Wednesday, March 11, 2026
28.7 C
Dhaka

গলা খাঁকারির আড়ালে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি

বারবার গলা পরিষ্কার করতে হচ্ছে—এটিকে অনেকেই তুচ্ছ সমস্যা ভেবে এড়িয়ে যান। আবার কারও মনে ভয় কাজ করে, এটি কি খাদ্যনালির ক্যানসারের লক্ষণ হতে পারে? এই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডভিত্তিক চিকিৎসক ডা. কুনাল সুদ। তাঁর মতে, বারবার গলা খাঁকারির সঙ্গে সরাসরি খাদ্যনালির ক্যানসারের সম্পর্ক নেই। তবে বিষয়টি অবহেলা করা ঠিক নয়, কারণ এটি এমন একটি সমস্যার ইঙ্গিত হতে পারে, যা দীর্ঘদিন করলে ভবিষ্যতে ঝুঁকি বাড়াতে পারে।

ডা. কুনাল সুদ জানান, দীর্ঘদিন ধরে গলা খাঁকারির সবচেয়ে সাধারণ কারণ হলো সাইলেন্ট অ্যাসিড রিফ্লাক্স। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় লারিঙ্গোফ্যারিঞ্জিয়াল রিফ্লাক্স (এলপিআর)। এই অবস্থায় পাকস্থলীর অ্যাসিড উপরের দিকে উঠে গলা ও স্বরযন্ত্রে জ্বালা সৃষ্টি করে। অনেক ক্ষেত্রে বুকজ্বালার মতো পরিচিত উপসর্গ না থাকায় রোগীরা বুঝতেই পারেন না যে ভেতরে ভেতরে সমস্যা তৈরি হচ্ছে।

তিনি আরও ব্যাখ্যা করেন, দীর্ঘদিন ধরে এই অ্যাসিডের জ্বালা চলতে থাকলে খাদ্যনালির ভেতরের কোষগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। সময়ের সঙ্গে এই ক্ষতি থেকে তৈরি হতে পারে ব্যারেটস ওসোফেগাস। এটি নিজে ক্যানসার নয়, তবে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়। এ কারণেই লক্ষণ দীর্ঘস্থায়ী হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি বলে মত দেন তিনি।

চিকিৎসকদের মতে, কিছু উপসর্গ নিয়মিত দেখা গেলে সতর্ক হওয়া প্রয়োজন। এর মধ্যে রয়েছে বারবার গলা খাঁকারি, কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা কর্কশ হয়ে যাওয়া, গলায় কিছু আটকে থাকার অনুভূতি, কাশি, মুখে টক বা কটু স্বাদ থাকা, অথচ বুকজ্বালার মতো উপসর্গ না থাকা। এসব লক্ষণ অনেক সময় সাইলেন্ট অ্যাসিড রিফ্লাক্সের দিকেই ইঙ্গিত করে।

অ্যাসিড রিফ্লাক্স নিয়ন্ত্রণে জীবনযাপনে কিছু পরিবর্তন আনা প্রয়োজন। একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে বারবার খাবার খাওয়া, ঝাল, অতিরিক্ত তেলচর্বি ও টক খাবার এড়িয়ে চলা, খাওয়ার পর অন্তত দুই থেকে তিন ঘণ্টা শুয়ে না পড়া, ঘুমের সময় মাথা সামান্য উঁচু করে রাখা, ওজন নিয়ন্ত্রণে রাখা, ধূমপান এড়িয়ে চলা এবং অ্যালকোহল সীমিত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। উপসর্গ কমে না এলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করা প্রয়োজন।

চিকিৎসকদের সতর্কবার্তা হলো—বারবার গলা খাঁকারি মানেই ক্যানসার এমন ধারণা সঠিক নয়। তবে এটিকে অবহেলা করাও ঠিক নয়। সময়মতো চিকিৎসা ও সচেতন জীবনযাপন করলে ভবিষ্যতের জটিলতা এড়ানো সম্ভব।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

কপোতাক্ষ নদের তীরে ঐতিহাসিক মসজিদকুঁড় মসজিদ

খুলনার দক্ষিণাঞ্চল একসময় ঘন বন ও বিভিন্ন গাছপালায় পরিপূর্ণ...

গ্যাস রিফিলের আগে যেসব বিষয় যাচাই জরুরি

গরমের মৌসুম শুরু হলেই বাড়তে থাকে এসির ব্যবহার। এর...

ওয়াই-ফাই ধীরগতির কারণ ও সমাধান জানুন

ইন্টারনেটনির্ভর এই সময়ে ওয়াই-ফাই সংযোগ আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ...

সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে জামালপুরের ঐতিহাসিক মসজিদ

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের রঘুনাথপুর বড়ভিটা এলাকায় দাঁড়িয়ে...

ইফতারের পর চা পান নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় খাবারের...

শিশুর গলায় খাবার আটকে গেলে কীভাবে প্রাথমিক চিকিৎসা দেবেন

খেলারত বা হাসিখুশি একটি শিশু হঠাৎ খাবার খাওয়ার সময়...

সামাজিক মাধ্যমে ‘থাম্বস ডাউন’ ইমোজির অর্থ কী

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন মানুষ শুধু শব্দ দিয়ে নয়, বিভিন্ন...

প্রতিদিন ভেজানো কিশমিশ খেলে মিলতে পারে নানা স্বাস্থ্য উপকারিতা

প্রতিদিনের খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তনও শরীরের ওপর বড় প্রভাব ফেলতে...

অতিরিক্ত এআই নির্ভরতায় বাড়ছে মানসিক চাপ

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্রমেই মানুষের...

৬৯০ ফুট উচ্চ মিনার ও স্থাপত্যশৈলীর অনন্য সংমিশ্রণ

উত্তর আফ্রিকার মরক্কোর সমুদ্র তীরবর্তী শহর কাসাব্লাঙ্কায় রাজা দ্বিতীয়...

পিএফএএস রসায়নিক পুরুষদের দ্রুত বার্ধক্য ঘটাতে পারে

বর্তমান সময়ে অনেক পুরুষই অকাল বার্ধক্যের দিকে দ্রুত এগিয়ে...

চার্জার সারাক্ষণ প্লাগে রাখলে কি সত্যিই বিদ্যুৎ খরচ বেড়ে যায়

বর্তমান সময়ে স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ, ব্লুটুথ ইয়ারফোনসহ নানা ধরনের...

ফেনীর জহিরিয়া মসজিদে মিলেছে নান্দনিক স্থাপত্য ও প্রশান্তি

ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে জহিরিয়া মসজিদ নান্দনিক...

রোজার সময় শরীর সতেজ রাখতে পানি অপরিহার্য

পবিত্র রমজান মাসে সারাদিন রোজা রাখার পর শরীরের সবচেয়ে...
spot_img

আরও পড়ুন

কপোতাক্ষ নদের তীরে ঐতিহাসিক মসজিদকুঁড় মসজিদ

খুলনার দক্ষিণাঞ্চল একসময় ঘন বন ও বিভিন্ন গাছপালায় পরিপূর্ণ ছিল। সিপাহী বিপ্লবের সময় সুন্দরবনের জঙ্গল কেটে বদিউল্লাহ নামের এক সৈনিক সেখানে বসতি স্থাপন করেন।...

গ্যাস রিফিলের আগে যেসব বিষয় যাচাই জরুরি

গরমের মৌসুম শুরু হলেই বাড়তে থাকে এসির ব্যবহার। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে এসি সার্ভিসিং ও গ্যাস রিফিলের কথাবার্তা। অনেক ক্ষেত্রে দেখা যায়, এসি...

ওয়াই-ফাই ধীরগতির কারণ ও সমাধান জানুন

ইন্টারনেটনির্ভর এই সময়ে ওয়াই-ফাই সংযোগ আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। অফিসের কাজ, অনলাইন ক্লাস, ভিডিও কল, সিনেমা দেখা কিংবা অনলাইন গেম—সবকিছুই নির্ভর...

সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে জামালপুরের ঐতিহাসিক মসজিদ

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের রঘুনাথপুর বড়ভিটা এলাকায় দাঁড়িয়ে থাকা প্রায় দুইশ বছরের পুরোনো একটি মসজিদ বর্তমানে অবহেলা ও সংরক্ষণের অভাবে ধীরে ধীরে নষ্ট...
spot_img