Monday, March 2, 2026
22.7 C
Dhaka

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল।

মো. মোস্তফা মুশফিক তালুকদার।

মাথার উপর পিচগলা রোদ, যেন সূর্য্যদেবতা সবখানি উত্তাপ আর আক্রোশ পৃথিবীর উপর ঝাড়ছেন। আমি রাস্তার মাঝখানে হাঁটছি, পড়নে হলুদ পাঞ্জাবী, পকেট ছাড়া। আমার এই রূপের কারণ রূপা গল্পে হলেও আজ কারণ অন্য, আজ আমার রচয়িতার জন্মদিন। কাল রাতে শেষ রূপার সাথে কথা হয়েছে, সে ফোন দিয়ে আমাকে ঠিক সকাল ১১টায় তুলে দেবে। সে দেখা করতে চায়। ঠিক সময়মত সে ফোন দিয়ে তুলে দিলো। আমি এখন পথে দাঁড়িয়ে ভাবছি আজ তার সাথে দেখা করবোনা। অন্যকোথাও চলে যাব, রচয়িতার জন্মদিনে। আমার রচয়িতার এখন অনেক ভক্ত, বিশেষত তার শারীরিকভাবে মৃত্যুরপর তা আরো কাঙ্ক্ষিতভাবেই বেড়ে গেছে। এখন অনেকে ঠিকমত আমার রচয়িতাকে নিয়ে জানেও না। আমার রচয়িতা যেই দেশকে ভালোবেসেছেন বা যেই আদর্শে চলেছেন তার বিপরীত মুখিরাও আজ আমার বেশ ধরেছে। নিজেদের মাহাত্ম্য, সাহিত্য সবাই প্রকাশ করছেন। আজকে আমার রচয়িতা সারাবিশ্বে দেশের গর্ব হওয়া সত্ত্বেও কতিপয় ধর্ম ব্যাবসাহীদের মুখে তার জন্য নাস্তিক শব্দটি জুটে। অনেকেই অকারণে গালাগাল করতেও ভুলে যান না। তবে কেউ ভেবে দেখেনা এই লোকটা চাইলেই তো দেশ ছেড়ে, এই টিনের চালে মাথা না গুঁজে থাকতে পারতেন উন্নতবিশ্বের কোনো এক রাষ্ট্রে। অনায়াসে পাওয়া অনেক বেশী অভিজাত আর উন্নত জীবনের লোভ তাকে স্পর্শ করেনি। সবকিছু অগ্রাহ্য করে থেকে গেছেন এই দেশেই। এই মাটিকে নিজের সবটুকু দিয়ে দাঁড় করিয়েছেন বিশ্ব মঞ্চে। এই ব্যাক্তিটিকে নিয়ে যখন আমাদের এই মাটির বুকে অসহনীয় সব বাক্যগুলো শুনতে হয়, তখন লজ্জা মাথাকাটা পরে পুরো জাতীর। এখনো ওরা গুণের কদর করতে জানলোনা, ওদের দেখে ঘৃণা রাগে ফেটে পড়ি আমি। যাইহোক, আর রচয়িতার জন্মদিন, তার নামটা মাথায় আসলেই ক্যামন জানি আবেগকাঁতর হয়ে পরি। জ্যোৎস্না আজও হয়, বৃষ্টি আজও হয়। কিন্তু জ্যোৎস্নাবিলাস, বৃষ্টিবিলাস আজ হয়না। ভালো থাকুন নির্মাতা, চরিত্রের স্রষ্টা। যেখানেই থাকুন না কেন, ভালোথাকুন সবসময়। যতদিন বৃষ্টি হবে, জ্যোৎস্না হবে, আর আমি হিমালয় থেকে হিমু রাস্তায় হাঁটবো, ততদিন আমাদের ভালোবাসা আপনার সাথেই থাকবে। শুভ জন্মদিন “হুমায়ূন আহমেদ”।

“নীল শাড়ির গল্প
ফাতিহা অরমিন নাসের
নীল শাড়ি, দুহাত ভরা কাঁচের চুড়ি, চোখে কাজল আর খোলা চুল ; হাজারো হুমায়ূন পাঠিকার স্বপ্নের সাজ বলা চলে একে। কালজয়ী চরিত্র হিমুর অনেকটা জুড়েই আছে এই নীলাঞ্জনা, যার নাম রূপা।

হিমুকে নিয়ে লেখা উপন্যাসগুলোতে রূপা না থেকেও জুড়ে আছে বেশ খানিকটা। যখনই হিমু সমস্যায় পড়েছে, ছুটে গিয়েছে ফার্মেসিতে, ফোন করেছে রূপাকে। কিংবা, ক্লান্তিকর কোন যাত্রা শেষে রূপাকে আহ্বান জানিয়েছে বারান্দায় দুদন্ড দাঁড়াবার, চোখের দেখা নয়, মনের দেখা দেখবার জন্য। হুমায়ূন বলেছিলেন, প্রকৃতি কখনোই সোনায় সোহাগাদের একত্র করেনা। সে কথারই যথার্থতা প্রমাণ করতে নীল শাড়ি পরে, খোলা চুল উড়িয়ে, চুড়ির রিনঝিন শব্দ তুলে বারান্দায় দাঁড়ায় রূপা, ঠিক তখনই শহরের অলিতেগলিতে কল্পনায় রূপার হাত ধরে ময়ুরাক্ষীর দিকে যাত্রা করে হলুদ পান্জাবির হিমু। রূপার অনিন্দ্য জগতে তার বিচরণ না থাকলেও তার ফোনকলে রূপা গায়ে জড়ায় নীল শাড়ি, হিমু আসবেনা জেনেও হাত রাখে বারান্দার গ্রীলে। হিমুর এলোমেলো জীবনে আবছায়া হয়ে জুড়ে রয়েছে রূপা। দুই প্রান্তের দুই মানুষের মধ্যে অদৃশ্য সুতোর বন্ধন গড়ে দেয় একটা কথাই : 
“রূপা, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। তুমি কি একবার নীল শাড়িটা পরে বারান্দায় আসবে ?”

ছবি-Ice Today

spot_img

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপ ব্যবহারে বাড়ছে নিরাপত্তা

আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হচ্ছে নতুন নিয়ম ‘সিম...

দীর্ঘ ব্যাটারি লাইফে বাজারে আসছে ভিভোর নতুন ফোন

দেশের বাজারে দীর্ঘস্থায়ী ব্যাটারিসম্পন্ন নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩১ডি আনার...

আমিরাতে ইরানি হামলা, তিন বিদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক...

মাহবুব নগরে ছুরিকাঘাতে প্রাণ গেল খতিবের

বগুড়া শহরের মাহবুব নগর এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে...

গ্যাস পাম্পে বিস্ফোরণ, ঢাকায় চিকিৎসাধীন দগ্ধ ব্যক্তির মৃত্যু

কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কের একটি গ্যাস পাম্পে বিস্ফোরণ...

যৌথ এক্সচেঞ্জ প্রোগ্রামে বাংলাদেশ-জাপান শিক্ষার্থীদের সংলাপ

চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) এবং জাপানের টোকিও...

ইরান-সৌদি সম্পর্ক আরও কঠিন পথে

ইরানের বিরুদ্ধে কড়া কূটনৈতিক অবস্থান নিয়েছে সৌদি আরব। দেশটি...

ঝুঁকিপূর্ণ ৮ জেলা চিহ্নিত, তদন্ত ও ক্ষতিপূরণের সুপারিশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এবং নির্বাচন-পরবর্তী এক সপ্তাহে...

প্রশাসনে রদবদল, কৃষিসচিব অবসরে

নতুন সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে কৃষি মন্ত্রণালয়ের সচিব...

বিমানবন্দরে ড্রোন হামলা, কুয়েতে আহত বাংলাদেশি কর্মীরা

উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে...

প্রোটিনের ঘাটতি মেটাবে নিরামিষ জলখাবার

দিনের প্রথম খাবারে পর্যাপ্ত প্রোটিন না পেলে শরীর ও...

ডিজিটাল লেনদেনে নিরাপত্তার নতুন দিগন্ত

বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন সংযোজন হিসেবে প্রথমবারের মতো...

প্রযুক্তির পর্দায় মায়ের রান্নাঘর

অগোছালো রান্নাঘরে দাঁড়িয়ে দিশেহারা হয়ে পড়েছিল কবির। রান্না কখনোই...

অভিভাবকদের সতর্ক করতে প্রযুক্তির সহায়তা

কিশোর-কিশোরীদের মানসিক নিরাপত্তা জোরদার করতে নতুন উদ্যোগ নিয়েছে ইনস্টাগ্রাম।...
spot_img

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপ ব্যবহারে বাড়ছে নিরাপত্তা

আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হচ্ছে নতুন নিয়ম ‘সিম বাইন্ডিং’। এই নিয়ম চালু হলে ফোনে সংশ্লিষ্ট সিম কার্ড না থাকলে সেই নম্বর ব্যবহার করে...

দীর্ঘ ব্যাটারি লাইফে বাজারে আসছে ভিভোর নতুন ফোন

দেশের বাজারে দীর্ঘস্থায়ী ব্যাটারিসম্পন্ন নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩১ডি আনার ঘোষণা দিয়েছে ভিভো বাংলাদেশ। ফোনটিতে ৭ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্লুভোল্ট ব্যাটারি ব্যবহার করা হয়েছে,...

আমিরাতে ইরানি হামলা, তিন বিদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫৮ জন, যাঁদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। রোববার (৭...

মাহবুব নগরে ছুরিকাঘাতে প্রাণ গেল খতিবের

বগুড়া শহরের মাহবুব নগর এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সকালে প্রতিপক্ষের হামলায়...
spot_img