Sunday, March 15, 2026
37 C
Dhaka

গান-গবেষণা-গীতলবঙ্গ

শাকিল রেজা ইফতি

একটা গান , যা সংস্কৃতি নিয়ে বলবে- হারিয়ে যাওয়া কিংবা হারাতে বসা ঐতিহ্য , পরিচয়- সবটাকে তুলে ধরবে কিংবা বলবে অতীতে খানিকটা সময়ের জন্য হারিয়ে যেতে, তা তো গান হতে পারে না। এত যোগ বিয়োগের হিসেব দিয়ে কি আর গান হয় নাকি? গবেষণা পত্র আর গানের লিরিক- এই দুটো তো আলাদা বিষয়। প্রথমটা খুব কাটকোট্টা, আর দ্বিতীয়টা হল গতিশীল সময় আর প্রকৃতির চলমান অর্কেস্ট্রা, যা শুনতে আরাম লাগে- মস্তিষ্ক আর হৃদয়ের কোষে তোলে অনুরণন। কিন্তু এই গবেষণা আর গান- দুটোকে এক সুতোয় বেঁধে ফেলাটাকে দূষণ বলা চলে কি না জানি না। তবে মোটা দাগে, এ দেশীয় চলমান প্রেক্ষাপটে যা দৃশ্যমান- তা হতাশারও বটে। অর্থ না বুঝেও পার্শ্ব কিংবা পশ্চিমের গানের ডিগডিগ শব্দে তরুণেরা নেচে নেচে ওঠে- এটাকে তো মেনে নেওয়া যায়না! নিশ্চয়ই আনন্দ লাভই মুখ্য উদ্দেশ্য নয়। সাথে দরকার সুস্থতা, স্বজাত্যবোধের চর্চা, শ্রোতার মানসিক তৃপ্তি- আর অবশ্যই বোধগম্যতা। নিশ্চয়ই যা কিছু একান্তই ‘আমাদের’ গান, সেগুলোতে অভাব নেই এসবের। তাহলে গলদটা কোথায়, যার জন্য তরুণদের বিমুখ হয়ে যাওয়া। এভাবে চলতে থাকলে, এ জাতি তো একদিন রীতিমতো আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবে।

একাত্তরের যুদ্ধে আমরা আমাদের অস্তিত্ব আর পরিচয়ের সবটুকু খুঁজে পেয়েছিলাম ‘জয় বাংলা’ ধ্বনিতে। এই আওয়াজ শুনে ক্ষত বিক্ষত বীরের শরীরেও বয়ে যেত অদ্ভুত শিহরণ। আমাদের পরিচয় ছিল আমাদের অনুপ্রেরণা! মুক্তিযুদ্ধকালীন গানগুলো আমাদের দেশাত্মবোধের তৃষার্ত চারায় জল দিতো। নতুনভাবে জেগে উঠতাম সবাই। শত প্রলোভনও আমাদের সরাতে পারেনি সিদ্ধান্তের পথ থেকে। তাই যুদ্ধ। স্বাধীনতা।

আজ আমরা সেই নিজেদের ভুলতে বসেছি। তাই দরকার এমন কিছু, যা কানে কানে এসে বলে যাবে- কী আমাদের পরিচয়, কোথা থেকে আমরা, কেন আমরা, কেমন আমরা!
কাটকোট্টা শোনালেও তাই দরকার গবেষণা। গানে গানে আমাদের অতীতকে জাগিয়ে তোলা। যোগ-বিয়োগ-গুণ-ভাগ যা দরকার করা। এ তো আমাদের আত্ম-পরিচয় রক্ষার প্রশ্ন।
শিরোনামের তৃতীয় ‘গ’ গীতলবঙ্গ তাই-ই করছে। এটা আশার কথা। অতি সম্প্রতি গীতলবঙ্গের একটা গান দলটির ফেইসবুক ও ইউটিউব পেইজ থেকে মুক্তি পেয়েছে। শিরোনাম হল- ‘ধানের গান’। এই গানটির লিরিক আর দশটি গানের মতো নয়। এখানে উঠে এসেছে প্রায় অনেক গুলো ধানের নাম। গীতলবঙ্গ সম্পর্কে দলটির অন্যতম প্রধান শিল্পী জনাব বিদ্যুৎ সরকার বলেন-

‘আমরা সব সময় চেষ্টা করেছি গানের মধ্য দিয়ে এমন বিষয়কে উপস্থাপন করতে যা বাংলার কথা বলবে, বাঙালির কথা বলবে- যা একান্তই আমাদের। এই সময়ে যেটা খুবই প্রয়োজন বলে আমরা মনে করি। ইতিহাস- ঐতিহ্য-সংস্কৃতি তাই আমাদের গানের মূল বিষয়। চর্যাপদ, মঙ্গলকাব্য, ময়মনসিংহ গীতিকা, বৈষ্ণব পদাবলী, আধুনিক সাহিত্যের বিভিন্ন বিষয় যা আমাদের অতীতকে মনে করিয়ে দেয়- এসবই আমাদের গানের উৎস। ধানের গানটির জন্য আমরা কৃতজ্ঞ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের অফিসার তুহিন হালদারের কাছে। আমরা এরপর ধারাবাহিকভাবে পাখি, ফুল, নদী, মেঘ, রান্না আল্পনা বাংলার এসব বিষয়কে গানে তুলে ধরবো। গীতলবঙ্গ মনে করে সময়ের স্রোতে শুধু সামনে ছুটে চলা নয়, নিজেকে জানতে হলে পেছনে ফিরে তাকানোও প্রয়োজন।‘

গবেষণাধর্মী এই গানটি শুনলে জানা যায় অনেক গুলো গানের নাম। ধানগুলোর নাম হলঃ
শালি, বিন্নি, ঝাউলতা, ময়ূরলতা, দাদখানি, হলদিগোটা, চিংড়িমুড়ি, জলকুমারি, বেনামুড়ি, তিলকাচারি, কালোমেঘি, গেরুমুড়ি, চিনিগুড়া, সোনামুখি, কাজলকাঠি, শিশুমতি, আউশ, আমন, চন্দ্রকুলি, দুলাই, বাদল, সরিষাকুলি, লক্ষ্মীদীঘা, আকাশপালি, বনকামিনী, কটকতারা, কাজলবরণ, জোয়ালভাঙা, বালাম, বিরই, আশমতিয়া, কাটারিভোগ, মহিষদোলা, রাধুনিপাগল ফুলমুক্তা।

গানটির ইউটিউব লিংকঃ https://www.youtube.com/watch?v=c3y-e6Q1ZeE&feature=share

তবে যা ই হোক না কেন, গানে সৃষ্টিতে মস্তিষ্কের কথা শোনাটা যেমন দরকার, হৃদ স্পন্দন গুনতে পারাটা তেমনভাবেই অপরিহার্য। আশা করি, সব ‘গ’ এ কথা ভেবে চিন্তেই এগোবে।

লেখক:

শিক্ষার্থী
দ্বাদশ শ্রেণি, সেন্ট যোসেফ কলেজ, ঢাকা

spot_img

আরও পড়ুন

ঈদকে ঘিরে জমজমাট ঘড়ির বাজার

রমজানের শেষ প্রান্তে এসে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব...

এআই বিনিয়োগ বাড়াতে কর্মী কমানোর ভাবনায় মেটা

বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস বড়...

সরকার ঘোষণা করলো, আজ থেকে জ্বালানি তেলের রেশনিং থাকবে না

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ...

সংসদে জুলাই প্রসঙ্গ তুলতে চাইলে স্পিকারের হস্তক্ষেপ

জাতীয় সংসদের অধিবেশনে জুলাই অভ্যুত্থান প্রসঙ্গ উত্থাপন করতে চাইলে...

বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করতে ব্যর্থ

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের কারণে বাংলাদেশ শিপিং...

ত্রয়োদশ সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক আজ...

লালপুর থানার তল্লাশি অভিযান চলছে

নাটোরের লালপুর উপজেলায় এক প্রসূতি মায়ের এক মাসের শিশুসন্তান...

ঈদযাত্রায় চলবে স্পিডবোট সার্ভিস, সীমিত অকটেনের ব্যবস্থা

জ্বালানিসংকতের কারণে আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের...

অবশেষে মুক্তি পাচ্ছেন বাস্তবে

ভারতের লাদাখের পরিবেশকর্মী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুককে ছয়...

ভরাট ও আবর্জনায় খাল দখল হচ্ছে

গত পাঁচ অর্থবছরে খাল খনন, রক্ষণাবেক্ষণ, পরিষ্কার, উন্নয়ন ও...

মির্জা আব্বাস উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা–৮ আসনের সংসদ...

আইসিইউতে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

ব্রাজিলের কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে...

ধন আত্মসাতের উদ্দেশ্যে হত্যার অভিযোগ

দিনাজপুরের পার্বতীপুরে জামাতা তোজাম্মেল হোসেন (৩২) হত্যা মামলায় তাঁর...

বোমা তৈরির ঘটনায় নতুন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় হাতবোমা তৈরির সময় ঘটে যাওয়া...
spot_img

আরও পড়ুন

ঈদকে ঘিরে জমজমাট ঘড়ির বাজার

রমজানের শেষ প্রান্তে এসে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে ঘিরে শুরু হয়েছে কেনাকাটার ব্যস্ততা। নতুন পোশাক, জুতা ও গহনার পাশাপাশি এখন অনেকেই...

এআই বিনিয়োগ বাড়াতে কর্মী কমানোর ভাবনায় মেটা

বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স তিনটি সূত্রের...

সরকার ঘোষণা করলো, আজ থেকে জ্বালানি তেলের রেশনিং থাকবে না

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন, আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকবে না।...

সংসদে জুলাই প্রসঙ্গ তুলতে চাইলে স্পিকারের হস্তক্ষেপ

জাতীয় সংসদের অধিবেশনে জুলাই অভ্যুত্থান প্রসঙ্গ উত্থাপন করতে চাইলে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে থামিয়ে দেন স্পিকার। তিনি জানান, প্রশ্নোত্তর পর্ব...
spot_img