Friday, April 3, 2026
34 C
Dhaka

প্রথম ভোট নিয়ে ফারিণের আফসোস

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে যখন দেশজুড়ে ভোটের আমেজ, তখন দেশের বাইরে শুটিংয়ে ব্যস্ত থাকায় নিজের প্রথম ভোট দিতে পারছেন না অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ফলে জাতীয় কোনো নির্বাচনে প্রথমবার ভোট দেওয়ার সুযোগ হাতছাড়া হচ্ছে তাঁর।

বর্তমানে ‘প্রিন্স’ সিনেমার শুটিং করতে দেশের বাইরে আছেন ফারিণ। জানা গেছে, শুটিং চলবে আগামী মার্চের মাঝামাঝি পর্যন্ত। এ কারণে দেশে ফিরে ভোট দেওয়ার সুযোগ থাকছে না তাঁর।

হোয়াটসঅ্যাপে প্রতিক্রিয়া জানিয়ে তাসনিয়া ফারিণ বলেন, ‘খুব ইচ্ছা ছিল, কিন্তু দিতে পারছি না। সুন্দর একটি ভোট দেখতে চাই। ভোটের পর জনপ্রতিনিধিরা যেন দেশের কথা বলেন। শুধু নিজের নয়, জনগণের কথাই তাদের বেশি ভাবতে হবে। সাধারণ মানুষের কথা বুঝতে হবে। মানবিক হলে তবেই উন্নয়ন সম্ভব।’

তিনি বলেন, ‘একসময় সবাই পরিবর্তন চেয়েছিল। অনেক মানুষ জীবন দিয়েছেন, অনেকে আজও ক্ষত নিয়ে বেঁচে আছেন। এত কিছুর পর মানুষ যখন ভোট নিয়ে কথা বলছে, তখন পরিবর্তন জরুরি। না হলে যে লাউ সেই কদুই থাকবে।’

ফারিণ আরও বলেন, ‘মানুষ এখনো ভাবে পরিবর্তন আসবে না। আমি তা মনে করি না। নতুন সরকার এ ধারণা ভুল প্রমাণ করবে। যে স্বপ্ন নিয়ে মানুষ দেশ গড়তে চেয়েছিল, তা পূরণ হবে—এই বিশ্বাস রাখি।’

তাসনিয়া ফারিণকে সর্বশেষ ‘ইনসাফ’ সিনেমায় শরীফুল রাজের বিপরীতে দেখা গেছে। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও ওটিটি প্ল্যাটফর্মেও নিয়মিত কাজ করছেন তিনি।

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

বায়ুদূষণে ঢাকার অবস্থান আবারও শীর্ষ তালিকায়

বিশ্বের বিভিন্ন শহরের মতোই বায়ুদূষণের চাপে রয়েছে রাজধানী ঢাকা।...

ফরিদপুরে খাল পুনর্খননে কৃষি উন্নয়নের আশা

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর...

মোংলায় মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোংলা উপজেলায় ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের...

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সহমর্মিতার জোয়ার

অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পড়াশোনা থমকে যাওয়ার শঙ্কায় থাকা...

জিকে সেচ প্রকল্পে তিন জেলায় কমেছে ডিজেলের চাপ, স্বস্তিতে কৃষক

গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের আওতায় কুষ্টিয়াসহ তিন জেলার কৃষকরা...

ফুলবাড়ীর সড়কে ঝুঁকিপূর্ণ মরা গাছ, আতঙ্কে পথচারী

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় চলমান কালবৈশাখী মৌসুমে বিভিন্ন সড়কের দু’পাশে...

মানহানিকর বক্তব্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস

জাতীয় সংসদে নিজেরসহ দুই নারী সহকর্মীকে নিয়ে ‘কুৎসিত ভাষা’...

শেখ হাসিনার রায় বাতিল চেয়ে কোনো চিঠি পায়নি ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) রায় বাতিলের দাবিতে শেখ হাসিনার...

চট্টগ্রামে জ্বর ও হামের উপসর্গে আক্রান্ত বাড়ছে শিশু

চট্টগ্রামে গত কয়েকদিন ধরে শিশুদের মধ্যে জ্বরের প্রকোপ বাড়তে...

হামের বিস্তার রোধে জোরদার টিকাদানের আহ্বান

টিকা ক্রয় ও সরবরাহ সংক্রান্ত জটিলতার কারণে যদি হামের...

জনবল সংকটে চাপে জেলা হাসপাতাল

চাঁপাইনবাবগঞ্জে হাম বা মিসেলসের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৬...

যশোরে তিন পুলিশকে মারধর করে আসামি ছিনতাই

যশোরের কেশবপুর উপজেলার হিজলডাঙ্গা গ্রামে এক আসামিকে গ্রেপ্তার করতে...

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে এক ৯ মাসের কম বয়সী...

হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটসহ সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

হবিগঞ্জের মাধবপুরে চট্টগ্রাম থেকে সিলেটগামী জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত...
spot_img

আরও পড়ুন

বায়ুদূষণে ঢাকার অবস্থান আবারও শীর্ষ তালিকায়

বিশ্বের বিভিন্ন শহরের মতোই বায়ুদূষণের চাপে রয়েছে রাজধানী ঢাকা। প্রতিদিনই বায়ুমানের ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে, যা নগরবাসীর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার সকালে আন্তর্জাতিক...

ফরিদপুরে খাল পুনর্খননে কৃষি উন্নয়নের আশা

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে খাল খননের মাধ্যমে কৃষিতে যে অগ্রগতি হয়েছিল, বর্তমান সরকারও সেই ধারাবাহিকতা বজায় রেখে...

মোংলায় মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোংলা উপজেলায় ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। একই...

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সহমর্মিতার জোয়ার

অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পড়াশোনা থমকে যাওয়ার শঙ্কায় থাকা কুষ্টিয়ার কুমারখালীর মেধাবী তরুণ ওমর ওসমান রাজুর পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। তার উচ্চশিক্ষার...
spot_img