Friday, February 27, 2026
27 C
Dhaka

ঠাকুরগাঁও জেলা কারাগারের হালচাল : ‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’ বাক্যটি এখন শুধুই শ্লোগান

রহিম শুভ

কারাগারের প্রধান ফটকে বড় অরে লেখা ‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’ বাক্যটি এখন শুধুই শ্লোগান। কারণ কারাগারটি হুমকির মুখে। কিন্তু কারাগার কর্তৃপরে দাবি কারাগারের প্রতিটি বন্দিকে রাখা হয় নিবিড় পর্যবেণে। কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে দেখানো হয় স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার পথ। আসলে অনুসন্ধানে পাওয়া গেলে তার উল্টো চিত্র। এই কারাগারে যার যত বেশি প্রভাব, সে তত বেশি প্রভাবশালী। আর যাদের প্রভাব নেই তাদের হতে হয় সাজাপ্রাপ্তদের নির্যাতনের শিকার। তবে কারাগারের বাইরে এসব ঘটনা সহসা প্রকাশ করেন না কেউ। কারণ বেশির ভাগ হাজতি বিভিন্ন প্রকার অপরাধী হওয়ায় তাদের বারবার যেতে হয় কারাগারে।

অনুসন্ধানে একটি বিষয় স্পষ্ট যে, কারাগার কর্তৃপ সব সময়ই সংবাদকর্মীদের এড়িয়ে চলেন এবং তাদের সঙ্গে কথা বলার সময় কঠোর গোপনীয়তা রা করেন। জেলা কারাগারের ভেতর ও বাইরের নানা সমস্যার খবর। অপরদিকে আসামীদের স্বজনরা জানিয়েছেন, বন্দিদের সঙ্গে সাাৎ করতে আসা স্বজনরা সবচেয়ে বেশি হয়রানির শিকার হন দেখার ঘরে। সেখানে ভালোভাবে কথা শোনা যায় না। কিন্তু কারারীদের সাহায্য চাইলে তারা আইনের বিভিন্ন অজুহাত তুলে ধরেন। কিন্তু পকেটে ৫০ টাকার নোট ঢুকিয়ে দিতেই তিনি সব আইনের কথা ভুলে যান। পরে দ্বিতীয়বারও দেখা করার ব্যবস্থা করে দেন তারা।

ঠাকুরগাঁও জেলা কারাগারে ধারণ মতার প্রায় ৪ গুন বেশি বন্দি থাকায় মানবেতর জীবনযাপন করছেন কয়েদি ও হাজতিরা। খাবার জোগাড় হলেও থাকার জায়গা মিলছে না অনেকের। গাদাগাদি করে অবস্থান করায় অসুস্থ হয়ে পড়ছেন তারা। সম্প্রতি পুলিশের বিশেষ অভিযানে অধিক সংখ্যক আসামী ও অপরাধী ধরা পড়ায় ও ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আসামিদের সংখ্যা বেড়ে যাওয়ায় জেলা কারাগারের আবাসিক সংকট প্রকট আকার ধারন করেছে। অতিরিক্ত বন্দিদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কারা কর্তৃপক্ষ। এ অবস্থায় জেলা কারাগারে বন্দিদের জন্য নতুন করে কারাগার নির্মাণের প্রস্তাবনা পাঠিয়েছে কারা কর্তৃপক্ষ।

কারাগার সূত্রে জানা গেছে, ব্রিটিশরা ১৮৯২ সালে বর্তমান ঠাকুরগাঁওয়ে একটি উপ-কারাগার স্থাপন করে। পরে ১৯৮৪ সালে তৎকালীন সরকার এটিকে জেলা কারাগারে রূপান্তর করে। শত বছর পূর্ণ হয়ে বর্তমানে বয়সের ভারে নূয়ে পড়েছে কারাগারটি। যেকোনো সময় হুড়মুড় করে ধসে পড়তে পারে বলে কারাগারে আটক বন্দিরা আশঙ্কা করছেন। তারপরও জরাজীর্ণ এ ভবনে চলছে বন্দিদের বসবাস সহ সব ধরনের প্রশাসনিক কার্যক্রম। জেলখানায় খাবারের মান খুবই নিম্নমানের বলে জানিয়েছেন একাধিক হাজতি। তবে কারাকর্তৃপক্ষ দাবি করেছেন, বন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

ঠাকুরগাঁও জেলখানার জেলার নাজিম উদ্দিন জানান, বন্দিদের সকালে রুটি ও গুড়, দুপুরে সবজি-ডাল-ভাত এবং রাতে সবজি-ডাল-ভাত-মাছ বা মাংস খেতে দেয়া হয়। বন্দিরাও জেলারের কথা অস্বীকার করেননি। তবে তাদের অভিযোগ খাবারের মান নিয়ে। একাধিক বন্দি জানান, খাবারের তালিকায় মাছের যে সাইজ উল্লেখ থাকে তা দেয়া হয় না। সম্প্রতি, জেল থেকে মুক্তি পাওয়া বন্দি মিজানুর রহমান জানান, তিনি ৯ মাস জেল খেটেছেন। আবাসন সংকটের কারণে কোনোদিন সোজা হয়ে ঘুমাতে পারেননি। একইভাবে দু’বছরের অভিজ্ঞতার কথা ব্যক্ত করতে গিয়ে নাম প্রকাশে অনিচ্ছু এক রাজনৈতিক নেতা জানান, একদিকে যেমন আবাসন সংকট, অন্যদিকে পানি ও স্যানিটেশনের সমস্যা রয়েছে কারাগারটিতে। একবার টয়লেটে যেতে হলে এক থেকে দেড়ঘণ্টা লাইনে দাঁড়াতে হয়, যা খুবই অমানবিক। কারাগারের অভ্যন্তরেও ফেনসিডিল বা ইয়াবা ট্যাবলেট বিক্রি হচ্ছে, বাইরে থেকে এমন খবর শোনা গেলেও অনুসন্ধানে এর কোনো সত্যতা পাওয়া যায়নি। তবে কারাগারের মাদক যে বিক্রি হচ্ছে না তাও ঠিক নয়। কারাগারে বিক্রি হওয়া মাদকের মধ্যে রয়েছে গাঁজা এবং ঘুমের ট্যাবলেট। কারা অভ্যন্তরে কারারী নিজেরাই এসব মাদকদ্রব্য সরবরাহ করছে বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছে।

প্রাচীন এই কারাগারটিতে ১৬৮ জন বন্দি থাকার ব্যবস্থা রয়েছে। অথচ বুধবার পর্যন্ত ৩শত ৩৩ জন এই কারাগারে অবস্থান করছেন। ঠাকুরগাঁও জেলা কারাগারে ১৬৮ জন বন্দি থাকার জন্য বর্তমানে ৬টি ব্যারাক ও ১টি মহিলা ব্যারাক রয়েছে। এর বাইরে একটি হাসপাতালে ১০ জন বন্দির থাকার ব্যবস্থা রয়েছে। কারাগারে বর্তমানে কোন বিদেশী বন্দি নেই। কেও যদি জামিন নিতে না পারে তাদের জন্য একটি বেসকারী সংগঠন প্যারালিগাল এইড কাজ করে যাচ্ছে কারাগারের সামনে। ঠাকুরগাঁও কারাগারের জেলার নাজিম উদ্দিন বলেন, ‘কারাবিধি অনুযায়ী একজন বন্দির জন্য ৩৬ বর্গফুট আয়তন, ফাঁসির আসামির জন্য ৫৪ বর্গফুটের সেল এবং বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত কয়েদি ও হাজতির জন্য ২৪ বর্গফুট স্থান বরাদ্দ দেয়ার কথা। কিন্তু প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় আবাসন সংকট এখানে চরম আকার ধারণ করেছে।’ ঠাকুরগাঁও জেল সুপার বিতান কুমার মন্ডল জানান, ঠাকুরগাঁও শহরের জগন্নাথপুর এলাকায় ১৫ একক জমির উপর শীঘ্রই নতুন কারাগারের নির্মান কাজ শুরু হবে। ইতিমধ্যে কারাগারের জমির অধিকরনের কাজ চলছে। কারগারটি নির্মান হলে আবাসন সংকট আর দেখা দিবে না।

spot_img

আরও পড়ুন

ইসলামি জ্ঞানচর্চায় আল আজহারের অবদান

ইসলামি সভ্যতার ইতিহাসে যেসব প্রতিষ্ঠান শতাব্দীর পর শতাব্দী ধরে...

ডায়েটের জন্য আদর্শ ছোলার সালাদ

স্বাস্থ্যকর ও হালকা খাবার হিসেবে ছোলার সালাদ এখন অনেকেরই...

এআই প্রতিযোগিতায় চীনের দ্রুত উত্থান

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির প্রভাবে বিশ্বজুড়ে কর্মসংস্থান থেকে...

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কার্যক্রমে সংসদ সদস্য

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন...

ছুটির দিনে শিশুর সৃজনশীল বিকাশে পরিবারের ভূমিকা

রমজান মাস উপলক্ষে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় লম্বা...

অর্থনৈতিক সংকট মোকাবিলায় রাজস্ব বাড়ানোর তাগিদ

দেশের অর্থনীতির বর্তমান কঠিন পরিস্থিতি মোকাবিলায় ট্যাক্স বাড়ানোর ওপর...

চাঁদার দাবিতে বিয়েবাড়িতে ভাঙচুর ও মারধর

চাঁদপুরের মতলব উত্তরের বাগানবাড়ি ইউনিয়নে চাঁদার টাকা কম দেওয়াকে...

অপরাধ দমনে সরকারের সদিচ্ছা চান জামায়াত আমির

মন্ত্রিপর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা সৃষ্টি করছে...

কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ বাড়াচ্ছেন ক্রিপ্টো উদ্যোক্তারা

ডোমেইন নামের ইতিহাসে নতুন রেকর্ড তৈরি করে ৭০ মিলিয়ন...

ফরজ গোসল ও রোজা নিয়ে ইসলামি ব্যাখ্যা

রমজান মাসে রোজা পালনের সময় অনেকের মনে বিভিন্ন ফিকহি...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে আদালতে ইনস্টাগ্রামের ব্যাখ্যা

তরুণ ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির অভিযোগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের...

সাতক্ষীরায় ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আতঙ্কে ঘর ও মসজিদ ছেড়ে রাস্তায় মানুষ

সাতক্ষীরা শহর ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার...

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাসে আগুন...

কক্সবাজারের বড় সুপারিকে আপেলের সঙ্গে তুলনা করার কারণ

কক্সবাজারের ৭১টি ইউনিয়নে ছোট-বড় মিলিয়ে ৩১,৫৯০টি সুপারির বাগান রয়েছে।...
spot_img

আরও পড়ুন

ইসলামি জ্ঞানচর্চায় আল আজহারের অবদান

ইসলামি সভ্যতার ইতিহাসে যেসব প্রতিষ্ঠান শতাব্দীর পর শতাব্দী ধরে জ্ঞান ও চিন্তার ধারাবাহিকতা বজায় রেখেছে, মিসরের আল আজহার তাদের অন্যতম। ১০৮৬ বছরের পথচলায় এই...

ডায়েটের জন্য আদর্শ ছোলার সালাদ

স্বাস্থ্যকর ও হালকা খাবার হিসেবে ছোলার সালাদ এখন অনেকেরই পছন্দের তালিকায়। সঠিক ড্রেসিং ব্যবহার করলে এই সালাদ আরও সুস্বাদু ও পুষ্টিকর হয়ে ওঠে। দিল...

এআই প্রতিযোগিতায় চীনের দ্রুত উত্থান

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির প্রভাবে বিশ্বজুড়ে কর্মসংস্থান থেকে শুরু করে দৈনন্দিন জীবনের নানা মৌলিক খাতে বড় ধরনের পরিবর্তন এসেছে। শুরুতে এআই বাজারে যুক্তরাষ্ট্রের...

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কার্যক্রমে সংসদ সদস্য

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন। শুক্রবার সকালে তিনি নিজেই ঝাড়ু...
spot_img