Monday, February 23, 2026
23.8 C
Dhaka

শীতে গাছে ফুল না এলে করণীয়

শীতকাল মানেই পাতাঝরা মৌসুম। এ সময় অনেক বাগান রঙিন ফুলে ভরে ওঠার কথা থাকলেও অনেকের অভিযোগ, গাছে কুঁড়ি এলেও ফুল ফুটছে না। বিশেষ করে যারা নতুন করে বাগান শুরু করেছেন, তারা রাসায়নিক সার ব্যবহারে দ্বিধায় থাকেন। কোন সার কতটা প্রয়োগ করবেন, তা নিয়ে অনিশ্চয়তার কারণে অনেক সময় গাছ প্রয়োজনীয় পুষ্টি পায় না। এর ফলেই ফুল ও ফল আসতে দেরি হয়।

এই পরিস্থিতিতে গাছের যত্নে কার্যকর বিকল্প হতে পারে জৈব সার। দৈনন্দিন রান্নাঘরের কিছু সাধারণ উপাদান নিয়মিত গাছের গোড়ায় ব্যবহার করলে গাছের বৃদ্ধি ভালো হয় এবং ফুল ও ফল ধরার সম্ভাবনা বাড়ে। শীতকালে এসব প্রাকৃতিক উপাদান মাটির গুণাগুণ উন্নত করে গাছকে সুস্থ রাখতে সহায়তা করে।

ডিমের খোসা গাছের জন্য একটি গুরুত্বপূর্ণ জৈব উপাদান। এতে থাকা ক্যালসিয়াম গাছের গঠন মজবুত করে এবং ফুল ধরতে সাহায্য করে। টমেটো ও ক্যাপসিকামের মতো গাছের ক্ষেত্রেও এটি উপকারী। ডিমের খোসা ভালোভাবে শুকিয়ে গুঁড়ো করে মাটির সঙ্গে মিশিয়ে দিলে ভালো ফল পাওয়া যায়।

সবজির খোসাও গাছের জন্য বেশ কার্যকর। আলু, পেঁয়াজ, রসুন, গাজর, পটলসহ বিভিন্ন সবজির খোসায় ফসফরাস, পটাশিয়াম ও নানা ধরনের খনিজ উপাদান থাকে। এসব খোসা সরাসরি গাছের গোড়ায় দেওয়া যায় অথবা পচিয়ে জৈব সার তৈরি করেও ব্যবহার করা যেতে পারে।

ব্যবহৃত চা পাতায় থাকে নাইট্রোজেন, যা মাটিকে উর্বর করে তোলে। চা পাতা মাটির সঙ্গে মিশিয়ে দিলে মাটির আর্দ্রতা বজায় থাকে এবং গাছ সুস্থ থাকে। একইভাবে অল্প পরিমাণ কফি পাউডারও ব্যবহার করা যেতে পারে। কফি পাউডারে থাকা নাইট্রোজেন গাছের শিকড়ে পুষ্টি পৌঁছাতে সাহায্য করে।

কলার খোসা গাছের জন্য আরেকটি উপকারী উপাদান। এতে পটাশিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম রয়েছে, যা শিকড়কে শক্ত করে এবং ফুল ও ফল ধরাতে সহায়ক ভূমিকা রাখে। কলার খোসা কুচি করে বা পচিয়ে গাছের গোড়ায় ব্যবহার করা যায়।

পোকামাকড়ের আক্রমণ অনেক সময় গাছের ফুল ও ফল নষ্ট করে দেয়। এ ক্ষেত্রে লেবুর খোসা কার্যকর হতে পারে। কমলালেবু বা পাতিলেবুর খোসায় থাকা প্রাকৃতিক তেল গাছের গোড়াকে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করে এবং ক্ষয় কমাতে সাহায্য করে।

নিয়মিত এসব জৈব উপাদান ব্যবহার করলে রাসায়নিক সার ছাড়াই গাছ সুস্থ রাখা সম্ভব। শীতকালে সঠিক যত্ন নিলে বাগান ভরে উঠবে ফুল ও ফলে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ডিজিটাল ডোপামিন ইনজেকশন: কি এবং কেমন

স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। অনেকের জন্য...

শাহরুখ খান সেলিম খানের পাশে মুম্বাই হাসপাতালে

অসুস্থ হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন বলিউডের কিংবদন্তি...

রোজা শুধু উপবাস নয়, চরিত্র গঠনের শিক্ষা

ইসলামের পাঁচটি ভিত্তির অন্যতম হলো রমজান মাসে রোজা রাখা।...

এআই দিয়ে ভুয়া কনটেন্ট ছড়ানোর অভিযোগ

ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে...

অতিরিক্ত গরুর মাংসে বাড়ে হৃদরোগের ঝুঁকি

অনেকের ধারণা, গরুর মাংস খেলেই স্বাস্থ্যের ক্ষতি হয়। কোলেস্টেরলের...

মানুষের বাইরে প্রাণীতে কল্পনাশক্তির প্রথম প্রমাণ

মানুষের বাইরে প্রথমবারের মতো অন্য একটি প্রাণীর মধ্যে কল্পনার...

ঈদে ১৬ সিনেমা মুক্তি দিতে চান নির্মাতারা

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি।...

নতুন প্রজেক্টে ফের একসঙ্গে দক্ষিণের দুই মহাতারকা

দক্ষিণ ভারতের দুই কিংবদন্তি তারকা রজনীকান্ত ও কমল হাসান...

রোজার সময় স্বপ্নদোষের দিকনির্দেশনা

রোজা অবস্থায় দিনের বেলা ঘুমের মধ্যে যৌন কর্মকাণ্ডের স্বপ্ন...

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সকালবেলার পানীয়

সকালের সূর্য যেমন দিনের ছন্দ নির্ধারণ করে, তেমনি সকালে...

ভেনেজুয়েলায় ৩৭৯ ‘রাজনৈতিক বন্দি’র সাধারণ ক্ষমা মঞ্জুর

ভেনেজুয়েলার নতুন অন্তর্বর্তী সরকার সদ্য পাস হওয়া ক্ষমা আইনের...

বিদেশি ফুলে সাজানো নান্দনিক বাগান

ঋতুরাজ বসন্তের আগমনে নানা প্রজাতির ফুলে সেজে উঠেছে কুমিল্লা...

মেটার স্মার্ট গ্লাসে নেম ট্যাগ ফিচার আসছে

পাঁচ বছর আগে ফেসবুক থেকে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি সরিয়ে...

লাইভ লার্নিংয়ে সাফল্যের ৪ টিপস

পেশাগত উন্নয়ন মানে নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ সফলতার জন্য...
spot_img

আরও পড়ুন

ডিজিটাল ডোপামিন ইনজেকশন: কি এবং কেমন

স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। অনেকের জন্য এক মুহূর্তও ফোন ছাড়া কাটানো কল্পনা করা যায় না। যুক্তরাজ্যের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী,...

শাহরুখ খান সেলিম খানের পাশে মুম্বাই হাসপাতালে

অসুস্থ হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন বলিউডের কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রথমে তাঁকে ভেন্টিলেটরে রাখা হলেও পরে আইসিইউতে স্থানান্তর...

রোজা শুধু উপবাস নয়, চরিত্র গঠনের শিক্ষা

ইসলামের পাঁচটি ভিত্তির অন্যতম হলো রমজান মাসে রোজা রাখা। বাহ্যিকভাবে রোজা মানে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যৌন কার্য থেকে বিরত থাকা।...

এআই দিয়ে ভুয়া কনটেন্ট ছড়ানোর অভিযোগ

ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ বোতল মদসহ আটক হওয়ার অভিযোগ নিয়ে অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে...
spot_img