Sunday, March 8, 2026
24.7 C
Dhaka

দক্ষিণ ভারতীয় সিনেমার আলোচিত ভিডিওটি নিয়ে কী বলছেন ‘চোখ মারার রানী’ প্রিয়া

প্রিয়া প্রকাশ ওয়ারিয়ারের প্রথম অভিনীত একটি সিনেমার ভিডিও ক্লিপ সম্প্রতি সোশাল মিডিয়ায় এমনভাবে ছড়িয়ে পড়েছিলো যে বলা হয় সেসময় ভারতেরই যেন ‘দম বন্ধ হয়ে’ গিয়েছিলো।

এও বলা হয়, সাম্প্রতিক কালে ভারতীয় জনগণ ইন্টারনেটে যে ব্যক্তির নাম লিখে সবচেয়ে বেশি সার্চ করেছে তিনি তাদেরই একজন। তাকে বলা হচ্ছিলো ‘ভারতের জাতীয় ক্রাশ’ যার প্রেমে গোটা ‘ভারতই হাবুডুবু খাচ্ছিলো।’

দক্ষিণ ভারতীয় ওই সিনেমার ভিডিও গানটির দৃশ্যে ওই কিশোরী যখন তারই সহপাঠী এক কিশোরকে দেখে ‘চোখ মারে’ তখন শুধু ভারতের কিশোর কিশোরীদেরই নয় সীমান্ত পাড়ি দিয়ে সেই মুহূর্তটি যেনো ঢেউ তুলে দিয়েছিলো পৃথিবীর অন্যান্য দেশের ছেলেমেয়েদের হৃদয়েও। এমনকি এই ভিডিওটি ভারতের ‘চিরশত্রু’ দেশ বলে পরিচিত পাকিস্তানের অনলাইনেও ভাইরাল হয়েছিলো।

এই ভিডিওর কল্যাণে রাতারাতি বিখ্যাত হয়ে উঠেন কেরালার নবাগত এই কিশোরী কলেজ ছাত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার। বিবিসির সাথে তিনি তার এই ভিডিওটি নিয়ে কথা বলেছেন। প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার বলেছেন, তিনি কল্পনাও করতে পারেন নি যে এই ভিডিওটা এরকম আলোড়ন তুলতে পারে।

“এটা রাতারাতি হয়েছে। আমি তো এরকম কিছু আশা করি নি। আমরা ভেবেছিলাম ভিডিওটা হয়তো শুধু কেরালাতে আলোচনার জন্ম দিতে পারে। কিন্তু আমরা কখনোই ভাবিনি যে এটা এমন আন্তর্জাতিক পর্যায়েও চলে যেতে পারে,” বলেন তিনি।

গানের একটি জায়গায় দেখা যাচ্ছে প্রিয়া তারই স্কুলের সহপাঠীকে ভুরু নাচিয়ে চোখ মারছেন। ইন্টারনেটে গানটির যে সিকোয়েন্স টিজার হিসাবে দেওয়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে একটি কো-এডুকেশন স্কুলের অনুষ্ঠানে গানটি গাইছেন এক শিল্পী। আর হলে দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা সেটা মন দিয়ে শুনছে।

হঠাৎই এক ছাত্রীর চোখ পড়ে যে তার দিকে তাকিয়ে আছে বয়সে এক বছরের বড় এক ছাত্র – শুধুমাত্র ভুরু নাচিয়ে কয়েক সেকেন্ডের ভাব বিনিময় হয় দু’জনের মধ্যে।

তারপরে মেয়েটিও ওই ছাত্রের দিকে তাকিয়ে চোখ মারে। মেয়েটির ঠোট চাপা হাসি, আর ছাত্রটি আনন্দে এতটাই আত্মহারা যে সে প্রায় পড়েই যাচ্ছিল।

অষ্টাদশী এই কিশোরী অভিনেত্রী চোখ মারার সময় তার মুখে যেরকম এক্সপ্রেশন ফুটিয়ে তুলেছিলেন তাতে তিনি প্রশংসিত হয়েছেন। বিশেষ করে তার ভ্রু নাচিয়ে চোখ মারার ভঙ্গিটি অনেকের কাছেই ছিলো একেবারে অন্য রকমের।

“লোকজন এই চোখ মারা নিয়েই বেশি কথা বলেছে। তারা আমাকে ‘চোখ মারার রানী’, ‘চোখ মারার সেনসেশন’ ইত্যাদি বলেও ডাকছিলো। আমি মনে করি, মানুষ যেটা বলতে চায় আজকালকার দিনে সেটা সে সোশাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেয়। মোবাইল ফোনের মাধ্যমে বলে, বলে টেক্সট মেসেজের মাধ্যমে।”

প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার বলেন, “মানুষ এখন নিজেদের আবেগ অনুভূতির কথা প্রকাশ করতে গিয়ে প্রচুর স্মাইলি ব্যবহার করে। এখন তারা সামনা সামনি এসব বিষয়ে কথা বলে না। কিন্তু আমি যখন ওই ভিডিওতে ব্যক্তিগতভাবে এরকম করে চোখ মারি তখন লোকেরা এটাকে পছন্দ করে ফেললো।”

তবে সবাই যে এই চোখ মারার ভিডিওটিতে মুগ্ধ হয়েছে তা কিন্তু নয়।

ভারতীয় মুসলিমদের কয়েকটি গ্রুপ অভিনেত্রী প্রিয়া এবং এই সিনেমার নির্মাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তাদের অভিযোগ ভিডিওটিতে যে লোক সঙ্গীতটি ব্যবহার করা হয়েছে সেটা আসলে নবী মোহাম্মদের স্ত্রী খাদিজাকে উদ্দেশ্য করে গাওয়া হয়েছিলো।তবে উচ্চতর আদালত সুপ্রিম কোর্ট মামলাটিকে খারিজ করে দিয়েছে।

কিশোর প্রেমের কাহিনীর উপর ভিত্তি করে মালায়লাম ভাষায় নির্মিত এই সিনেমাটির নাম ‘ওরু আদার লাভ’ যেখানে প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার একজন ছাত্রীর চরিত্রে অভিনয় করেছেন।

‘সোশাল মিডিয়া যদি না থাকতো তাহলে আমার এই ভিডিওটা এরকম ভাইরাল হতো না। লোকজন এই ভিডিওটির কথা হয়তো জানতেও পারতো না,” বলেন তিনি।

তবে এই ঘটনায় প্রিয়া খুব খুশি কারণ এই ভিডিওটির মাধ্যমে সারা বিশ্বের লোকজন ভারতের আঞ্চলিক ছবি সম্পর্কে কিছুটা হলেও জানতে পেরেছে।

“যখনই ভারতীয় ছবির কথা বলা হয় তখন সবার প্রথমে মনে হয় বলিউডের কথা। কিন্তু এই বলিউডের বাইরেও আরো বহু সিনেমার বড় বড় শিল্প আছে- মালায়লাম, তেলেগু, তামিল, কান্নাডা। সেখানে অনেক ভালো ভালো সিনেমাও হয়।”

প্রিয়া অভিনীত ‘ওরু আদার লাভ’ ছবিটি এ বছরের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

spot_img

আরও পড়ুন

ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজের জীবিতদের ফেরত না দিতে শ্রীলঙ্কাকে যুক্তরাষ্ট্রের চাপ

ভারত মহাসাগরে ডুবে যাওয়া একটি ইরানি যুদ্ধজাহাজের জীবিত নাবিকদের...

পাম্পে দীর্ঘ লাইন–হাহাকার নাকি অমূলক আতঙ্ক?

ইরান-আমেরিকা সংঘাত এবং আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির খবরে বাংলাদেশের...

শ্রমবাজার সংকুচিত হওয়ার শঙ্কা, বাড়তে পারে বেকারত্ব

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত...

কর্মচারীর হাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাদিয়া খুন, নেপথ্যে কী?

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক...

ভোটার তালিকা বিতর্কে ধর্মতলায় অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনকে ঘিরে নতুন রাজনৈতিক উত্তেজনা...

ঘরেই তৈরি করুন সুস্বাদু তাওয়া চিকেন পোলাও

অতিথি আপ্যায়নের আয়োজনকে বিশেষ করে তুলতে ভিন্ন স্বাদের একটি...

পার্থে পৌঁছে বাংলাদেশ দেখল, ১১ গোল খেয়েছে ভারত

নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে সিডনির...

জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে যুক্ত হলো সিটি ব্যাংক

সিটি ব্যাংক জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে স্বাক্ষর করে...

২০২৭ সালে মহাকাশে পাঠানো হবে হেভেন ১

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কার্যকাল ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছে।...

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের অফিসে অবস্থান নিয়ে নতুন নির্দেশনা

মাদ্রাসা শিক্ষা অধিদফতর সব অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য...

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন নিয়ে বৈঠক হতে পারে ২৪ ঘণ্টার মধ্যেই

ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্য আয়াতুল্লাহ মোজাফফারি আশা প্রকাশ করেছেন...

মহাকাশে কাঠের স্যাটেলাইট পাঠিয়ে নতুন নজির জাপানের

মহাকাশ গবেষণায় নতুন এক উদ্যোগ নিয়েছে জাপান। প্রচলিত ধাতব...

ঈদ উপলক্ষে যমুনা ইলেকট্রনিকসের ডাবল খুশি অফার

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ক্রেতাদের জন্য বিশেষ অফার...
spot_img

আরও পড়ুন

ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজের জীবিতদের ফেরত না দিতে শ্রীলঙ্কাকে যুক্তরাষ্ট্রের চাপ

ভারত মহাসাগরে ডুবে যাওয়া একটি ইরানি যুদ্ধজাহাজের জীবিত নাবিকদের ইরানে ফেরত না পাঠাতে শ্রীলঙ্কার সরকারের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার রয়টার্সের হাতে আসা মার্কিন...

পাম্পে দীর্ঘ লাইন–হাহাকার নাকি অমূলক আতঙ্ক?

ইরান-আমেরিকা সংঘাত এবং আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির খবরে বাংলাদেশের পেট্রোল পাম্পগুলোতে ভিড় হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই ভিড় মূলত ‘প্যানিক বায়িং’ বা আতঙ্কিত হয়ে...

শ্রমবাজার সংকুচিত হওয়ার শঙ্কা, বাড়তে পারে বেকারত্ব

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দীর্ঘায়িত হলে বাংলাদেশের শ্রমবাজার সংকুচিত হওয়ার সঙ্গে সঙ্গে বেকারত্বও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সংঘাতের অভিঘাত...

কর্মচারীর হাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাদিয়া খুন, নেপথ্যে কী?

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর হাতে ছুরিকাঘাতে নিহত হয়েছেন। হত্যার পরে অভিযুক্ত কর্মচারী ফজলুর...
spot_img