Monday, February 9, 2026
22 C
Dhaka

৭৮তম ডিজিএ অ্যাওয়ার্ড: অস্কারের দৌড়ে এগিয়ে গেলেন পল থমাস অ্যান্ডারসন

হলিউডের পরিচালক সংগঠন ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা (ডিজিএ) প্রতিবছর সিনেমা ও টেলিভিশনের সেরা পরিচালকদের স্বীকৃতি দেয়।

সম্প্রতি ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে অনুষ্ঠিত হয়েছে ৭৮তম ডিজিএ অ্যাওয়ার্ড। এবারের সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন পল থমাস অ্যান্ডারসন তাঁর সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এর জন্য। পুরস্কারটি তাঁকে তুলে দেন সিনেমাটির অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও।

ডিজিএ অ্যাওয়ার্ড পাওয়ার মধ্য দিয়ে অস্কারের দৌড়ে অ্যান্ডারসন অনেকটাই এগিয়ে গেছেন। অতীতের ইতিহাস বলছে, ডিজিএ-এর সেরা পরিচালকের পুরস্কার পাওয়া মানে অস্কারে সেরা পরিচালক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। উদাহরণস্বরূপ, গত বছর ‘আনোরা’ সিনেমার জন্য শন বেকার ডিজিএ অ্যাওয়ার্ড জেতেন এবং পরে অস্কারেও সেরা পরিচালকসহ চারটি বিভাগে পুরস্কার পান।

তবে ব্যতিক্রমও রয়েছে। ডিজিএ অ্যাওয়ার্ডে সেরা হলেও অস্কার না পাওয়া ঘটনা মাত্র আটবার হয়েছে। সর্বশেষ এ ধরনের ব্যতিক্রম ঘটেছিল ২০১৯ সালে। সেই বছর স্যাম মেন্ডিস ডিজিএ সেরা পরিচালক হন ‘১৯১৭’ সিনেমার জন্য, কিন্তু অস্কারে সেরা পরিচালক হয়েছিলেন দক্ষিণ কোরিয়ার নির্মাতা বোং জুন হো, যার ‘প্যারাসাইট’ সেই বছর সেরা সিনেমার পুরস্কারও জিতেছিল। এবারও ইতিহাসের পুনরাবৃত্তি হবে কি না, তা জানা যাবে স্থানীয় সময় ১৫ মার্চ, যখন ৯৮তম অস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

ডিজিএ অ্যাওয়ার্ডে সেরা সিনেমা ছাড়াও এবারের আসরে ১১টি বিভাগের পুরস্কার দেওয়া হয়েছে। এতে নতুন নির্মাতার পুরস্কার পেয়েছেন চার্লি পোলিঙ্গার (‘দ্য প্লেগ’), ড্রামা সিরিজ বিভাগে পুরস্কার পেয়েছেন আমান্দা মার্সেলিস (‘দ্য পিট’), কমেডি সিরিজে জয়ী হয়েছেন শেঠ রোজেন ও ইভান গোল্ডবার্গ (‘দ্য স্টুডিও’) এবং লিমিটেড অ্যান্ড অ্যান্থলজি সিরিজে পুরস্কার পেয়েছেন শ্যানন মারফি (‘ডাইং ফর সেক্স’)।

এছাড়া টেলিফিল্ম, ভ্যারাইটি শো, স্পোর্টস, রিয়েলিটি-কুইজ-গেম শো, বিজ্ঞাপন ও তথ্যচিত্রে সেরা নির্মাতাদেরও স্বীকৃতি দেওয়া হয়েছে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

সিরাজগঞ্জে ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে ধানের শীষে গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জে বিএনপির...

ভোটকেন্দ্রের কাছে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা: চবিসাসের তীব্র প্রতিবাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে...

লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ

লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা...

আন্দামান সাগরে বাংলাদেশগামী জাহাজডুবি, ছড়িয়ে পড়েছে তেল!

আন্দামান সাগরে মালয়েশিয়া থেকে বাংলাদেশ অভিমুখে আসার পথে পানামার...

বার্সেলোনার বিপক্ষে বছরের ‘প্রথম’ গোল করলেন মেসি

লিওনেল মেসি ও বার্সেলোনা যেন একে অপরের পরিপূরক। যদিও...

যুগ পেরিয়ে কোনালের কে-কম্পানি

২০০৯ সালে চ্যানেল আইয়ের সংগীত বিষয়ক রিয়েলিটি শো সেরাকণ্ঠ-এর...

ব্যবহৃত মোবাইল ফোন যেভাবে ডি-রেজিস্ট্রেশন করবেন

যেকোনো ফোন বিক্রি, হস্তান্তর বা অন্য কাউকে ব্যবহার করতে...

সিরাজগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী সমর্থনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-২ (সদর–কামারখন্দ)...

গোল বাতিলের ক্ষোভ উগড়ে দিলেন হালান্ড

আর্লিং হালান্ডের কাছে ‘গোল মেশিন’ তকমা নতুন নয়। ২০২২...

সুস্থ সংস্কৃতি বিকাশে উত্তরায় বসছে শিল্প প্রদর্শনীর মহোৎসব

শিল্পকলা ও সৃজনশীলতার বিকাশে রাজধানীর উত্তরায় আয়োজন করা হচ্ছে...

বন্ধ হচ্ছে অ্যানিমেশন সফটওয়্যার ‘অ্যাডোবি অ্যানিমেট’

দীর্ঘদিনের পরিচিত অ্যানিমেশন সফটওয়্যার ‘অ্যাডোবি অ্যানিমেট’ বন্ধ করার সিদ্ধান্ত...

সেদ্ধ ডিম খোসা ছাড়ানোর দ্রুত কৌশল

সহজ। তবে গরম বা নরম অবস্থায় ডিমের খোসা ছাড়ানো...
spot_img

আরও পড়ুন

সিরাজগঞ্জে ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে ধানের শীষে গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে ধানের শীষ প্রতীকে গণসংযোগ কর্মসূচি পালন...

ভোটকেন্দ্রের কাছে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা: চবিসাসের তীব্র প্রতিবাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাংবাদিকদের মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক...

লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ

লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)-এর সঙ্গে বৈঠক করতে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বৈঠকে অংশ...

শিগগির চাঁদে ‘স্বয়ং-বিকশিত শহর’ গড়ার লক্ষ্য স্পেসএক্সের, মাস্কের ঘোষণা

বিশ্বের ধনী ও উদ্ভাবক ব্যক্তি ইলন মাস্ক জানিয়েছেন, তাঁর মহাকাশ সংস্থা স্পেসএক্স চাঁদে একটি ‘সেল্ফ গ্রোয়িং সিটি’ বা স্বয়ং-বিকশিত শহর গড়ার দিকে মনোযোগ দিচ্ছে।...
spot_img