বাজার থেকে আনা আলুতে কয়েক দিন পর ‘চোখ’ গজাতে শুরু করে। ইউএস-এর কলোরাডো স্টেট ইউনিভার্সিটির গবেষকরা বলেন, আলু রাখতে হবে ঠান্ডা, অন্ধকার এবং বাতাস চলাচল করে এমন জায়গায়।
অ্যাপেল–আলুর ট্রিকের বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো ইথিলিন গ্যাস। আপেল কিছুটা ইথিলিন ছাড়ে, যা আলুর অঙ্কুর গজাতে দেরি করতে পারে। তবে গবেষণা দেখিয়েছে, ঘরে এই পদ্ধতি সব সময় কার্যকর হয় না।
সর্বোত্তম পদ্ধতি:
১. আলু ঠান্ডা ও অন্ধকারে রাখুন
২. বাতাস চলাচল নিশ্চিত করুন
৩. পেঁয়াজের সঙ্গে রাখবেন না
৪. ফ্রিজে রাখা ঠিক নয়
৫. খারাপ আলু আলাদা করে ফেলুন
সিএ/এমআর


