Sunday, March 15, 2026
22.7 C
Dhaka

নাক ডাকা কি হৃদরোগের আগাম সংকেত

অনেকেই মনে করেন, ঘুমের সময় নাক ডাকা খুবই স্বাভাবিক একটি বিষয়। কাজের চাপ, অতিরিক্ত ক্লান্তি কিংবা গভীর ঘুমের কারণে নাক ডাকা হতে পারে—এমন ধারণা সমাজে প্রচলিত। কিন্তু চিকিৎসকদের মতে, এই অভ্যাস যদি প্রতিদিন রাতে ঘটে, তাহলে বিষয়টিকে মোটেও হালকাভাবে নেওয়া উচিত নয়। নিয়মিত নাক ডাকা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াতে পারে এবং ২০-৩০ বছর বয়সী তরুণরাও এ ঝুঁকির বাইরে নয়।

চিকিৎসকদের ব্যাখ্যায়, ঘুমের সময় নাক ডাকা মানে শ্বাস নেওয়ার পথে বাধা তৈরি হওয়া। নাক বা গলার ভেতরের রাস্তা আংশিকভাবে বন্ধ হয়ে গেলে বাতাস চলাচলে সমস্যা হয় এবং সেই কারণেই শব্দ তৈরি হয়। এতে শরীরে প্রয়োজনীয় অক্সিজেন ঠিকভাবে পৌঁছাতে পারে না। ফলে হৃদযন্ত্রকে বেশি জোরে কাজ করতে হয় এবং ধীরে ধীরে রক্তচাপও বাড়তে থাকে।

এই অবস্থা যদি নিয়মিত চলতে থাকে, তাহলে হৃদযন্ত্রের ওপর দীর্ঘমেয়াদি চাপ সৃষ্টি হয়। বিশেষজ্ঞদের মতে, অনেক তরুণ নিজেদের সুস্থ ও ফিট মনে করেন, নিয়মিত ব্যায়াম করেন এবং বাইরে থেকে সুস্থ দেখান। তাই তাঁরা ভাবেন, হৃদরোগ তাঁদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা কম। কিন্তু নিয়মিত নাক ডাকার কারণে শরীরের ভেতরে যে ক্ষতি হয়, তা অনেক সময় বোঝা যায় না। বছরের পর বছর এই সমস্যা চললে ভবিষ্যতে হার্ট অ্যাটাক বা উচ্চ রক্তচাপের ঝুঁকি তৈরি হতে পারে।

চিকিৎসকরা আরও জানান, নাক ডাকা অনেক সময় স্লিপ অ্যাপনিয়া নামের একটি ঘুমজনিত সমস্যার লক্ষণ হতে পারে। এই সমস্যায় ঘুমের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য শ্বাস বন্ধ হয়ে যায় এবং আবার স্বাভাবিক হয়। এতে শরীর বারবার অক্সিজেনের ঘাটতির মুখে পড়ে এবং হৃদযন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বাড়ে।

তবে সব নাক ডাকাই যে বিপজ্জনক, তা নয়। কিন্তু যদি নাক ডাকার সঙ্গে রাতে শ্বাস আটকে যাওয়ার অনুভূতি, ঘনঘন ঘুম ভেঙে যাওয়া, সকালে মাথাব্যথা কিংবা সারাদিন ক্লান্তি থাকে, তাহলে সতর্ক হওয়া জরুরি। নিয়মিত নাক ডাকার সমস্যা থাকলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজনে ঘুমের পরীক্ষা করানো যেতে পারে। পাশাপাশি চিৎ হয়ে না শুয়ে কাত হয়ে ঘুমানো, ওজন নিয়ন্ত্রণে রাখা এবং ধূমপান এড়িয়ে চললেও উপকার পাওয়া যায়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

৪৯ হাজার টাকা থেকে শুরু ই-বাইকের দাম

জ্বালানি তেলের বাড়তি খরচ ও পরিবেশবান্ধব যানবাহনের চাহিদা বৃদ্ধির...

ধনী-গরিবের ব্যবধান কমাতে জাকাতের ভূমিকা

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা যেখানে ব্যক্তিগত ইবাদতের পাশাপাশি সমাজের...

কিডনি সুস্থ রাখতে কোন অভ্যাসগুলো জরুরি

কিডনির রোগ অনেক সময় শুরুতে তেমন কোনো লক্ষণ দেখায়...

দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখের সুরক্ষায় কী করবেন

দীর্ঘ সময় স্মার্টফোনের পর্দার দিকে তাকিয়ে থাকলে অনেকের চোখে...

পর্যাপ্ত সরবরাহ শুরু হলে কর্মসূচি বাতিল হবে

খুলনার দৌলতপুরে অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে...

৪০ বিলিয়ন ঘনফুট মজুদ, ১০ বছরের জন্য উত্তোলন সম্ভব

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন...

রমজানে রোজা ভঙ্গের প্রতিকার কী

রমজান মাস ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সময়, যেখানে মুসলমানরা আল্লাহর...

সুজানগরে অবৈধ তেল মজুত, এক ব্যক্তি জরিমানা

পাবনার সুজানগর উপজেলার চিনাখড়া বাজার এলাকায় অবৈধভাবে মজুদ করা...

নোয়াখালীর ব্যবসায়ী নিখোঁজ, পরে লাশ উদ্ধার

নোয়াখালীর সুধারাম থানার এলাকায় নিখোঁজ হওয়ার দুই দিন পর...

কুড়িগ্রামে বিশ্বের সবচেয়ে বড় কড়াই উদ্বোধন

কুড়িগ্রামে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ‘মেগাকিচেন’ উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও...

গাজীপুরে বৈদ্যুতিক দুর্ঘটনায় একজনের মৃত্যু

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায়...

শিবচর বিএনপির উদ্দেশে বিতর্কিত মন্তব্য

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা এক...

ভাটিয়ারী ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ সারি গাড়ি

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর একটি ফিলিং স্টেশনের সামনে ডিজেল নিতে...

গরমেও ত্বকের যত্নে বডি অয়েল কেন জরুরি

অনেকেই মনে করেন শীতকালেই কেবল ত্বকের যত্নে বডি অয়েলের...
spot_img

আরও পড়ুন

৪৯ হাজার টাকা থেকে শুরু ই-বাইকের দাম

জ্বালানি তেলের বাড়তি খরচ ও পরিবেশবান্ধব যানবাহনের চাহিদা বৃদ্ধির কারণে বাংলাদেশে ইলেকট্রিক বাইক বা ই-বাইক এবং ই-স্কুটারের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। কম খরচে চলাচল করা...

ধনী-গরিবের ব্যবধান কমাতে জাকাতের ভূমিকা

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা যেখানে ব্যক্তিগত ইবাদতের পাশাপাশি সমাজের প্রতি দায়িত্বকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্বের অন্যতম প্রধান প্রকাশ হলো জাকাত। ইসলামের পাঁচটি স্তম্ভের...

কিডনি সুস্থ রাখতে কোন অভ্যাসগুলো জরুরি

কিডনির রোগ অনেক সময় শুরুতে তেমন কোনো লক্ষণ দেখায় না। ফলে অনেক ক্ষেত্রেই রোগটি দেরিতে ধরা পড়ে। চিকিৎসকদের মতে, নিয়মিত পরীক্ষা এবং জীবনযাত্রায় কিছু...

দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখের সুরক্ষায় কী করবেন

দীর্ঘ সময় স্মার্টফোনের পর্দার দিকে তাকিয়ে থাকলে অনেকের চোখে জ্বালা, শুষ্কতা বা ভারী ভাব দেখা দেয়। অনেক সময় মনে হয় যেন চোখে বালুকণা লেগে...
spot_img