Sunday, March 15, 2026
37 C
Dhaka

চা এনে দেয়া সেই ছেলেটাকেও ধন্যবাদ

জুবায়ের ইবনে কামাল

 

“রাত চারটার সময় মোবাইল স্ক্রিনে সৌদি আরবের নাম্বার ভাসছে। বেশ কয়েকবার রিং হবার পর কল ধরলাম। ওপাশ থেকে শুনলাম আমি নাকি অমানুষ। আরো অমানুষের বিভিন্ন প্রকার সম্বোধন আমকে করা হলো। আমিমি বললাম, ভাই শুধু বকা দেবার জন্যই কি রাত চারটায় কল দিয়েছেন? ওপাশ থেকে কান্নার আওয়াজ। আমি অবাক হয়ে জানতে চাইলাম কি হয়েছে? উত্তর একটাই আসলো, ভাই! গল্পটা আমার।”

সম্প্রতি জনপ্রিয় হওয়া নাটক ‘আমাদের গল্পটা এমনও হতে পারতো’ নিয়ে ফেসবুকে লাইভে দর্শকদের রিএ্যাকশন নিয়ে কথা বলেন নাটকটির নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। তিনি বলেন, সৌদি আরব থেকে ফোন দিয়ে জানানো হয় গল্পটা নাকি সম্পূর্ণ তার জীবনের। এরকম অসংখ্য ক্ষুদেবার্তা আর ফোনকলে তিনি অভিভূত। আজ সন্ধ্যা সাতটায় চ্যানেল আই এর অফিসিয়াল ফেসবুক পেজের লাইভে তিনি এসব কথা বলেন।

মাবরুর রশীদ বান্নাহ ধন্যবাদ জানান সম্পৃক্ত সবাইকে। তিনি বলেন, আমার ইউনিটে যে একটা লাইট ধরেছে তাকেও ধন্যবাদ। অথবা যেই ছেলে আমাকে এক কাপ চা এনে দিয়েছে তাকেও ধন্যবাদ। আর তিনি চ্যানেল আইকে ধন্যবাদ জানান তাদের অগ্রযাত্রার সঙ্গী হবার জন্য। আর ফেসবুক ‘বেঙ্গলি সার্কাজম’ নামের পেজকেও তিনি ধন্যবাদ দেন নাটকের একটি বিশেষ মুহুর্ত শেয়ারের জন্য।

উল্লেখ্য তরুন নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ সম্প্রতি নির্মান করেন টেলিফিল্ম ‘আমাদের গল্পটা এমনও হতে পারতো’। নাটকে অভিনয় করেন মনিরা মিঠু, ইরফান সাজ্জাদ, সাফা কবির প্রমুখ। নাটকটি প্রচার করা হয় স্যাটেলাইট চ্যানেল আইতে।

spot_img

আরও পড়ুন

ঈদকে ঘিরে জমজমাট ঘড়ির বাজার

রমজানের শেষ প্রান্তে এসে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব...

এআই বিনিয়োগ বাড়াতে কর্মী কমানোর ভাবনায় মেটা

বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস বড়...

সরকার ঘোষণা করলো, আজ থেকে জ্বালানি তেলের রেশনিং থাকবে না

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ...

সংসদে জুলাই প্রসঙ্গ তুলতে চাইলে স্পিকারের হস্তক্ষেপ

জাতীয় সংসদের অধিবেশনে জুলাই অভ্যুত্থান প্রসঙ্গ উত্থাপন করতে চাইলে...

বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করতে ব্যর্থ

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের কারণে বাংলাদেশ শিপিং...

ত্রয়োদশ সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক আজ...

লালপুর থানার তল্লাশি অভিযান চলছে

নাটোরের লালপুর উপজেলায় এক প্রসূতি মায়ের এক মাসের শিশুসন্তান...

ঈদযাত্রায় চলবে স্পিডবোট সার্ভিস, সীমিত অকটেনের ব্যবস্থা

জ্বালানিসংকতের কারণে আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের...

অবশেষে মুক্তি পাচ্ছেন বাস্তবে

ভারতের লাদাখের পরিবেশকর্মী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুককে ছয়...

ভরাট ও আবর্জনায় খাল দখল হচ্ছে

গত পাঁচ অর্থবছরে খাল খনন, রক্ষণাবেক্ষণ, পরিষ্কার, উন্নয়ন ও...

মির্জা আব্বাস উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা–৮ আসনের সংসদ...

আইসিইউতে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

ব্রাজিলের কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে...

ধন আত্মসাতের উদ্দেশ্যে হত্যার অভিযোগ

দিনাজপুরের পার্বতীপুরে জামাতা তোজাম্মেল হোসেন (৩২) হত্যা মামলায় তাঁর...

বোমা তৈরির ঘটনায় নতুন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় হাতবোমা তৈরির সময় ঘটে যাওয়া...
spot_img

আরও পড়ুন

ঈদকে ঘিরে জমজমাট ঘড়ির বাজার

রমজানের শেষ প্রান্তে এসে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে ঘিরে শুরু হয়েছে কেনাকাটার ব্যস্ততা। নতুন পোশাক, জুতা ও গহনার পাশাপাশি এখন অনেকেই...

এআই বিনিয়োগ বাড়াতে কর্মী কমানোর ভাবনায় মেটা

বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স তিনটি সূত্রের...

সরকার ঘোষণা করলো, আজ থেকে জ্বালানি তেলের রেশনিং থাকবে না

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন, আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকবে না।...

সংসদে জুলাই প্রসঙ্গ তুলতে চাইলে স্পিকারের হস্তক্ষেপ

জাতীয় সংসদের অধিবেশনে জুলাই অভ্যুত্থান প্রসঙ্গ উত্থাপন করতে চাইলে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে থামিয়ে দেন স্পিকার। তিনি জানান, প্রশ্নোত্তর পর্ব...
spot_img