ক্যারোটিন। এটি শরীরের ভালো কোলেস্টেরল বৃদ্ধিতে সহায়তা করে।
বেগুনে থাকা অ্যান্থোসায়ানিন এইচডিএল কোলেস্টেরল বাড়াতে ভূমিকা রাখে। তবে স্বাস্থ্য উপকার পেতে হলে ভাজা নয়, স্বাস্থ্যকর উপায়ে রান্না করা বেগুন খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
মটরশুঁটিতে রয়েছে ভিটামিন বি৩ বা নিয়াসিন, যা ভালো কোলেস্টেরল বাড়াতে সহায়ক। নিয়মিত মটরশুঁটি খেলে হৃদ্যন্ত্র সুস্থ থাকে।
পালংশাকে থাকা খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট ভালো ও খারাপ কোলেস্টেরলের ভারসাম্য রক্ষা করে। নিয়মিত পালংশাক খাওয়ার অভ্যাস হার্টের জন্য উপকারী।
টমেটোতেও রয়েছে বিটা ক্যারোটিন ও ভিটামিন বি৩, যা কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। তবে অতিরিক্ত টমেটো খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
সিএ/এমআর


