Tuesday, March 24, 2026
25 C
Dhaka

শীতের সবজি পরিষ্কারে বাড়তি সতর্কতা কেন প্রয়োজন

শীতের অত্যন্ত জনপ্রিয় সবজি বাঁধাকপি। মিহি করে কেটে পরিমিত মসলাপাতি দিলে এর স্বাদ অনেকের কাছেই প্রিয়। তবে রান্নার আগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এটি ভালোভাবে পরিষ্কার করা। স্তরে স্তরে সাজানো পাতার ভেতরে পোকামাকড় লুকিয়ে থাকলেও বাইরে থেকে তা সহজে বোঝা যায় না।

বাঁধাকপি আলাদা করে খোসা ছাড়ানোর সুযোগ নেই। তাই অনেকেই কেবল বাইরের অংশ পানি দিয়ে ধুয়েই রান্না করে ফেলেন। এতে উপরের ধুলোময়লা বা কিছু কীটনাশক ধুয়ে গেলেও ভেতরের স্তরে থাকা পোকামাকড় থেকে যাওয়ার আশঙ্কা থাকে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্রকাশিত জীবনযাপনবিষয়ক প্রতিবেদনে বলা হয়, বাজার থেকে কেনা বাঁধাকপি একবার ধুয়ে নিলেই যথেষ্ট নয়, বরং কয়েকটি ধাপে পরিষ্কার করতে হবে। প্রথমেই বাঁধাকপির বাইরের দিকের কয়েকটি স্তর কেটে ফেলে দিতে হবে, কারণ এই অংশেই ধুলাবালি ও জীবাণু বেশি জমে থাকে।

এরপর গোটা বাঁধাকপিটি প্রথমে অর্ধেক এবং পরে আবার দুই ভাগ করে চার টুকরা করতে হবে। মাঝখানের শক্ত কাণ্ডের অংশটি কেটে বাদ দিলে পাতাগুলো সহজে আলাদা করা যায়। এরপর প্রতিটি স্তর আলাদা করে ছাড়িয়ে নিতে হবে, যাতে কোনো পোকামাকড় লুকিয়ে থাকার সুযোগ না থাকে।

পাতাগুলো আলাদা করার পর উষ্ণ গরম পানিতে লবণ মিশিয়ে অন্তত দশ মিনিট ভিজিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এতে যদি কোনো পোকামাকড় থাকে, তা পানির ওপরে ভেসে উঠবে। পরে পাতাগুলো আবার পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে।

লবণের পরিবর্তে উষ্ণ পানিতে ভিনেগার মিশিয়েও ভিজিয়ে রাখা যেতে পারে। এতে মাটি, কীটনাশক ও ক্ষতিকর উপাদান আরও ভালোভাবে পরিষ্কার হয়। তবে ভিনেগার মেশানো পানিতে ভেজানোর পর পাতাগুলো অবশ্যই আবার সাধারণ পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তারপর রান্নায় ব্যবহার করতে হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, শুধু বাঁধাকপি নয়, যেকোনো সবজি ধোয়ার ক্ষেত্রেই উষ্ণ পানি ব্যবহার করলে প্রাথমিকভাবে ধুলোময়লা ও ক্ষতিকর উপাদান দূর করা সহজ হয়, যা স্বাস্থ্যঝুঁকি কমাতে সহায়ক।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ঢাকাতেই ঈদের ছুটি কাটানোর সেরা জায়গা

ঈদের ছুটিতে ঢাকা শহর অনেকটাই ফাঁকা হয়ে যায়। যানজট...

ফেসবুকে কনটেন্ট বানিয়েই আয় করার নতুন সুযোগ

ফেসবুকে কনটেন্ট পোস্ট করেই মাসে হাজার ডলার আয়ের সুযোগ...

ফরিদগঞ্জে কলেজছাত্রী ধর্ষণ, আটক সহপাঠী

চাঁদপুরের ফরিদগঞ্জে এক কলেজছাত্রীকে ঘুরতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে...

স্বাস্থ্যমন্ত্রীর অভিযানে সিলগালা ডক্টরস কেয়ার

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ডক্টরস কেয়ার...

বারিধারা থেকে সাবেক এমপি আটক

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ...

ঘরেই বানান বাসন্তী পোলাও

ঐতিহ্যবাহী খাবারের তালিকায় বাসন্তী পোলাও একটি জনপ্রিয় নাম। বিশেষ...

ইসলামে দান ও মানবতার শিক্ষা

ইসলাম মানবিকতা ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের অসহায়, দরিদ্র...

চার্জ দীর্ঘস্থায়ী করতে যা করবেন

দৈনন্দিন ব্যবহারে স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া অনেকের...

ম্যালওয়্যার থেকে স্মার্টফোন সুরক্ষার উপায়

স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং ব্যক্তিগত তথ্য...

কাবিননামা পূরণে সচেতনতা জরুরি

বিয়ের সময় কাবিননামা পূরণ একটি গুরুত্বপূর্ণ আইনি ও ধর্মীয়...

অফলাইনে পথ দেখাবে গুগল ম্যাপ

দৈনন্দিন যাতায়াতে গুগল ম্যাপ বর্তমানে অন্যতম নির্ভরযোগ্য অ্যাপ। নতুন...

সহজ রেসিপিতে মাছের কাবাব

সহজ উপকরণে ঘরেই তৈরি করা যায় সুস্বাদু মাছ-মটরশুঁটির কাবাব।...

রহমত পেতে যেসব গুণ প্রয়োজন

আল্লাহর রহমত মানুষের জীবনে আশার আলো জাগায় এবং হতাশা...

সহজ উপায়ে বেগুন বাহার

প্রতিদিনের একঘেয়ে খাবারের বাইরে ভিন্ন স্বাদের কিছু খেতে চাইলে...
spot_img

আরও পড়ুন

ঢাকাতেই ঈদের ছুটি কাটানোর সেরা জায়গা

ঈদের ছুটিতে ঢাকা শহর অনেকটাই ফাঁকা হয়ে যায়। যানজট ও কোলাহল কমে যাওয়ায় এই সময়টায় রাজধানীতে নিরিবিলি পরিবেশে ঘোরাঘুরির সুযোগ তৈরি হয়। যারা ঈদের...

ফেসবুকে কনটেন্ট বানিয়েই আয় করার নতুন সুযোগ

ফেসবুকে কনটেন্ট পোস্ট করেই মাসে হাজার ডলার আয়ের সুযোগ এখন বাস্তবে রূপ নিয়েছে। কনটেন্ট নির্মাতাদের প্ল্যাটফর্মে সক্রিয় রাখতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা, যেখানে নির্দিষ্ট...

ফরিদগঞ্জে কলেজছাত্রী ধর্ষণ, আটক সহপাঠী

চাঁদপুরের ফরিদগঞ্জে এক কলেজছাত্রীকে ঘুরতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে তার সহপাঠীকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে ভুক্তভোগী ছাত্রী গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। রোববার উপজেলার গুপ্টি...

স্বাস্থ্যমন্ত্রীর অভিযানে সিলগালা ডক্টরস কেয়ার

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সিলগালা করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন...
spot_img