Wednesday, March 11, 2026
25.7 C
Dhaka

পানি পানের নিরাপত্তা: বোতলের ধরন কতটা গুরুত্বপূর্ণ

সুস্থ থাকতে পানি অপরিহার্য। শরীরে পানি কমে গেলে ক্লান্তি, মাথাব্যথা, হজমজনিত সমস্যা থেকে শুরু করে নানা রোগ দেখা দিতে পারে। তবে শুধু পানি বিশুদ্ধ হওয়াই যথেষ্ট নয়; যে বোতল বা পাত্রে পানি রাখা হচ্ছে, সেটিও স্বাস্থ্যসম্মত হতে হবে। চিকিৎসকদের মতে, ভুল পাত্রে রাখা পানি থেকে শরীরে ঢুকে যেতে পারে ক্ষতিকর উপাদান। ঘরে, অফিসে বা বাইরে চলাফেরার সময় কোন ধরনের বোতল ব্যবহার করবেন, তা গুরুত্বপূর্ণ।

চিকিৎসকদের মতে, স্টিলের বোতল পানির জন্য সবচেয়ে নিরাপদ। স্টিলের বোতল সহজে ভাঙে না, পানির সঙ্গে কোনো রাসায়নিক বিক্রিয়ায় জড়ায় না এবং এতে ধাতব গন্ধ বা স্বাদও তৈরি হয় না। সবচেয়ে বড় সুবিধা হলো এতে ঠান্ডা পানি ছাড়াও গরম চা বা কফি রাখা যায়, যা দৈনন্দিন ব্যবহারের জন্য আদর্শ।

অ্যালুমিনিয়ামের বোতল হালকা হওয়ায় অনেকেই ব্যবহার করেন। তবে চিকিৎসকেরা সতর্ক করেছেন, ঠান্ডা বা গরম যেকোনো তরলের সঙ্গে অ্যালুমিনিয়াম বিক্রিয়া করতে পারে। দীর্ঘদিন এভাবে পানি পান করলে শরীরে অতিরিক্ত অ্যালুমিনিয়াম জমে শারীরিক সমস্যার ঝুঁকি বাড়ে। তাই নিয়মিত ব্যবহারের জন্য এই বোতল এড়িয়ে চলাই ভালো।

তামার বোতলও উপকারী, কারণ এতে প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং হজমশক্তি উন্নত করতে সহায়ক। তবে মনে রাখতে হবে, তামার পাত্রে শুধু সাধারণ পানি রাখা নিরাপদ। লেবু পানি বা অন্য কোনো অ্যাসিডযুক্ত পানীয় তামার সঙ্গে বিক্রিয়া করে ক্ষতিকর হতে পারে।

চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, যে কোনো ধাতব বোতল কিনুন, তা অবশ্যই ‘ফুড গ্রেড’ হতে হবে। পাশাপাশি নিয়মিত বোতল পরিষ্কার করা জরুরি। দীর্ঘদিন পরিষ্কার না করলে বোতলের ভেতরে ব্যাকটেরিয়া জন্মাতে পারে, যা অসুস্থ হওয়ার আশঙ্কা বাড়ায়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

পিএফএএস রসায়নিক পুরুষদের দ্রুত বার্ধক্য ঘটাতে পারে

বর্তমান সময়ে অনেক পুরুষই অকাল বার্ধক্যের দিকে দ্রুত এগিয়ে...

চার্জার সারাক্ষণ প্লাগে রাখলে কি সত্যিই বিদ্যুৎ খরচ বেড়ে যায়

বর্তমান সময়ে স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ, ব্লুটুথ ইয়ারফোনসহ নানা ধরনের...

ফেনীর জহিরিয়া মসজিদে মিলেছে নান্দনিক স্থাপত্য ও প্রশান্তি

ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে জহিরিয়া মসজিদ নান্দনিক...

রোজার সময় শরীর সতেজ রাখতে পানি অপরিহার্য

পবিত্র রমজান মাসে সারাদিন রোজা রাখার পর শরীরের সবচেয়ে...

এআই প্রযুক্তিতে স্বাস্থ্য টিপস দিচ্ছে ফল-সবজি

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক ধরনের ভিডিও দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।...

৫শ বছরের ইতিহাসে দাঁড়িয়ে ইতিহাসের সাক্ষী

যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদের তীরে দাঁড়িয়ে আছে হযরত...

সেহরির পর কত ঘন্টা ঘুম স্বাস্থ্যকর

রমজান মাসে মুসলমানদের দৈনন্দিন জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আসে।...

জেটোর টি২: ১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার

ভারতের জনপ্রিয় গাড়ি নির্মাতা জেএসডব্লিউ মোটরস তাদের নতুন গাড়ি...

শেরপুরে আড়াইশ বছরের ঐতিহ্য মাইসাহেবা মসজিদ

বাংলাদেশের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী জনপদ ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা। এই...

সকালে নাকি রাতে গোসল করা ভালো

অনেক মানুষের দিনের শুরু হয় গোসল দিয়ে। সকালে গোসল...

পুরোনো স্মার্টফোন ঘরে রেখে দিচ্ছেন? হতে পারে বড় ঝুঁকি

বর্তমানে প্রায় সবার হাতেই স্মার্টফোন। নতুন ফোন কেনার পর...

ইফতারের শরবতে চিনি না গুড়—কোনটি স্বাস্থ্যকর

রমজান মাসে ইফতারের সময় খেজুরের পাশাপাশি শরবত পান করা...

চার শতকের পুরোনো মোগল স্থাপত্যের নিদর্শন

কুমিল্লা মহানগরীর মোগলটুলী এলাকায় অবস্থিত ঐতিহাসিক শাহ সুজা মসজিদ...

সুনামগঞ্জে এক জমিতে ৫১ জাতের ধান

সুনামগঞ্জের হাওর অঞ্চলে কৃষকদের ধানের বৈচিত্র্যময় জাত সম্পর্কে ধারণা...
spot_img

আরও পড়ুন

পিএফএএস রসায়নিক পুরুষদের দ্রুত বার্ধক্য ঘটাতে পারে

বর্তমান সময়ে অনেক পুরুষই অকাল বার্ধক্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছেন। চুল পাকা, ত্বক ঢিলে হয়ে যাওয়া, শক্তি কমে আসা ও শারীরিক সক্ষমতার দ্রুত অবনতি...

চার্জার সারাক্ষণ প্লাগে রাখলে কি সত্যিই বিদ্যুৎ খরচ বেড়ে যায়

বর্তমান সময়ে স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ, ব্লুটুথ ইয়ারফোনসহ নানা ধরনের গ্যাজেট দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। এসব ডিভাইস ব্যবহারের সঙ্গে সঙ্গে চার্জারও সব সময় হাতের...

ফেনীর জহিরিয়া মসজিদে মিলেছে নান্দনিক স্থাপত্য ও প্রশান্তি

ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে জহিরিয়া মসজিদ নান্দনিক স্থাপত্যশৈলী ও প্রশান্ত পরিবেশের জন্য মুসল্লিদের আকর্ষণ করছে। শহর ছাড়াও জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে মুসল্লিরা...

রোজার সময় শরীর সতেজ রাখতে পানি অপরিহার্য

পবিত্র রমজান মাসে সারাদিন রোজা রাখার পর শরীরের সবচেয়ে বড় চাহিদা হয়ে দাঁড়ায় পানি। দীর্ঘ সময় না খেয়ে-না পান থাকার কারণে শরীরে পানিশূন্যতার ঝুঁকি...
spot_img