কাঠবাদাম পুষ্টিগুণে সমৃদ্ধ একটি বাদাম। এতে রয়েছে ভিটামিন ই, ক্যালসিয়াম, ফসফরাস, জিংক, কপার, সেলেনিয়াম, আয়রন ও ম্যাগনেসিয়াম। প্রতিদিন ৪–৬টি ভিজানো বাদাম খেলে শরীর ও মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত হয়।
- মস্তিষ্কের জন্য: রাইবোফ্লাভিন ও এল-কারনিটিন মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে, আলঝেইমারের ঝুঁকি কমায়।
- হৃদরোগ প্রতিরোধে: প্রোটিন, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম হার্টের স্বাস্থ্য উন্নত করে।
- ডায়াবেটিস ও ক্যান্সার প্রতিরোধে: ইনসুলিন নিয়ন্ত্রণ ও কোলন ক্যান্সার প্রতিরোধে সহায়ক।
- উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে: ফসফরাস ও সোডিয়াম রক্তচাপের ওঠানামা কমায়।
- ওজন নিয়ন্ত্রণে: ক্ষুধা কমিয়ে অতিরিক্ত ক্যালরি জমা রোধ করে।
- খারাপ কোলেস্টেরল কমায়: মনোস্যাচুরেটেড ও ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিডের কারণে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে।
নিয়মিত কাঠবাদাম খাওয়া শরীর ও মস্তিষ্কের জন্য সমগ্রতায় স্বাস্থ্যকর।
সিএ/এমআর


