Sunday, April 5, 2026
28 C
Dhaka

পেটব্যথা? সাবধান—লুকিয়ে থাকতে পারে ৬ রোগ

পেটব্যথা এমন একটি সাধারণ সমস্যা, যা অনেকেই অবহেলা করেন। কিন্তু বারবার পেটব্যথা দেখা দিলে তা শরীরের ভেতরে গুরুতর কোনো রোগের ইঙ্গিত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যথার ধরন ও অবস্থান লক্ষ করলে জানা যেতে পারে কোন রোগের উপসর্গ এটি। নিচে পেটব্যথার পেছনে লুকিয়ে থাকা ছয়টি সম্ভাব্য রোগ তুলে ধরা হলো—

গলস্টোন (পিত্তথলিতে পাথর)
পিত্তথলিতে ছোট পাথরের মতো দানা তৈরি হলে পেটের ডান দিকের ওপরের অংশে তীব্র ব্যথা হয়। তেল-চর্বিযুক্ত খাবার খাওয়ার পর ব্যথা বাড়ে এবং অনেক সময় কাঁধ পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।

গ্যাস্ট্রাইটিস
পাকস্থলির দেয়ালে প্রদাহ হলে বমিভাব, জ্বালাপোড়া ও পেটে ভারি ভাব দেখা দেয়। ব্যাকটেরিয়া সংক্রমণ বা কিছু ওষুধের কারণেও এ সমস্যা হতে পারে।

অ্যাসিড রিফ্লাক্স (জিইআরডি)
পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালিতে উঠে এলে বুকজ্বালা, টক ঢেঁকুর ও উপরের পেটে ব্যথা অনুভূত হয়। দীর্ঘদিন থাকলে খাদ্যনালি ক্ষতিগ্রস্ত হতে পারে।

অ্যাপেন্ডিসাইটিস
ডান পাশের নিচের দিকে তীব্র ব্যথা, জ্বর, বমি ও খাবার খেতে অরুচি—এসব হলে তা অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ হতে পারে। দ্রুত চিকিৎসা দরকার হয় এবং অনেক ক্ষেত্রে অস্ত্রোপচার প্রয়োজন পড়ে।

আইবিএস
স্ট্রেস ও খাদ্যাভ্যাসের কারণে এ সমস্যা বাড়ে। পেটে ব্যথা, ফাঁপা ভাব, গ্যাস ও অস্বস্তি এর প্রধান উপসর্গ। এটি দীর্ঘস্থায়ী রোগ হলেও নিয়ন্ত্রণে রাখা যায়।

পেপটিক আলসার
পাকস্থলি বা অন্ত্রে ঘা হলে খালি পেটে ব্যথা, জ্বালাপোড়া ও টক ঢেঁকুর দেখা দেয়। চিকিৎসা না হলে রক্তক্ষরণের ঝুঁকি থাকে।

বিশেষজ্ঞদের মতে, মাঝে মাঝে পেটব্যথা স্বাভাবিক হলেও ঘন ঘন ব্যথা হলে তা অবহেলা করা উচিত নয়। কারণ পেটব্যথা অনেক সময় বড় অসুস্থতার আগাম সংকেত দেয়। প্রয়োজন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা
সিএ/এমআরএফ


spot_img

আরও পড়ুন

মালিক না মিললে অবৈধ সম্পদ থেকে দায়মুক্তির উপায় কী

অন্যের সম্পদ আত্মসাৎ করা ইসলামের দৃষ্টিতে গুরুতর অপরাধ। তবে...

শিশুস্বাস্থ্য ঝুঁকিতে ফেলেছিল আগের সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হাম–রুবেলার...

থানায় হামলার ঘটনায় চারজন গ্রেপ্তার, অভিযান অব্যাহত

গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ কয়েকজন পুলিশ সদস্যকে...

দালালের ফাঁদে পড়ে তরুণের করুণ পরিণতি

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার স্বপ্ন অনেক তরুণকে ঝুঁকিপূর্ণ...

ফটিকছড়িতে ডোবায় ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার...

সদর হাসপাতালে বাড়ছে হামের লক্ষণযুক্ত শিশুর সংখ্যা

লক্ষ্মীপুর জেলায় গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও...

হামলার প্রতিবাদে আন্দোলনে ইন্টার্ন চিকিৎসকেরা

সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন...

কাশিয়ানীতে আত্মহত্যার ঘটনায় স্বামী কারাগারে

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সিংগা পশ্চিমপাড়া গ্রামে মায়ের আত্মহত্যার ঘটনার...

বরিশালে আওয়ামী লীগ নেতার হামলায় আহত ৪

বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও আওয়ামী লীগ...

মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্যের মৃত্যু

মানিকগঞ্জ-১ (দৌলতপুর-ঘিওর-শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম...

পুকুরে গোসল করতে গিয়ে দুই শিশুর করুণ মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বাড়ির পুকুরে গোসল করতে নেমে পানিতে...

পাসওয়ার্ডের বিকল্প হতে পারে ভাইটাল আইডি

ডিজিটাল যুগে অ্যাপ বা ওয়েবসাইটে লগইন করা দৈনন্দিন জীবনের...

রাজশাহীতে হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর...

তেহরান থেকে ঢাকায়: ২১ দিনের অনিশ্চয়তা পেরিয়ে ফেরার গল্প

ইরানে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ২১ মার্চ রাতে একটি...
spot_img

আরও পড়ুন

মালিক না মিললে অবৈধ সম্পদ থেকে দায়মুক্তির উপায় কী

অন্যের সম্পদ আত্মসাৎ করা ইসলামের দৃষ্টিতে গুরুতর অপরাধ। তবে কেউ যদি অনুতপ্ত হয়ে সেই ভুল থেকে ফিরে আসতে চান, তখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে...

শিশুস্বাস্থ্য ঝুঁকিতে ফেলেছিল আগের সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হাম–রুবেলার টিকা দেওয়ার কর্মসূচি নিয়মিতভাবে বাস্তবায়নের কথা থাকলেও বিগত সরকার এ বিষয়ে অবহেলা করেছে। তিনি বলেন,...

থানায় হামলার ঘটনায় চারজন গ্রেপ্তার, অভিযান অব্যাহত

গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ কয়েকজন পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় করা মামলায় জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত...

দালালের ফাঁদে পড়ে তরুণের করুণ পরিণতি

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার স্বপ্ন অনেক তরুণকে ঝুঁকিপূর্ণ পথে ঠেলে দিচ্ছে। সেই স্বপ্নের বলি হয়েছেন সুনামগঞ্জের শায়েক আহমদ, যিনি গ্রিসে যাওয়ার পথে প্রাণ...
spot_img